নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সংগঠন গড়ে তুলতে হবে এবং অভিজ্ঞতা বৃদ্ধি করতে হবে

মোঃ ইয়াহইয়া

মোঃ ইয়াহইয়া › বিস্তারিত পোস্টঃ

বাংলাদশে কৃষি গবেষণা ইনস্টিটিউট

০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২৫


বিএআরআই (বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট) দেশের বৃহত্তম বহুবিধ ফসল গবেষণা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান দানাশস্য, কন্দাল, ডাল, তৈলবীজ, সবজি, ফল, মসলা, ফুল ইত্যাদির উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন বিষয়ে গবেষণা করে থাকে। প্রতিষ্ঠানটি মৃত্তিকা এবং শস্য ব্যবস্থাপনা, রোগ বালাই এবং পোকামাকড় ব্যবস্থাপনা, পানি এবং সেচ ব্যবস্থাপনা, কৃষি যন্ত্রপাতির উন্নয়ন, খামার পদ্ধতির উন্নয়ন, শস্য সংগ্রহোত্তর প্রযুক্তি উদ্ভাবন এবং আর্থ সামাজিক সংশ্লিষ্ট উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, বিপণন এবং পরিমাণ নির্ধারণ বিষয়ে গবেষণা করে থাকে। মহাপরিচালক প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন। মহাপরিচালক তিনটি উইং যথা গবেষণা উইং, সেবা ও সরবরাহ এবং প্রশিক্ষণ ও যোগাযোগ উইং এর তিন জন পরিচালকের মাধ্যমে তাঁর কার্য সম্পাদন করেন। গবেষণা উইং ৭টি কেন্দ্র, ১৭টি বিভাগ, ৭টি আঞ্চলিক কেন্দ্র, ২৮টি উপকেন্দ্রের মাধ্যমে যাবতীয় গবেষণা পরিচালনা ও পর্যবেক্ষণ করে থাকে। সেবা ও সরবরাহ উইং গবেষণা ও জনবল ব্যবস্থাপনা সংক্রান্ত লজিস্টিক সাপোর্ট দিয়ে থাকে। এই উইং প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন ও সংগ্রহের দায়িত্বও পালন করে থাকে। প্রশিক্ষণ ও যোগাযোগ উইং মানবসম্পদ উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান এবং উচ্চ শিক্ষাকল্পে বৃত্তি প্রদান করে থাকে। এই উইং সেমিনার এবং সিম্পোজিয়াম আয়োজন গুরুত্বসহকারে করে থাকে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫০

বিজন রয় বলেছেন: দারুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.