নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মন্ত্রপূত নয়, মন্ত্র ভাঙ্গার মন্ত্র হবো!

-পাশেই রেলের স্লিপারে...কী বীভৎস মুখ প্রতীক্ষায় আছি তবু আমি……… আর কংক্রীটের পাচিলে কয়েদী তুমি; প্রাণপন পথ খুঁজে তোমার মন- ধ্রুপদী সুখের উৎসমূলে সারাক্ষণ।

এক দুর্বাসা

আহা! এখানেই থাম, এটা ফাঁকা মাঠ নয়, গোরস্থান! জ্যান্ত কবর হয়েছে এখানেই- দিনেদিনে শতশত স্বপন ! আর যাকে ভেবেছ ভাঁটফুলের ঝোঁপ- এটাই আমি, আমার বেঁচে যাওয়া জীবন…, শুধু লাশের ভাগাড়ে বাড়েনি স্তুপ; এটাও কম কি! সময়ের কাঁচি দিয়েছে ছেঁটে- আপনিই নিয়েছি এই বনসাই রূপ!!

এক দুর্বাসা › বিস্তারিত পোস্টঃ

প্রতীক্ষায় আছি তবু আমি

১৬ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫০

আমি এখন এখানেই আছি-
প্রতীক্ষায় আছি, তোমার সেই শহরে…;

এখানে ঢোল কলমির চওড়া পাতায়
শিশিরেরা আড়াআড়ি ঢলে পড়ে,
ঘাসের ডগায় মুক্তোর বদলে-
গড়িয়ে মিশে ড্রেনের জলে।

পাতার ভাঁজে শুয়ে বসে ঝিমোয়-
ল্যাম্পপোস্টের তাড়ায় বাস্তুচ্যুত আঁধারের কণারা;
আর ঝোঁপের তলায় লুকোয়-
ঘুম ঘুম চোখ অভিসারী ছায়ারা;
কারণ, এখানে চাঁদের আলো লজ্জাহীনা-
হয়তো জোনাকিদেরও নেই ডানা!

পাশেই রেলের স্লিপারে...কী বীভৎস মুখ !
প্রতীক্ষায় আছি তবু আমি………,
আমার সুইসাইডাল স্বপনের প্রেতাত্মারাও আছে-
আর কংক্রীটের পাচিলে কয়েদী তুমি;
প্রাণপন পথ খুঁজে তোমার মন-
ধ্রুপদী সুখের উৎসমূলে সারাক্ষণ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.