| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক দুর্বাসা
আহা! এখানেই থাম, এটা ফাঁকা মাঠ নয়, গোরস্থান! জ্যান্ত কবর হয়েছে এখানেই- দিনেদিনে শতশত স্বপন ! আর যাকে ভেবেছ ভাঁটফুলের ঝোঁপ- এটাই আমি, আমার বেঁচে যাওয়া জীবন…, শুধু লাশের ভাগাড়ে বাড়েনি স্তুপ; এটাও কম কি! সময়ের কাঁচি দিয়েছে ছেঁটে- আপনিই নিয়েছি এই বনসাই রূপ!!
লেখালেখিটা ভেতরেই ছিলো, সহজাত যেনো। লিখে ফেলতাম যা ইচ্ছে হতো প্রলাপের মতো।
লিখতে গিয়ে কখনো নিজেকে অনুভব করেছি আকাশ সমান উচ্চতায়, আবার কখনো মুখ থুবড়ে থেঁতলে মিশে গেছি মাটিতেই। তবু...
এক তৃষিত বেদুইন মৃত সাহারায়
পাথর জ্বলা রোদে পুড়ে
গেলো বলে প্রাণ তাঁর!
খাঁ খাঁ দিগন্তে ভয়ের মৃত্যু রেখা আঁকা -
এরই মাঝে মরীচিকারা গড়েছে বসত ভিটা।
অতঃপর এক ধার্মিকে...
দেশ গড়বে, স্বপ্ন চাই? ঊর্ধ্ব পানে স্বপ্ন খোঁজ!
সেথায় যে কিছুই নেই! আগে বরং দিশা বোঝ;...
তবে কী এমন লাভ হল তোমার আততায়ী হয়ে?
স্মৃতির প্রেতাত্মারা যে আসে সাষ্ঠাঙ্গে হামা দিয়ে!
অনুতাপের হামান দিস্তা অবিরাম পিষে মারে;
দিন-দুপুরেই গিলে খায় অবলীলায় তোমারে।
ভয়েদের দখলে...
নিয়ন আলোর জাদুতে বেঘোরে ঘুমায় রাতের শহর
আর ফর্মালিনের দ্রবনে গভীর কোমায় আমাদের মনন; বিবেক
তখন ফুটপাতে জরাজীর্ণ বস্তায় পরম শান্তিতে ঘুমিয়ে সমগ্র বাংলাদেশ!
যেনো ফুটপাতে সযতনে রাখা পরিপাটি সামান...
যা খুশি করবো আমি, ইচ্ছে হলে আস্ত দেশ কিংবা-
গোটা পৃথিবীটাই ঝলসে কাবাব করে খাবো!
নয়তো যাকে ইচ্ছে উৎসর্গ করবো!
ধুরছাঁই! জাতিসংঘ আর হিউম্যান রাইটস,
আশাকরি কিছু মনে করবেন না,...
একদিন হৃদয়ের মন্দিরে ছিলে তুমি সযতনে;
বিশ্বাসের প্রাসাদে নির্মিত বেদীতলে-
সুখের দেবী হয়ে মনের প্রগাঢ় কুঞ্জবনে।...
কতদিন অমন সাঁঝ দেখিনা
আমাদের পাড়া গাঁয়;
কার্তিক আসে
কার্তিক যায়
আগুন নিয়ে দৌড়া হয়না
পাটকাঠির তিনমুখো আটায়।
শোনা যায় না শাঁখের ধ্বনি;
লাহিড়ী বাড়ীর তুলসী তলায়;
চারি ধারই
নিরব...
জীবন তো জীবনই;
সব সময় গলে গিয়ে জল হয়না বৃষ্টি ভেজা নুনের মতো,
কখনো কখনো জমে গিয়ে বরফ হয়-
আর ভিতরেই ফেঁসে যায়, বোতল ভর্তি জলের মতো;
আবার পুড়ে পুড়ে...
দেখেছ কি কখনো তুমি
প্রবাল কিভাবে হয় সাগর গভীরে?
কোমল জলজ কিভাবে থাকে গেঁথে-
মমি হয়ে খনির চুনা পাথরে;
কিংবা কীট-পতঙ্গ কিভাবে থাকে বিঁধে-
ইট, বালি আর সিমেন্টের...
যেভাবে মোলা-চ্যালারা দুপুর কাটায়-
নিরব ছায়ার পুকুর-ডোবায়,
ঘাঁস ফড়িঙেরা দেহ লুকোয়
সবুজ মাঠের মায়ায় !
আমি এখানেই থাকবো মিশে
এই বর্ষা-ধারায়;
কদমের গা-ধোয়া জলে ভেজা
লাজুক-নিভৃত এক গাঁয়।
এখানে পাখনা মেলে...
ইচ্ছেতো করে ভাবনার মতো অবাধ্য হই,
মন্ত্র ভাঙ্গার মন্ত্র হই, জীবন স্রোতের উল্টো ব'ই!
হই স্বপ্নের মতো দুরন্ত;
না থাকুক সীমার লেশমাত্র অন্ত!
দেখো, কল্পনারা কতো স্বাধীন হয়;
কত সহজেই...
প্রাণ পেয়ালার বেশীর ভাগই
মহাকালের গর্ভে দিনেদিনে হয় বিলীন
জীবন গ্লাস ভরা জল তো নয়;...
মানবতার বিপন্ন ভিটেয় এখন শুধু ঘুঘুই চড়ে
তবুও হলনা যে ভুলের শোধ!
এগার মাসই তো কোমায় ঘুমায়-
পক্ষাঘাতগ্রস্ত দেশপ্রেম, নি:শেষিত মূল্যবোধ!
তবু বিমর্ষ মুখে উকি দেয় ক্ষয়িষ্ণু চেতনা
আবার আসে...
আমি এখন এখানেই আছি-
প্রতীক্ষায় আছি, তোমার সেই শহরে…;
এখানে ঢোল কলমির চওড়া পাতায়
শিশিরেরা আড়াআড়ি ঢলে পড়ে,
ঘাসের ডগায় মুক্তোর বদলে-
গড়িয়ে মিশে ড্রেনের জলে।
পাতার ভাঁজে শুয়ে বসে ঝিমোয়-
ল্যাম্পপোস্টের তাড়ায় বাস্তুচ্যুত আঁধারের কণারা;...
©somewhere in net ltd.