| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক দুর্বাসা
আহা! এখানেই থাম, এটা ফাঁকা মাঠ নয়, গোরস্থান! জ্যান্ত কবর হয়েছে এখানেই- দিনেদিনে শতশত স্বপন ! আর যাকে ভেবেছ ভাঁটফুলের ঝোঁপ- এটাই আমি, আমার বেঁচে যাওয়া জীবন…, শুধু লাশের ভাগাড়ে বাড়েনি স্তুপ; এটাও কম কি! সময়ের কাঁচি দিয়েছে ছেঁটে- আপনিই নিয়েছি এই বনসাই রূপ!!
ইচ্ছেতো করে ভাবনার মতো অবাধ্য হই,
মন্ত্র ভাঙ্গার মন্ত্র হই, জীবন স্রোতের উল্টো ব'ই!
হই স্বপ্নের মতো দুরন্ত;
না থাকুক সীমার লেশমাত্র অন্ত!
দেখো, কল্পনারা কতো স্বাধীন হয়;
কত সহজেই নীতি বিলোয়!
সমাজ-ধর্মের লক্ষণ রেখা পেরোয়,
আর কতো অবলীলায় গিয়ে তোমাকে ছোঁয়!
সময়ের হিসেবে কি কোন হেরফের হয়?
সাগর-পাখীরা যখন তারিখ রেখা ডিঙোয়!
একদিন আমি সত্যি পাখীই হবো,
আর চুপিসারে গিয়েই তোমাকে ছোঁব।
নতুবা চরম বিদ্রোহী হবো,
মন্ত্রপূত নয়, মন্ত্র ভাঙ্গার মন্ত্র হবো!
বাংলা কবিতা(কবি ও কবিতার ওয়েবসাইট) এ
প্রকাশের তারিখ: ১১/১০/২০১৪
২|
২১ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯
এক দুর্বাসা বলেছেন: আমিনুর রহমান ভাই শুভেচ্ছা নিবেন ।ভালো থাকুন সবসময়।
৩|
২১ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:২৭
অপূর্ণ রায়হান বলেছেন: ২য় ভালোলাগা + দারুন লাগলো ।
ভালো থাকবেন
২২ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১৬
এক দুর্বাসা বলেছেন: শুভেচ্ছা রইলো।ভালো থাকুন সবসময়।
৪|
২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১:০৯
কলমের কালি শেষ বলেছেন: ভাল লাগলো কবিতায় । ![]()
২২ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২২
এক দুর্বাসা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।ভালো থাকুন সবসময়।
©somewhere in net ltd.
১|
২১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫৯
আমিনুর রহমান বলেছেন:
নতুবা চরম বিদ্রোহী হবো,
মন্ত্রপূত নয়, মন্ত্র ভাঙ্গার মন্ত্র হবো!