| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক দুর্বাসা
আহা! এখানেই থাম, এটা ফাঁকা মাঠ নয়, গোরস্থান! জ্যান্ত কবর হয়েছে এখানেই- দিনেদিনে শতশত স্বপন ! আর যাকে ভেবেছ ভাঁটফুলের ঝোঁপ- এটাই আমি, আমার বেঁচে যাওয়া জীবন…, শুধু লাশের ভাগাড়ে বাড়েনি স্তুপ; এটাও কম কি! সময়ের কাঁচি দিয়েছে ছেঁটে- আপনিই নিয়েছি এই বনসাই রূপ!!
প্রাণ পেয়ালার বেশীর ভাগই
মহাকালের গর্ভে দিনেদিনে হয় বিলীন
জীবন গ্লাস ভরা জল তো নয়;
যে শেষ ফোটা টুকুও পিয়ে নিবে !
হোকনা যতই যক্ষের ধন
যতই করুক মন কৃচ্ছ্র সাধন;
হিসাবের খাতার গরমিল
অমিলেই হয় শেষ একদিন !
রবির প্রখর উত্তাপ আর তেজোদ্দীপ্ত কিরণ ,
কতটুকু আর পারে রাখতে ধরে
এই মর্ত্য ধরা দিনশেষে ?
আকাশ ,বাতাস আর মেঘমালা-
সবই তো টিকে আছে এরই অংশ শুষে ।
তবে কি ক্ষতি হয়
যদি পাশের জন টিকে থাকে তোমার সঞ্চিত ধনে ?
তাই, দাও খুলে বদ্ধঘর-
উন্মুক্ত করো এই যক্ষের ধন
দেখো নাব্যতা পাবে চারিধারে ,
সুখের খেয়ায় ভেসে ভেসে
আলোর বন্দরে ভিড়বে নিযুত জীবন ।
আর দেখে দেখে তোমারও
কেটেই যাবে বেশ হিসাবের ক্ষণ ।
বাংলা কবিতা(কবি ও কবিতার ওয়েবসাইট) এ প্রকাশ ০৭-০৯-২০১৪
২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:০০
এক দুর্বাসা বলেছেন: সুন্দর আর প্রেরণাদায়ক মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ।আপনার প্রতিও শুভকামনা রইলো ।ভালো থাকুন সব সময়।
২|
২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৪৫
অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার লিখেছেন ।
শুভেচ্ছা রইল
৩|
২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৬
এক দুর্বাসা বলেছেন: শুভেচ্ছা আর শুভ কামনা রইলো আপনার প্রতি।
৪|
২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩২
কলমের কালি শেষ বলেছেন: সুুন্দর কবিতা । ![]()
২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৫৫
এক দুর্বাসা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রইলো।ভালো থাকুন সবসময়।
©somewhere in net ltd.
১|
২০ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯
টুম্পা মনি বলেছেন: তাই, দাও খুলে বদ্ধঘর-
উন্মুক্ত করো এই যক্ষের ধন
দেখো নাব্যতা পাবে চারিধারে ,
সুখের খেয়ায় ভেসে ভেসে
আলোর বন্দরে ভিড়বে নিযুত জীবন ।
আর দেখে দেখে তোমারও
কেটেই যাবে বেশ হিসাবের ক্ষণ ।
কবিতা আশা সঞ্চার করল। এমন আশার কথাই বলে যান কবিতার ভাষায়। শুভকামনা।