নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মন্ত্রপূত নয়, মন্ত্র ভাঙ্গার মন্ত্র হবো!

-পাশেই রেলের স্লিপারে...কী বীভৎস মুখ প্রতীক্ষায় আছি তবু আমি……… আর কংক্রীটের পাচিলে কয়েদী তুমি; প্রাণপন পথ খুঁজে তোমার মন- ধ্রুপদী সুখের উৎসমূলে সারাক্ষণ।

এক দুর্বাসা

আহা! এখানেই থাম, এটা ফাঁকা মাঠ নয়, গোরস্থান! জ্যান্ত কবর হয়েছে এখানেই- দিনেদিনে শতশত স্বপন ! আর যাকে ভেবেছ ভাঁটফুলের ঝোঁপ- এটাই আমি, আমার বেঁচে যাওয়া জীবন…, শুধু লাশের ভাগাড়ে বাড়েনি স্তুপ; এটাও কম কি! সময়ের কাঁচি দিয়েছে ছেঁটে- আপনিই নিয়েছি এই বনসাই রূপ!!

এক দুর্বাসা › বিস্তারিত পোস্টঃ

স্ব-ব্যবচ্ছেদে সুদক্ষ হাত

২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৫

একদিন হৃদয়ের মন্দিরে ছিলে তুমি সযতনে;

বিশ্বাসের প্রাসাদে নির্মিত বেদীতলে-

সুখের দেবী হয়ে মনের প্রগাঢ় কুঞ্জবনে।



এখনো আছো তুমি ভাবনার মেঝে জুড়ে-

স্মৃতির দেয়ালে প্রাগৈতিহাসিক গুহাচিত্রের মতন,

অনুভূতির ফসিলেরা ঠিক ঠাক আছে জেগে।



জেগে থাকে রাতভর আলোকবর্ষ দূরে

ক্যাসিওপিয়া; কালপুরুষ; রোহিনীরা-

পাশেই ক্রতু; পুলহ; পুলস্ত্য; অত্রি; অঙ্গিরা।



এখানেও আদিম রাতের জমাট আঁধারেরা

নিশাচরের ধাতব ডাক, নিঃসঙ্গ ল্যাম্প পোস্ট-

রাত পাখি আর নির্ঘুম রাত পোকারা।



মনের ঘরের ছাদ গেছে সেই কবে!

কর্দমাক্ত ভিটেটুকু আর আমি শুধু..

খোলা আকাশের নিচে সটান আছি পড়ে।



যেনো গোটা আমিই অভিনব লাশকাটা টেবিল এক!

নিপুণ স্ব-ব্যবচ্ছেদে সুদক্ষ আমার হাত-

দিবানিশি ময়না তদন্তে উদ্ভ্রান্ত দৃষ্টি!



স্মৃতির লাশ কাটাকুটি-

আমাকে কাটি, কাটি তোমাকেও;

বেদম খুর চাকু চলে অলিন্দ-নিলয় জুড়ে!



এখনো এখানেই চিত হয়ে সটান....

অনেক দূরে ক্যাসিওপিয়া; রোহিনী; অত্রি; অঙ্গিরা;

অনন্ত আকাশ তলে রক্তাক্ত বিক্ষত একচিলতে প্রাণ!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.