| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক দুর্বাসা
আহা! এখানেই থাম, এটা ফাঁকা মাঠ নয়, গোরস্থান! জ্যান্ত কবর হয়েছে এখানেই- দিনেদিনে শতশত স্বপন ! আর যাকে ভেবেছ ভাঁটফুলের ঝোঁপ- এটাই আমি, আমার বেঁচে যাওয়া জীবন…, শুধু লাশের ভাগাড়ে বাড়েনি স্তুপ; এটাও কম কি! সময়ের কাঁচি দিয়েছে ছেঁটে- আপনিই নিয়েছি এই বনসাই রূপ!!
তবে কী এমন লাভ হল তোমার আততায়ী হয়ে?
স্মৃতির প্রেতাত্মারা যে আসে সাষ্ঠাঙ্গে হামা দিয়ে!
অনুতাপের হামান দিস্তা অবিরাম পিষে মারে;
দিন-দুপুরেই গিলে খায় অবলীলায় তোমারে।
ভয়েদের দখলে আজ মনের ঘর;
গিলে খায় সযতনের সমস্ত প্রহর!
অদূরেই দাঁড়িয়ে নিকষ ভবিষ্যৎ;
স্বর্গের সুখ তো সেই দূর কল্পনাবৎ!
খাঁ খাঁ পড়ে পড়ে আছে বসন্ত ফাল্গুন
কবরের নিরবতা নেই কোন গুনগুন;
সুখেরা কাঁদে স্মৃতির লাশকাটা ঘরে
পালাতে চায় প্রাণ বে-জান পিছ-দ্বারে!
কেন তবে খুন হলো ভালোবাসা এমন?
নির্দয় দুমড়ে-মোচড়ে এই পাঁজরের মন!
যদি পাই আবার আমি সেই দেহ-ঘ্রাণ
ফিরে আসে খুনের লাশে আবার প্রাণ!
১২ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২৬
এক দুর্বাসা বলেছেন: অনেক অনেক শুভকামনা রইলো।
২|
১২ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫১
স্বপ্নবাজ অভি বলেছেন: খাঁ খাঁ পড়ে পড়ে আছে বসন্ত ফাল্গুন
কবরের নিরবতা নেই কোন গুনগুন;
সুখেরা কাঁদে স্মৃতির লাশকাটা ঘরে
পালাতে চায় প্রাণ বে-জান পিছ-দ্বারে!
আহ !
১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০৮
এক দুর্বাসা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । ভালো থাকবেন সবসময় ভাই স্বপ্নবাজ অভি ।
©somewhere in net ltd.
১|
১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৭
এহসান সাবির বলেছেন: খাঁ খাঁ পড়ে পড়ে আছে বসন্ত ফাল্গুন
কবরের নিরবতা নেই কোন গুনগুন;
সুখেরা কাঁদে স্মৃতির লাশকাটা ঘরে
পালাতে চায় প্রাণ বে-জান পিছ-দ্বারে!
সুন্দর।