| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক দুর্বাসা
আহা! এখানেই থাম, এটা ফাঁকা মাঠ নয়, গোরস্থান! জ্যান্ত কবর হয়েছে এখানেই- দিনেদিনে শতশত স্বপন ! আর যাকে ভেবেছ ভাঁটফুলের ঝোঁপ- এটাই আমি, আমার বেঁচে যাওয়া জীবন…, শুধু লাশের ভাগাড়ে বাড়েনি স্তুপ; এটাও কম কি! সময়ের কাঁচি দিয়েছে ছেঁটে- আপনিই নিয়েছি এই বনসাই রূপ!!
যেভাবে মোলা-চ্যালারা দুপুর কাটায়-
নিরব ছায়ার পুকুর-ডোবায়,
ঘাঁস ফড়িঙেরা দেহ লুকোয়
সবুজ মাঠের মায়ায় !
আমি এখানেই থাকবো মিশে
এই বর্ষা-ধারায়;
কদমের গা-ধোয়া জলে ভেজা
লাজুক-নিভৃত এক গাঁয়।
এখানে পাখনা মেলে বহে বাতাস-
পেরোয় রূপোলী মেঘের আকাশ,
যখন তখন উড়ে বেড়ায়
সারি সারি মরাল,ধনেষ, লাল ঝুটি হাঁস।
পানকৌড়িরা সাঁতরে বেড়ায়-
শাপলা-শালুকের ঝিলে;
গাঙচিলেরাও সুখেইতো বেশ
জিরোয় বসে জল কড়ইয়ের ডালে।
মাছরাঙারা ঝিমোয় বসে
একচোখে চেয়ে ছোট্ট ডোবার জলে;
চূনোপুটির ভেজা গায়ের সুবাস
এখানেই যেন দিব্যি মিলে!
এদের সাথেই মিলেছে রঙ-
আমায় এদের মাঝেই মানায়;
তাই কাটিয়ে দেবো প্রহর আমার-
এই অপরূপ শ্যামল ছায়ায়।
২২ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৫২
এক দুর্বাসা বলেছেন: ঘুরে আসলাম ।দারুণ ! ভালো থাকুন , ধন্যবাদ নিবেন।
২|
২২ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩০
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা । ![]()
২২ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮
এক দুর্বাসা বলেছেন: ধন্যবাদ, ভালো থাকুন।
৩|
২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৫৫
জাহাঙ্গীর.আলম বলেছেন:
সবুজ স্নিগ্ধ পরশ মোহনীয় পক্তিমালায় মুগ্ধ অবগাহন ৷ ধন্যবাদ ৷
২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:১২
এক দুর্বাসা বলেছেন: সুন্দর মন্তব্যে আমি বিমুগ্ধ :-)। ভালো থাকুন নিরন্তর।
৪|
২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:২৩
তুষার কাব্য বলেছেন: আমি এখানেই থাকবো মিশে
এই বর্ষা-ধারায়;
কদমের গা-ধোয়া জলে ভেজা
লাজুক-নিভৃত এক গাঁয়। বাহ..
২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:০০
এক দুর্বাসা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাক। শুভেচ্ছা রইলো , ভালো থাকবেন সবসময়।
©somewhere in net ltd.
১|
২২ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০৪
আরিনি বলেছেন: https://www.facebook.com/amargramamarshopno