| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক দুর্বাসা
আহা! এখানেই থাম, এটা ফাঁকা মাঠ নয়, গোরস্থান! জ্যান্ত কবর হয়েছে এখানেই- দিনেদিনে শতশত স্বপন ! আর যাকে ভেবেছ ভাঁটফুলের ঝোঁপ- এটাই আমি, আমার বেঁচে যাওয়া জীবন…, শুধু লাশের ভাগাড়ে বাড়েনি স্তুপ; এটাও কম কি! সময়ের কাঁচি দিয়েছে ছেঁটে- আপনিই নিয়েছি এই বনসাই রূপ!!
জীবন তো জীবনই;
সব সময় গলে গিয়ে জল হয়না বৃষ্টি ভেজা নুনের মতো,
কখনো কখনো জমে গিয়ে বরফ হয়-
আর ভিতরেই ফেঁসে যায়, বোতল ভর্তি জলের মতো;
আবার পুড়ে পুড়ে লালও হয় ভাটার ঐ ইটের মতো।
জীবন তো জীবনই;
সারাক্ষণই বয়ে যায় না-
মাঝে মাঝে বুক জুড়ে চর হয় শুকিয়ে যাওয়া নদীর মতো,
তট জুড়ে ফেনা হয় ক্লান্ত সমুদ্রের মতো;
আবার ক্ষয়ে ক্ষয়ে অক্ষয় হয় বিধ্বস্ত পাহাড়ের মতো।
জীবন তো জীবনই;
হাজারো ধরণ হয়, কেউ পেটের দায়ে জীবন যুঝে,
কেউ আপন ভুলে পরকে বুঝে, কেউ ঘর পালানোর পথ খুঁজে-
পথ ভোলা পথিকের মতো; কেউ মরে গিয়েও বেঁচে থাকে
আবার কেউ মরে মরেই বেঁচে থাকে ।
জীবন তো জীবনই;
এখানে সবার চাওয়া এক হয়না;
অনেকেই ইঞ্চি-ইঞ্চি অর্থ খুঁজে, জীবন মানেই যন্ত্র বুঝে;
কেউ সব হারিয়েও সুখী আছে, কেউ কেউ সব রেখেও-
শূন্য মাঝেই ডুবে আছে; এমনও কিন্তু কম হয়না ......!
বাংলা কবিতা (কবি ও কবিতার ওয়েবসাইট) এ প্রকাশঃ- ২৬ সেপ্টেম্বর ২০১৪
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:২১
এক দুর্বাসা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ , শুভকামনা রইলো আপনার প্রতিও।
২|
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৩৯
অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লাগলো ।
শুভেচ্ছা
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:২৩
এক দুর্বাসা বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা নিবেন।ভালো থাকবেন সবসময়।
৩|
২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৪৩
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার বাস্তবিক কবিতা । ![]()
২৭ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:৩৯
এক দুর্বাসা বলেছেন: আপনার প্রশংসায় ধন্য হলাম ।শুভেচ্ছা রইলো , ভালো থাকবেন সব সময়।
৪|
২৭ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬
স্বপ্নবাজ অভি বলেছেন: জীবন তো এমনই !
২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:২৮
এক দুর্বাসা বলেছেন: অনেক অনেক শুভকামনা ।
৫|
২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:০৪
তুষার কাব্য বলেছেন: অপূর্ণতাও জীবন...প্রাপ্তির স্বাদটুকো অপ্রাপ্তির বেদনায় উপলব্ধি করা অন্যরকম অভিজ্ঞতা ...
২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৬
এক দুর্বাসা বলেছেন: হুম , একদম ঠিক বলেছেন ।অপ্রাপ্তির উপলব্ধিটুকু মনে একভিন্নমাত্রা যুক্ত করে , যা কখনো কখনো নতুন দিগন্ত-রেখাও দেখায় ।শুভেচ্ছা রইলো।
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৩৪
দীপংকর চন্দ বলেছেন: এখানে সবার চাওয়া এক হয়না
শুভকামনা জানবেন। অনিঃশেষ।