নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মন্ত্রপূত নয়, মন্ত্র ভাঙ্গার মন্ত্র হবো!

-পাশেই রেলের স্লিপারে...কী বীভৎস মুখ প্রতীক্ষায় আছি তবু আমি……… আর কংক্রীটের পাচিলে কয়েদী তুমি; প্রাণপন পথ খুঁজে তোমার মন- ধ্রুপদী সুখের উৎসমূলে সারাক্ষণ।

এক দুর্বাসা

আহা! এখানেই থাম, এটা ফাঁকা মাঠ নয়, গোরস্থান! জ্যান্ত কবর হয়েছে এখানেই- দিনেদিনে শতশত স্বপন ! আর যাকে ভেবেছ ভাঁটফুলের ঝোঁপ- এটাই আমি, আমার বেঁচে যাওয়া জীবন…, শুধু লাশের ভাগাড়ে বাড়েনি স্তুপ; এটাও কম কি! সময়ের কাঁচি দিয়েছে ছেঁটে- আপনিই নিয়েছি এই বনসাই রূপ!!

এক দুর্বাসা › বিস্তারিত পোস্টঃ

হারানো সাঁঝ

২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৩৩

কতদিন অমন সাঁঝ দেখিনা
আমাদের পাড়া গাঁয়;
কার্তিক আসে
কার্তিক যায়
আগুন নিয়ে দৌড়া হয়না
পাটকাঠির তিনমুখো আটায়।

শোনা যায় না শাঁখের ধ্বনি;
লাহিড়ী বাড়ীর তুলসী তলায়;
চারি ধারই
নিরব প্রায়
উঠেনা বেজে উলুধ্বনি
মুখূজ্জে বউয়ের কাঁপা গলায়।

নবান্নের দিনের কথা
ভীষণ পড়ে মনে,
রাঙা বৌদির নেমন্তন্ন
পেতাম জনে জনে;
মেটো সানকি জুটবে কি না
ভাবতাম ক্ষণেক্ষণে;

সাঁঝের আগে পাতার খুঁজে
যেতাম রায়েদের বনে;
এই বুঝি হল বিপদ!
ভীষণ ভয় প্রাণে।
বন-ভূতদের ফাঁকি দিয়ে
পাতা কাটতাম সন্তর্পণে।

তে-পথের মোড়েই ছিল
ইয়া অশত্থ গাছ,
নাকি সুরের গীতের তালে
তেত্রিশ প্রেতের নাচ;
আঁশটে গন্ধ ছড়িয়ে তারা
খেতো শুধুই মাছ।

আঁধেক ক্রোশ জুড়েই ছিল
তেঁতুলবন আর বাঁশ,
সবাই জানে এখানেতে
শতেক ভূতের বাস;
নিমাই খুঁড়ো নিয়েছিলো
এখানেই তো ফাঁস !

ফেরার পথেও সবাই ভয়ে
একাট্টা সদল বল ,
হরিনাথের দিঘীতে নাকি
আবার বেড়েছে জল !
কেষ্টদার জ্যাঠিমা তো
এখানেই হল তল !

গোরস্থানে ছাড়লে গলা
হুক্কা হুয়ার দল,
আমরা সবে শশ্মান ঘাটে-
শুনি বল হরি, হরি হরি বল !
ভয়ের চোটে ধূতি বেয়েই-
তখন বিষ্টুর ঝরতো জল !

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:০৭

বাংলার নেতা বলেছেন: ছন্দ দারু হয়েছে!

২| ২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:০৮

বাংলার নেতা বলেছেন: **** দারুন

২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:২১

এক দুর্বাসা বলেছেন: ধন্যবাদ , শুভেচ্ছা রইলো ।

৩| ২৮ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩

স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর !

২৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ৭:২৫

এক দুর্বাসা বলেছেন: শুভেচ্ছা রইলো। ভালো থাকুন।

৪| ২৯ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:২২

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার । :)

২৯ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯

এক দুর্বাসা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রইলো। ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.