নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মন্ত্রপূত নয়, মন্ত্র ভাঙ্গার মন্ত্র হবো!

-পাশেই রেলের স্লিপারে...কী বীভৎস মুখ প্রতীক্ষায় আছি তবু আমি……… আর কংক্রীটের পাচিলে কয়েদী তুমি; প্রাণপন পথ খুঁজে তোমার মন- ধ্রুপদী সুখের উৎসমূলে সারাক্ষণ।

এক দুর্বাসা

আহা! এখানেই থাম, এটা ফাঁকা মাঠ নয়, গোরস্থান! জ্যান্ত কবর হয়েছে এখানেই- দিনেদিনে শতশত স্বপন ! আর যাকে ভেবেছ ভাঁটফুলের ঝোঁপ- এটাই আমি, আমার বেঁচে যাওয়া জীবন…, শুধু লাশের ভাগাড়ে বাড়েনি স্তুপ; এটাও কম কি! সময়ের কাঁচি দিয়েছে ছেঁটে- আপনিই নিয়েছি এই বনসাই রূপ!!

এক দুর্বাসা › বিস্তারিত পোস্টঃ

জীবন্ত জীবাশ্ম

২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪৩


দেখেছ কি কখনো তুমি
প্রবাল কিভাবে হয় সাগর গভীরে?
কোমল জলজ কিভাবে থাকে গেঁথে-
মমি হয়ে খনির চুনা পাথরে;
কিংবা কীট-পতঙ্গ কিভাবে থাকে বিঁধে-
ইট, বালি আর সিমেন্টের পিলারে!

ঠিক এভাবে জীবাশ্মই হয়ে যাবো একদিন-
দেখো, অবশেষে যাবো হয়ে বড্ড পাথুরে!

সাধ তো ছিল শুভ্র মেঘ হবো
নীল আকাশেই বেড়াবো উড়ে;
কখনো তোমার দৃষ্টি ছোঁব
আবার কখনো হারাবো ঐ সুদূরে..

কেন এমন নির্মম বাঁধনে তবে-
বাঁধতে চাও তুমি আমারে?
কোমল পীচ যেমনটা রাখে ধরে
নিষ্ঠুর ভাবে কংক্রীটের এই পথটারে
আর ভাটার আগুন যেমনটা-
ভালবাসে সহজ সরল কয়লারে!

লেখাটির রচনা কালঃ ৩০ এপ্রিল ২০১৪,
বাংলা কবিতা(কবি ও কবিতার ওয়েবসাইট) এ প্রকাশ: ১৫ অক্টো-২০১৪

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫৫

অপূর্ণ রায়হান বলেছেন: ঠিক এভাবে জীবাশ্মই হয়ে যাবো একদিন-
দেখো, অবশেষে যাবো হয়ে বড্ড পাথুরে!
++++++++

ভালো থাকবেন :)

২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৩

এক দুর্বাসা বলেছেন: ভালো থাকবেন আপনিও সবসময় , শুভেচ্ছা রইলো।

২| ২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫৮

বাড্ডা ঢাকা বলেছেন: অনেক সুন্দর লেখা ++++++
শুভেচ্ছা থাকলো ।

২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৪

এক দুর্বাসা বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আর শুভ কামনা রইলো ।

৩| ২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগা রইলো !

২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৬

এক দুর্বাসা বলেছেন: আমি ধন্য হলাম কবি, শুভেচ্ছা রইলো। ভালো থাকুন নিরন্তর।

৪| ২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৭

স্নিগ্ধ শোভন বলেছেন:

দারুণ!! +++

২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:১৪

এক দুর্বাসা বলেছেন: শুভেচ্ছা নিবেন,আপনার উৎসাহে আরো দূর অবধি এগোবার রশদ পেলাম। ভালো থাকুন সবসময়।

৫| ২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:১৩

লেখোয়াড় বলেছেন:
কবিতার নামটি ভয়ঙ্কর!!
কবিতায় অন্য একটি ভাব আছে।

২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:১৮

এক দুর্বাসা বলেছেন: অনেক সময় এমন (ভয়ঙ্কর!!) করতে না চাইলেও হয়ে যায় যে !!
তখন কিছুই করার থাকেনা ভাই ।আপনার মন্তব্যে প্রীত হলাম।শুভেচ্ছা রইলো, ভালো থাকুন নিরন্তর।

৬| ২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:২৭

সজীব বলেছেন: +++++

২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৩৬

এক দুর্বাসা বলেছেন: login name আপনার জন্য শুভেচ্ছা আর ভালোবাসা রইলো।

৭| ২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৪৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ঠিক এভাবে জীবাশ্মই হয়ে যাবো একদিন-
দেখো, অবশেষে যাবো হয়ে বড্ড পাথুরে! +++

শুভকামনা রইল।

২৪ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫৬

এক দুর্বাসা বলেছেন: শুভ কামনা আপনার জন্যও, শুভেচ্ছা রইলো,ভালো থাকুন সবসময়।

৮| ২৪ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০৬

সেজুতি_শিপু বলেছেন: ঠিক এভাবে জীবাশ্মই হয়ে যাবো একদিন-
দেখো, অবশেষে যাবো হয়ে বড্ড পাথুরে!
.....................
সুন্দর লেখা । ভাল লাগলো ।

২৫ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:২৬

এক দুর্বাসা বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে প্রীত হলাম।অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা রইলো। ভালো থাকবেন সবসময়।

৯| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১:০১

দীপংকর চন্দ বলেছেন: জীবন্ত জীবাশ্ম


অনেক ভালো লাগালো।

শুভকামনা জানবেন। অনিঃশেষ।

২৫ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:২৪

এক দুর্বাসা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।ভালো থাকবেন সবসময়।

১০| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১:০২

কলমের কালি শেষ বলেছেন: সেইরাম লাগলো । :)

২৫ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:২৭

এক দুর্বাসা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা আর শুভকামনা রইলো। ভালো থাকবেন সবসময়।

১১| ২৫ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:৩১

তুষার কাব্য বলেছেন: নামটাই কেমন টেনে নিয়ে আসলো...ভেতরে এসে আরো অনেক কিছু পেলাম...শুভকামনা...

২৫ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:২৯

এক দুর্বাসা বলেছেন: আমি ধন্য আপনার এমন মন্তব্যে। অনেক অনেক শুভকামনা রইলো। ভালো থাকবেন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.