নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মন্ত্রপূত নয়, মন্ত্র ভাঙ্গার মন্ত্র হবো!

-পাশেই রেলের স্লিপারে...কী বীভৎস মুখ প্রতীক্ষায় আছি তবু আমি……… আর কংক্রীটের পাচিলে কয়েদী তুমি; প্রাণপন পথ খুঁজে তোমার মন- ধ্রুপদী সুখের উৎসমূলে সারাক্ষণ।

এক দুর্বাসা

আহা! এখানেই থাম, এটা ফাঁকা মাঠ নয়, গোরস্থান! জ্যান্ত কবর হয়েছে এখানেই- দিনেদিনে শতশত স্বপন ! আর যাকে ভেবেছ ভাঁটফুলের ঝোঁপ- এটাই আমি, আমার বেঁচে যাওয়া জীবন…, শুধু লাশের ভাগাড়ে বাড়েনি স্তুপ; এটাও কম কি! সময়ের কাঁচি দিয়েছে ছেঁটে- আপনিই নিয়েছি এই বনসাই রূপ!!

এক দুর্বাসা › বিস্তারিত পোস্টঃ

অন্তিম নাদ

১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৫২

মানবতার বিপন্ন ভিটেয় এখন শুধু ঘুঘুই চড়ে
তবুও হলনা যে ভুলের শোধ!
এগার মাসই তো কোমায় ঘুমায়-
পক্ষাঘাতগ্রস্ত দেশপ্রেম, নি:শেষিত মূল্যবোধ!

তবু বিমর্ষ মুখে উকি দেয় ক্ষয়িষ্ণু চেতনা
আবার আসে গৌরবের সেই মাস,
ভোগবাদের ফটকে অনেকটা হামাগুড়িতেই পৌছে যেন-
দাঁড়ায় করুণ চোখে, অহংকারের অগ্নিঝরা মার্চ !

বাসে ট্রেনে জীবন্ত পোড়ে ছাই গনতন্ত্র-
যুগযুগ অধরাইতো রয়ে যায় মুক্তির স্বাদ;
তাই রাত গভীরের তোপধ্বনিতে
যায় মিলিয়ে ভবনচাপা স্বাধীনতার অন্তিম নাদ!

সাত কোটি থেকে এখন ষোল কোটি,
দিনদিন বাড়ছেই উন্মাদের হার!
নিভৃতেই চলে প্রলাপ যত্রতত্র-
কেই বা রাখে খবর কার?

কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষ এখানে সমানে সমান
অহরহ দৃষ্টিসীমাতেই বদল হয় মঞ্চের চেনা কুশীলব,
অবলীলায় পাল্টায় তাদের মুখের বোল -
আসে নানান বাচন ভঙ্গী কত অভিনব!

প্রসূত হয় মুক্তিযোদ্ধা এখনো প্রতিক্ষণ -
দখল নিতে হবে যে লোভের আসন!
সুতরাং খুব সঙ্গত কারণেই আজ-
পূর্ণিমার চাঁদে ও চলে রাজাকারের শাসন!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.