নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মন্ত্রপূত নয়, মন্ত্র ভাঙ্গার মন্ত্র হবো!

-পাশেই রেলের স্লিপারে...কী বীভৎস মুখ প্রতীক্ষায় আছি তবু আমি……… আর কংক্রীটের পাচিলে কয়েদী তুমি; প্রাণপন পথ খুঁজে তোমার মন- ধ্রুপদী সুখের উৎসমূলে সারাক্ষণ।

এক দুর্বাসা

আহা! এখানেই থাম, এটা ফাঁকা মাঠ নয়, গোরস্থান! জ্যান্ত কবর হয়েছে এখানেই- দিনেদিনে শতশত স্বপন ! আর যাকে ভেবেছ ভাঁটফুলের ঝোঁপ- এটাই আমি, আমার বেঁচে যাওয়া জীবন…, শুধু লাশের ভাগাড়ে বাড়েনি স্তুপ; এটাও কম কি! সময়ের কাঁচি দিয়েছে ছেঁটে- আপনিই নিয়েছি এই বনসাই রূপ!!

এক দুর্বাসা › বিস্তারিত পোস্টঃ

যাদের ভোর নেই

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৫৬

নিয়ন আলোর জাদুতে বেঘোরে ঘুমায় রাতের শহর
আর ফর্মালিনের দ্রবনে গভীর কোমায় আমাদের মনন; বিবেক
তখন ফুটপাতে জরাজীর্ণ বস্তায় পরম শান্তিতে ঘুমিয়ে সমগ্র বাংলাদেশ!

যেনো ফুটপাতে সযতনে রাখা পরিপাটি সামান কারো
কিংবা পাশেই লাশকাটা ঘর, এখানে সারি সারি বস্তাবন্দী লাশ!
এখানে একেকটা বস্তা যে একেকটা ইতিহাস, কে রাখে খোঁজ?
বেদখলের, নদী ভাঙনের, জোতদারের ইতিহাস;
হরেক ইতিহাস, হরেক কান্না এখানে ঘুমায় নিয়ন আলোতে।

সুজলা সুফলা শস্য শ্যামলা প্রাণের এই বাংলাদেশ;
সমুদ্র জয়ে অধিকতর স্ফীত গর্বিত মানচিত্র;
হাই কোর্টের বেদীতে পৎপৎ করে উড়া গৌরবের লাল সবুজের পতাকা,
এই সব ওদের কাছে নিতান্তই মূল্যহীন, উপহাস প্রায়!

এই জীর্ণ বস্তা, ফুটপাত; রেলের ফ্ল্যাটফর্ম; ম্যানহোলের পরিত্যাক্ত রিং-
এখানেই সীমাবদ্ধ ওদের দেশ, ওদের মা; এখানেই ওদের সমগ্র বাংলাদেশ।
তাইতো পরম মমতায় যখন তখন বাড়িয়ে দেয় বুকের পাশ!
মমতা ভরে বলে- ঘুমা তোরা, তবু টিকে থাক, বেঁচে থাক!

সময়ের ভারী চাকা নাকি রাষ্ট্রের অবহেলায় অবিরাম পিষ্ট ওদের জীবন?
কার কাছে জবাব আছে? কে নেবে এর দায়?
আমি, আমরা কি দায় মুক্ত!

চারিদিকে কিলবিল করে কাল নাগিনীরা;
অষ্টপ্রহর ফণা তোলে আছে হতচ্ছাড়া বিধি!
আজন্ম জীবনের চিতায় যতোটা গভীরে পুঁড়েছে ওরা,
মোটেও ততোটা চাপ-তাপ সয়নি কিংবা পুঁড়েনি
ইট ভাটার বহু বয়স্ক কয়লা আর পুঁড়ে পুঁড়ে লাল হওয়া ইটেরাও!

শব ভষ্মের পর চিতায় পড়ে থাকা আধপোঁড়া কাঠ
কিংবা গোরস্থানের ধ্বসে যাওয়া খরখুটোর মতো অস্পৃর্শতো নয় এরা!
তবে, কেন এত অবহেলা, অনাদর? কে দেবে জবাব?
এটাকি বিধির লিখন, নাকি রাষ্ট্র যন্ত্রের ব্যর্থতা!

কদিন পর পরম উৎসাহ উদ্দীপনায় হবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী,
নগরী সাজবে কোটি টাকার ব্যানারে, ফেস্টুনে, তোরনে;
পুঁড়বে কার্গোর পর কার্গো মোম, হবে মিলিয়ন ডলারের আতশ-বাজি!
তবু এই দেশে মিলবে না ওদের মাথা গোঁজার এতটুকুও ঠাঁই!

সুতরাং ঘুমাক ওরা এখানেই স্বর্গের ঘুম, স্বপ্নময় ঘুম;
কেননা ওদেরতো যে আর আ্সেনা আলোর ভোর,
এই রাতের পরেই আবার হাতছানি দিয়ে ডাকে আরেক রাত!
বিধ্বস্ত মালভূমিতে খসে যাওয়া ঝুলন্ত পাথর খণ্ডের মতো
চেপে বসে পেটের দায়, আব্রু বাঁচাবার দায়, শীত নিবারণের দায়!

এক এক করে তেড়ে আসে ভয়ের মিছিল,
সগর্জন তেড়ে আসে শ্বাপদ সংকুল অরণ্যের মতো;
যেনো এই বস্তার বাইরেই ঔঁত পেতে থাকে এক শ্বাপদ রাজ্য!
দিনে দিনে এখন বেশ পরিণত নরপশুদের রক্ত চোষার মুখোপাঙ্গ!
হতে হবে ব্লটিং পেপারের মতো শোষিত,
পেটের দায়েই হতে হবে যে আবার কোন পেশাদার শিকারীর সরস টোপ;
কিংবা হতে হবে কোন সুনিপুণ অসিবাজের

কিংবা হতে হবে কোন সুনিপুণ অসিবাজের আত্মরক্ষার ঢাল!

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩৪

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লিখেছেন ।

শুভকামনা :)

০২ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৭

এক দুর্বাসা বলেছেন: অনেক ধন্যবাদ , ভালো থাকবেন।

২| ০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৫৫

কলমের কালি শেষ বলেছেন: ভাল লাগলো ।

০২ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৯

এক দুর্বাসা বলেছেন: মন্তব্যে প্রীত হলাম। ভালো থাকবেন।

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৫২

তুষার কাব্য বলেছেন: বেশ ভালো লাগলো...শুভকামনা...

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪৭

এক দুর্বাসা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ , শুভকামনা রইলো। ভালো থাকুন সব সময়।

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০৯

স্বপ্নবাজ অভি বলেছেন: কবিতা জুড়ে প্রিয় স্বদেশ !

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪৯

এক দুর্বাসা বলেছেন: অফুরন্ত ধন্যবাদ আর শুভকামনা রইলো। ভালো থাকুন সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ

full version

©somewhere in net ltd.