নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মন্ত্রপূত নয়, মন্ত্র ভাঙ্গার মন্ত্র হবো!

-পাশেই রেলের স্লিপারে...কী বীভৎস মুখ প্রতীক্ষায় আছি তবু আমি……… আর কংক্রীটের পাচিলে কয়েদী তুমি; প্রাণপন পথ খুঁজে তোমার মন- ধ্রুপদী সুখের উৎসমূলে সারাক্ষণ।

এক দুর্বাসা

আহা! এখানেই থাম, এটা ফাঁকা মাঠ নয়, গোরস্থান! জ্যান্ত কবর হয়েছে এখানেই- দিনেদিনে শতশত স্বপন ! আর যাকে ভেবেছ ভাঁটফুলের ঝোঁপ- এটাই আমি, আমার বেঁচে যাওয়া জীবন…, শুধু লাশের ভাগাড়ে বাড়েনি স্তুপ; এটাও কম কি! সময়ের কাঁচি দিয়েছে ছেঁটে- আপনিই নিয়েছি এই বনসাই রূপ!!

এক দুর্বাসা › বিস্তারিত পোস্টঃ

জেগে আছেন হাজার ঋষি

১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪১

দেশ গড়বে, স্বপ্ন চাই? ঊর্ধ্ব পানে স্বপ্ন খোঁজ!

সেথায় যে কিছুই নেই! আগে বরং দিশা বোঝ;



মায়াবী এক আলো জ্বলা, মন ভোলানো অন্তরীক্ষ

আমি তো বলি পানশালা, নয়তো বিশাল ঘুম কক্ষ!



হাজার ঋষি ঘুমায় সেথায়-

সবাই নেশায় বেহুঁশ বেজায়;

ডাক শোনেনা কুম্ভকর্ণ

আলোকচ্ছটার মেকি বর্ণ!

ঘুম কেড়ে নেয়, শুধুই ওরা স্বপ্ন চোরা,

বেঘোর ঘুমায়- পুলস্ত্য, পুলহ, অঙ্গিরা!



বরং তুমি পিছন ঘোর

কিবা খানিক সামনে ফের,

নয় তো শুধু রায়ের বাজার, রাজশাহী-মীরপুরে…

সাগর, নদী, টিলা-পাহাড়, দৃষ্টি হারায় যতদূরে;

দেখ চেয়ে, গোটা বাংলা গগণ তোমার

নয় ঘুমিয়ে, জেগে আছে ঋষি হাজার।



অষ্টপ্রহর আছে সাথে,

স্বপ্ন নদীর ছায়াপথে

হৃদয় মাঝে লও হে গেঁথে,

পথ দেখাবে তিমির রাতে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১৩

আহমেদ জী এস বলেছেন: এক দুর্বাসা ,




ভাবে সমৃদ্ধ কবিতা ।
দিশা বুঝতে হবে, তবেই না তিমির রাত পথ দেখাবে ।

ভালো লাগলো ।

১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০৪

এক দুর্বাসা বলেছেন: কবিতা পাঠের জন্য অনেক অনেক ধন্যবাদ । মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানবেন । ভালো থাকুন নিরন্তর ।

২| ১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১৮

আলম দীপ্র বলেছেন: বাহ ! আসলেই সমৃদ্ধ কবিতা ।
লিখে চলুন নিরন্তর ।

১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০৬

এক দুর্বাসা বলেছেন: কবিতা পাঠের জন্য অফুরন্ত ধন্যবাদ । মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানবেন । ভালো থাকুন নিরবধি।

৩| ২০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৩

স্বপ্নবাজ অভি বলেছেন:
অষ্টপ্রহর আছে সাথে,
স্বপ্ন নদীর ছায়াপথে
হৃদয় মাঝে লও হে গেঁথে,
পথ দেখাবে তিমির রাতে


খুব সুন্দর লিখেছেন , মুগ্ধতা জানবেন !

২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩২

এক দুর্বাসা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.