| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক দুর্বাসা
আহা! এখানেই থাম, এটা ফাঁকা মাঠ নয়, গোরস্থান! জ্যান্ত কবর হয়েছে এখানেই- দিনেদিনে শতশত স্বপন ! আর যাকে ভেবেছ ভাঁটফুলের ঝোঁপ- এটাই আমি, আমার বেঁচে যাওয়া জীবন…, শুধু লাশের ভাগাড়ে বাড়েনি স্তুপ; এটাও কম কি! সময়ের কাঁচি দিয়েছে ছেঁটে- আপনিই নিয়েছি এই বনসাই রূপ!!
এক তৃষিত বেদুইন মৃত সাহারায়
পাথর জ্বলা রোদে পুড়ে
গেলো বলে প্রাণ তাঁর!
খাঁ খাঁ দিগন্তে ভয়ের মৃত্যু রেখা আঁকা -
এরই মাঝে মরীচিকারা গড়েছে বসত ভিটা।
অতঃপর এক ধার্মিকে পেয়ে
বুকে তাঁর আশার জোনাক জ্বলে;
আকুল শুধোয় তাঁরে-
এক চুমুক জল হবে?
প্রাণ যে ফিরে তবে।
কুঞ্চিত ললাটে ধার্মিক ভাবে-
জল- সবে ফোঁটা কতক মশক তলে;
কিন্তু, এ যে ঈশ্বরের নৈবেদ্য তরে!
তোর জাত-ধর্ম কী হে তবে?
কিঞ্চিৎ দেয়া যায় তবু,
যদি সে হিসেব মিলে আগে!
বেদুইন বলে বিনীত ভাবে-
যদি এ যাত্রায় বাঁচি তবে,
হয় তুমি নয়তোে এ জলই আমার ঈশ্বর হবে।
©somewhere in net ltd.
১|
৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১১
স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগা রইলো