নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছুই বলার নেই যে আমার ...।

ই রহমান

সাম্যাবস্থার জয়গান গাহি।

ই রহমান › বিস্তারিত পোস্টঃ

সম্ভব সুন্দর তুমিঃ ‘ট্রেন কন্যা’ আজও খুজি তোমায়

১৩ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৪

লালমনিরহাট থেকে রংপুর যাচ্ছি লোকাল ট্রেনে। কিছুদূর যাবার পর পরবর্তী স্টেশনে এক ‘ট্রেন কন্যা’ উঠলেন। কি ডাগর ডাগর চোখ, কি তার ভ্রু, কি তার চাহুনি, কি তার চেহারা সব মিলিয়ে এক সম্ভব সুন্দরী। যাকে কোকা কোলার ২০০ml কাচের বোতলের সাথে তুলনা করা যায়।

তার দিকে তাকাই যখনই ফুসরত পাই। হঠাৎ তার ঘুমিয়ে পরা আমাকে মনভরে দেখার সুযোগ এনে দেয়। কতবার যে তাকিয়েছি হিসেব নেই। মনে মনে ভাবছিলাম আজ যেন যাত্রায় অনেক বিলম্ব হয়, কিন্তু নাহ তেমনটা হয়নি সেদিন। কিছুদূর পরেই নেমে পরলেন ‘ট্রেন কন্যা’। মনে হচ্ছিল ভিতরটায় দুমরে-মুষড়ে কি যে একটা আলোড়ন তুলল। এত বেশি কষ্ট এত কম সময়ে কেউ পেয়েছেন কি না জানি না।

‘ট্রেন কন্যা’ একটা ব্যাগ হাতে নিয়ে পরন্ত বিকেলে একা একা হেঁটে যাচ্ছে বিকেলের শেষ বেলায়, মনে হচ্ছিল দিন-রাত্রির মিলন ক্ষণে তার বাস। আজও সে তার মেঠো বাড়ীতে পৌঁছেছে কিনা জানি না। আজও তার ঠোঁটের কিনারে লেগে থাকা হাঁসিটা চোখের সামনে চাক্ষুস, আজও তার ঘুমমাখা মলিন মুখটা পিড়া দেয়। আজও খুজি তোমায় হর্নে হয়ে। কিন্তু অনেকটা বছর, প্রায় এক যুগ।

কিন্তু তারপরও কেন খুজি তোমায়। এটাই কি আসল ভালবাসা, এটাই কি পিরিতের আগুন, এটাই কি মোমের আগুনে তিলে তিলে পুরে মরা পোকা-মাকড়ের মত। এটাই কি আশেকে-মশেকে প্রেম। এটাই কি দুমুঠো শুন্যতা।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১২

চাঁদগাজী বলেছেন:


সেই তরুণী আপনার হৃদয়ে রেখে গেছেন চির-বসন্তের অনুভুতি; আমি অনুমান করতে পাচ্ছি; তবে, আপনার লেখা সেটাকে তেমন প্রকাশ করতে পারেনি, চেষ্টা করেন, নিজ হৃদয়কে পাঠকের কাছে তুলে ধরার।

১৩ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৮

ই রহমান বলেছেন: ধন্যবাদ আপনার সমালোচনার জন্য।

২| ১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

হাবিব বলেছেন: সম্ভব সুন্দর তুমি নাকি "অসম্ভব সুন্দর তুমি"???

৩| ১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

হাবিব বলেছেন: প্রথম কথা হচ্ছে, আপনার গল্পে মেয়েটির উপমা দিতে গিয়ে "কোকা কোলার বোতলের" সাথে তুলনা দিয়েছেন, যা একদমই ভালো লাগেনি আমার কাছে! অন্য কিছুর উপমা দেয়া যেত।

আপনি বলেছিলেন "তাঁকে ভালো করে দেখার সুযোগ পেয়েছিলেন যখন সে ঘুমিয়ে ছিলো"। তাঁকে দেখে ভালো লেগেছে বিধায় তাকিয়ে দেখেছেন। কিন্তু পরে এসে বলছেন "তাঁর ঘুম মাখা মলিন মুখটা আপনাকে পিড়া দেয়।" কথা দুটি একে অপরের সাথে সাংঘর্ষিক মনে হলো। আজো "খুঁজি তোমায় হন্যে হয়ে" হবে মনে হয়। "আশেক- মশেক" না হয়ে ''আশেক-মাশেক'' হবে মনে হয়।

লিখুন সত্য জিনিস। আপনার চেষ্টা সফল হবে।

৪| ১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

আর্কিওপটেরিক্স বলেছেন: আমার ভাগ্য অনেক খারাপ ;)

প্রায় সব ট্রেন জার্নিতেই আমার সামনের সিটে রূপসী কন্যা পাই B-))

৫| ১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

সনেট কবি বলেছেন: জটিল পরিস্থিতি!

৬| ১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

বনসাই বলেছেন: ছোট্ট লেখাতেই দশের বেশি বানান শুদ্ধ করতে হবে আপনাকে।

৭| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০৭

রাজীব নুর বলেছেন: এইসব বাদ দেন।

৮| ১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪০

সাত সাগরের মাঝি ২ বলেছেন: ভালো গল্প লিখার চেষ্টা করুন.......... আপনি পারবেন

৯| ১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৫

ই রহমান বলেছেন: সকলকে ধন্যবাদ গঠনমূলক সমালোচনা করার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.