নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানবতাবাদ

ইমরুল খান

আমি মানবতার কথা বলি ।

ইমরুল খান › বিস্তারিত পোস্টঃ

উপমহাদেশীয় চলচিত্রে একটি পেশার ক্রমাগতভাবে অবমূল্যায়ন

১৩ ই আগস্ট, ২০১৪ রাত ১:০৬

আমাদের ভারতীয়

উপমহাদেশীয় অঞ্চলের

চলচিত্র

এবং নাটকগুলিতে নার্স

(সেবিকা)

চরিত্রটিকে কিভাবে ফুটিয়ে

তোলা হয়

তা নিয়ে ক লাইন লেখার

প্রয়োজনীয়তা অনুভব

করেছিলাম।

আমি ব্যাক্তিগতভাবে

সিনেমা খুব

কম দেখি।

ছোটবেলা থেকে এ পর্যন্ত

যতগুলো সিনেমা দেখেছি

তার

মধ্যে কতক সিনেমায় এই মহান

নার্সিং পেশাটির

চরিত্রকে কিভাবে মুল্যায়ন

করা হয়েছে তা সংক্ষেপে

তুলে ধরছি।

বিভিন্ন সিনেমায়

দেখেছি যে নার্সকে মূলত

ভিলেনের

সহযোগী হিসেবে ব্যাবহার

করা হয়েছে।

কোথাও কোথাও

নার্সকে অর্থের

বিনিময়ে গর্ভপাত, অর্থের

বিনিময়ে বাচ্চা বদল,

হাসপাতালে ওউষধ

প্রয়োগে কাউকে হত্যার

চেস্টা,

কিংবা কিছু না হলেও ঠায়

দাড়িয়ে থাকে নীরব

একটি চরিত্রে রুপায়িত

হতে দেখা যায়। কখনও

বা ভিলেন কর্তৃক উতকোচ

নিয়ে বেশ

লোভী একটি চরিত্রে

ব্যাবহার হতেও দেখা যায়।

কেন এই ধরনের চারিত্রিক

বইশিষ্ট্য ফুটিয়ে তোলার জন্য

সেই আদিকাল থেকেই নার্স

পেশাটিকে খুজে নেয়া হয়

তা বুঝে উঠতে পারি না।

কোন ছবির কথা হয়ত কেউ

বলতেই

পারবে না যেখানে নার্স

চরিত্রটিকে কোন ভাল

উদাহরণ হিসেবে মহামান্য

পরিচালক ব্যাবহার

করেছেন।

একবার তো এক ভারতীয়

সিরিয়ালে দেখেছি যে

নার্স নিজেই ভিলেন,

যে কি না রোগিকে হত্যা

করে তার সম্পত্তি দখলের

চেস্টা করছে!

দৃশ্যপটগুলো বিশ্লেষন

করলে দেখা যায়

এজীবনকালে ছবির

পরিচালকদের নিকট নার্স

একটি ক্রাইমনির্ভর, অসত

এবং অসাধু চরিত্র হিসেবেই

মূল্যায়িত হয়েছে।

এবং যা বাস্তবতার সম্পুর্ন

পরিপন্থী।

আমি জানি না কেন অত্র

অঞ্চলের ছবি পরিচালনা

ব্যাক্তিবর্গেরনিকট

নারসিং পেশাটিকে এইরুপ

মনে হয়,

যে তারা সবসময়

নার্সেকে একটি ভিলেনি

চরিত্রে রুপায়িত

করেন। আর কেনই বা নার্স

সম্পর্কে তাহাদের সাধারন

নলেজ এতই কম। নাকি এই

পেশার মানুষগুলোর

প্রতি ওনাদের বিশেষ

প্রতিহিংসা কাজ করে?

নাকি নার্স নামক

পেশাটিকে নিকৃস্টরুপ কিছু

মনে করেন? নাকি,

নার্সিং প্রফেশনে নারীদের

সংখ্যা বেশী বলে কেউ

প্রতিবাদ করতে পারবে না -

এটা ভাবেন?

নাকি একটি পবিত্র পেশার

মানুষদের অপমান

করে পইশাচিক আনন্দ লুফেন?

নাকি নার্সরা উপহাসের

পাত্র হিসেবে সাধারন

দর্শকদের মনের খোরাক

জোগান? কোন

অধিকারে আপনারা একটি

পেশাকে ছোট করে তার

মজা লুটেছেন? আর নয়, দেশের

নিউ জেনারেশন এর

নার্সরা এখন অনেক সচেতন।

কেন, কোন

পজেটিভ

চরিত্রে কি নার্সদের

ব্যাবহার করা গেল না???

তেনাদের

বারংবার এই অসামান্য

ভূলের কারনে আজ

পূরো নার্সিং

প্রফেশনটির ইমেজের চরম অবক্ষয়

ঘটেছে। এই ধরনের নিকৃস্ট

সিনেমা দেখে সাধারন

পাব্লিক

এটাই এখন

ধারনা করে বসে যে নার্স

মাত্রই নেগেটিভ

একটা কিছু।

তাই এখন

থেকে দেশে এই ধরনের নার্স

অবমাননাকারী কোন

ছবি মুক্তি পেলে নার্স

অবমাননার দায়ে সেই

পরিচালকের

বিরুদ্ধে আইনি ব্যাবস্থা

গ্রহনের দাবি জানাই।

আপনারা সহযোগীতা করলে

সুফল

আসবেই।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৪ রাত ১:৪১

মুক্তকণ্ঠ বলেছেন: বাল্পুস্ট।

২| ১৩ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:২৫

মোজাম্মেল97 বলেছেন: X( কেন মুক্তকন্ঠ?? কেন আপনার কাছে এমন মনে হলো? পোষ্টের উপস্থাপিত বক্তব্যটুকু খারাপ কোথায়? সম্পূর্ণ যুক্তিযুক্ত।

৩| ১৩ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৫২

মায়াবী ঘাতক বলেছেন: আসলে এই উপমহাদেশের মানুষের মেন্টালিটি এই রকম। সবচেয়ে বিপদের সময় যাদের কাছে যেতে হয় তাদেরকেই গালমন্দ করে বেশি। আরেকটা বিষয় হল যেই পেশায় যুগ যুগ ধরে মহিলারাই বেশি কাজ করে সেটাকে আন্ডার এস্টিমেট করে দেখা। কয়েক বছর আগে ইডেন কলেজের ছাত্রীরা বিভিন্ন সমস্যা নিয়ে মিছিল করেছিলো। তখন কলেজের মহিলা প্রিন্সিপাল তাদেরকে "গার্মেন্টস কর্মীর" সাথে তুলুনা করেছিলো। যেন গার্মেন্টস কর্মী হওয়াটা খুব খারাপ একটা কাজ।
আর নার্সিং এর কথা নতুন করে কিছু বলার নেই। এখন তাও পরিস্থিতি কিছুটা বদলেছে। ২০-৩০ বছর আগে কোন মহিলা এই পেশায় আসলে তার সম্পর্কে পাড়া-প্রতিবেশি থেকে আত্মীয় স্বজন পর্যন্ত বাজে ধারনা করতো, অথচ নিজের মেয়ে ডাক্তারি পড়তে গেলে বেমালুম সব ভুলে যেত।

তবে এখনো এই ধরণের পাবলিক কম না। উপরে মুক্তকন্ঠ নামের ছাগল্টা আপনার পোস্টে ল্যাদায় গেলো।

৪| ১৩ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:২৩

ভীতু সিংহ বলেছেন: চরম সত্য বলেছেন। নার্সিং এর মত ভালো এবং শরিয়ত সম্মত পেশাকে আমরা যথার্থ সম্মান দেই না। নিজের ফ্ল্যাটে কোন নার্স এর পরিবার থাকলে তার থেকে ২০০ হাত দূরে থাকি। আবার রাত ২ টায় স্ত্রীর প্রসব বেদনা উঠলে তখন তাঁর বাসায়ই নক করি সবার আগে।
অনেক হুজুর টাইপের লোককেও দেখেছি নার্সিং পেশা নিয়ে নাক সিটকাতে। কিন্তু মডেলিং করা, প্যান্ট শার্ট গাঁয়ে দিয়ে পুলিস, র‍্যাবে চাকরি করাটাকে তারা খারাপ মনে করেন না।

৫| ১৩ ই আগস্ট, ২০১৪ রাত ৮:১৭

মোজাম্মেল97 বলেছেন: আমাদের সমাজে নার্সিংকে আসলেই সম্মানের চোখে দেখা হয় না। মানুষের মনে বিরুপ ধারণা কিভাবে সৃষ্টি হলো তা জানিনা। তবে চলচ্চিত্রও কিছুটা প্রভাব ফেলে।

৬| ১৩ ই আগস্ট, ২০১৪ রাত ৮:২৯

ইমরুল খান বলেছেন: আমরা তো সমাজকে এক দিনেই বদলে ফেলতে পার্ব না। তাই চলচিত্র নির্মাতাদের এ ব্যাপারে সচেষ্ট হতে হবে।আমি কিন্তু নিজেই একজন নার্স। অন্যান্য বন্ধুবান্ধব ককিংবা আত্তীয়সজনের সাথে যখন কোন সিনেমা দেখার সময় এই ধরনের দৃশ্য চলে আসে তখন খুব ছোট লাগে নিজেকে।

৭| ১৩ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৫০

হিংস্র ঈগল বলেছেন: মুক্তকন্ঠ নামের ছাগলটাকে ভালো মনে করেছিলাম। এখানে এসে লাদ্যায় গেলো কেনো বুঝলাম না। মনে হয় কোন নার্স ইঞ্জেকশন জোরে ফুটিয়েছিল। =p~ =p~ =p~

পুরুষরা নার্সিং পরে তাও বাংলাদেশে আপনার কাছ থেকেই জানতে পারলাম। আপনি যেহেতু নার্স, তাই বাংলাদেশে নার্সিং এর উপর পড়াশুনার ব্যাপারে একটা পোস্ট দিলে ভালো হয়। জানার আগ্রহ আছে।

৮| ১৩ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৫৫

ইমরুল খান বলেছেন: @হিংস্র ঈগল, ফিমেইল নার্সদের যেমন আপনারা সিস্টার নামে ডেকে থাকেন, তেমনি মেল নার্সরা হচ্ছেন ব্রাদার। আপনার কথা রাখার চেস্টা করব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.