নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ ইমরান হোসেন ইমু

আমি একজন শিক্ষক।

মোঃ ইমরান হোসেন ইমু › বিস্তারিত পোস্টঃ

দৃষ্টি আকর্ষণঃ

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১৩

সাংবাদিক বন্ধুদের দৃষ্টি আকর্ষণঃ

সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালামুআলাইকুম / আদাব। আশা করি প্রাথমিক সহকারি শিক্ষকদের বেতন বৈষম্যের প্রতিবাদে চলমান আন্দোলন তথা কর্মবিরতি সম্পর্কে আপনারা অবগত আছেন। প্রতিটি বঞ্চিত শ্রেনি পেশার মানুষ সবসময় সাংবাদিক বন্ধুদের পাশে পেয়েছেন। এটাই এক অলিখিত নিয়ম। কারন বঞ্চিতের আর্তনাদ জাতি ও সরকারের কাছে তুলে ধরার জন্য সাংবাদিক বন্ধুদের কলম, ক্যামেরা ও মাইক্রোফোনের বিকল্প নেই। যুগে যুগে সকল বঞ্চিতের মুক্তির পথে আপনাদের অবদান অবিস্মরণীয়। আপনাদের জোড়ালো সমর্থনের দ্বারাই এ পর্যন্ত সকল অন্যায়, অবিচার, বৈষম্য নিরসন হয়েছে। যুগে যুগে আপনাদের অক্লান্ত পরিশ্রম ও সত্যবাদীতার জন্য আপনাদের জানাই অকৃত্রিম কৃতজ্ঞতা ও অভিনন্দন।

কিন্তু অতি দুঃখের বিষয় সবার কাছে প্রত্যক্ষ হয়েও প্রাথমিক সহকারি শিক্ষকদের বৈষম্যের কথা, আমাদের দাবির কথা, আমাদের আন্দোলনের কথা আপনাদের মাঝে তেমন সাড়া ফেলছেনা। আপনাদের লেখনি, রিপোর্টে প্রাথমিক সহকারি শিক্ষকদের চলমান আন্দোলনের খবর প্রচার পাচ্ছেনা বলেই ধরে নেয়া যায়। এ এক চরম বিস্ময় ও হতাশার ব্যাপার।

আপনাদের কাছে বিনীত আবেদন প্রয়োজনে আপনারা বিচার বিশ্লেষণ করে দেখুন আমাদের দাবি ও আন্দোলনে কোন গোড়ামী রয়েছে কিনা। কোন অন্যায্য দাবি নিয়ে আমরা আন্দোলন করছি কিনা। বিচার বিশ্লেষণের পর আমাদের দাবি ও আন্দোলন ন্যায্য মনে হলে দয়া করে আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান। একাত্বতা প্রকাশ করে আমাদের ন্যায্য দাবির আন্দোলন জাতি ও সরকারের কাছে তুলে ধরুন।

আপনাদের সহযোগীতা পেলে আমাদের বন্ধুর পথ অনেকাংশেই মসৃণ হবে বলে আমরা মনে করি।

ধন্যবাদ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.