নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

✧ আল্লাহ্‌র এক অতি নগণ্য গোলাম ✧

আমি নিতান্ত সহজ সরল একজন মানুষ। মেধাবী কিংবা জিনিয়াস হবার খেলায় আমি অংশ নেই না। অবশ্যই মেধা কোন খেলনা সামগ্রী না। ♯ Rizvi Khan Raaz (RKR)

রিজভী খান রাজ

আমি এক চির বাঙ্গাল_ গাঢ় বাঙ্গাল__ বাংলার দালাল シ

রিজভী খান রাজ › বিস্তারিত পোস্টঃ

বিখ্যাতদের নিয়ে কিছু বিখ্যাত রস !

০১ লা জুন, ২০১৪ দুপুর ২:৫২

রবীন্দ্রনাথ ঠাকুর =p~
জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে একবার রবীন্দ্রনাথের বিসর্জন নাটকের মহড়া চলছিল। নাটকে রঘুপতি সেজেছিলেন দীনেন্দ্রনাথ ঠাকুর, আর জয়সিংহের ভূমিকায় স্বয়ং রবীন্দ্রনাথ। একটা দৃশ্য ছিল এমন, জয়সিংহের মৃতদেহের ওপর আছড়ে পড়ে শোকবিহ্বল রঘুপতি। দৃশ্যটার মহড়া চলছিল বারবার। দীনেন্দ্রনাথ বাবু ছিলেন কিছুটা স্থূলকায়। বারবার তাঁর ভার বহন করা কবিগুরুর জন্য কঠিন হয়ে পড়ছিল। একবার দীনেন্দ্রনাথ একটু বেকায়দায় রবিঠাকুরের ওপর আছড়ে পড়লেন। রবীন্দ্রনাথ কঁকিয়ে উঠে বললেন, ‘ওহে দিনু, মনে করিসনে আমি সত্যি সত্যিই মারা গেছি!’

মার্ক টোয়েন :D
মার্ক টোয়েন একবার ট্রেনে চড়েছেন। একে তো ট্রেন এসেছিল দেরি করে, তার ওপর ট্রেনটি চলছিলও খুব ধীরগতিতে। এমন সময় কন্ডাক্টর ভাড়া চাইতে এলেন। টোয়েন তাঁর হাতে অর্ধেক ভাড়া ধরিয়ে দিলেন। কন্ডাক্টর রাগতস্বরে বললেন, ‘অর্ধেক ভাড়া দিলেন কেন মশাই? অর্ধেক ভাড়া তো শিশুদের জন্য। আপনি কি শিশু?’ টোয়েন উত্তর করলেন, ‘না, শিশু নই। তবে তোমার ট্রেনে যখন উঠেছিলাম, তখন মনে হয় শিশুই ছিলাম।’

রুডইয়ার্ড কিপলিং B-)
একবার ভুলবশত একটি পত্রিকায় প্রখ্যাত লেখক রুডইয়ার্ড কিপলিংয়ের মৃত্যুসংবাদ ছাপা হলো। পরদিন রুডইয়ার্ড পত্রিকা অফিসে ফোন করে বললেন, ‘আপনাদের পত্রিকা পড়ে জানতে পারলাম, আমার মৃত্যু হয়েছে। অতএব দয়া করা আগামীকাল থেকে আপনাদের পত্রিকার গ্রাহক-তালিকা থেকে আমার নামটা বাদ দেবেন।’

পরমাণু মডেলের জনক নিলস বোর ;)
নিলস বোর। ছোটবেলায় পরীক্ষা দিয়ে বাড়ি ফিরলেই মা তাকে জিজ্ঞেস করতেন, ‘খোকা, কেমন হলো পরীক্ষা?’ বোর বলতেন, ‘ভালো।’ এক দিন, দুই দিন, তিন দিন… প্রতিদিন মায়ের একই প্রশ্ন। এভাবে একদিন স্কুল থেকে ফেরার পর আবারও মা জিজ্ঞেস করলেন, ‘খোকা, কেমন হলো পরীক্ষা?’ বোর ব্যাগ থেকে পরীক্ষার খাতা বের করে দিলেন মায়ের হাতে। ‘আজ আর খাতা জমা দিইনি। বাসায় নিয়ে এলাম। তুমি নিজেই দেখে নাও, আমি কেমন পরীক্ষা দিই!’

বার্ট্রান্ড রাসেল :P
বিখ্যাত দার্শনিক বার্ট্রান্ড রাসেল একবার বক্তৃতা করছিলেন। বলছিলেন, কীভাবে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। এমন সময় এক বৃদ্ধা উঠে দাঁড়ালেন। বললেন, ‘বললেই হলো? পৃথিবী আসলে গোল নয়, চ্যাপ্টা। আর পৃথিবীটা আছে একটা কচ্ছপের পিঠের ওপর। সে কথা আমরা জানি না ভেবেছ?’
বারট্রান্ড হেসে বললেন, ‘ঠিক আছে ম্যাডাম, আপনার কথাই মানলাম। কিন্তু বলুন তো, যে কচ্ছপটা পিঠের ওপর পৃথিবীটা বয়ে বেড়াচ্ছে, সে কিসের ওপর দাঁড়িয়ে আছে?’ বৃদ্ধা বললেন, ‘তোমার মাথায় এত বুদ্ধি, আর এটা জানো না? কচ্ছপটার নিচে আছে আরেকটা কচ্ছপ। তার নিচে আরেকটা কচ্ছপ, তার নিচে আরেকটা…!’

দার্শনিক প্লেটো ;)
প্লেটো একবার বললেন, ‘মানুষ হলো একটি পালকবিহীন দুই পাবিশিষ্ট প্রাণী।’ এর কিছুদিন পর এক গবেষক একটি পালকবিহীন মুরগি নিয়ে প্লেটোর ক্লাসে হাজির হলেন। বললেন, ‘দেখো দেখো! এই হলো প্লেটোর সংজ্ঞায়িত মানুষ!’

স্যার আর্থার কোনান ডয়েল ও চার্লি চ্যাপলিন B:-/
মঞ্চনাটক দেখতে গিয়ে একবার এক কিশোরের অভিনয় দেখে মুগ্ধ হলেন আর্থার কোনান ডয়েল। ছেলেটিকে কাছে ডেকে বললেন, ‘চালিয়ে যাও। তোমার মধ্যে প্রতিভা আছে। অনেক নাম হবে তোমার।’ শুনে ছেলেটি প্রস্তাব করল, ‘আপনি আর আমি কি একসঙ্গে কাজ করতে পারি? দুজনের আয় নাহয় সমান ভাগে ভাগ করে নেব।’ এমন ধৃষ্টতা দেখে কিছুটা বিরক্তই হয়েছিলেন ডয়েল। বাচ্চা ছেলের আবদার ভেবে তিনি খুব একটা পাত্তা দেননি। বড় হয়ে সেই কিশোর সত্যিই দুনিয়া মাতিয়েছিল। আমরা তাকে চার্লি চ্যাপলিন নামে চিনি!

লিও টলস্টয় :D
লিও টলস্টয় একবার বক্তৃতা করছিলেন। বক্তৃতায় সব প্রাণীর প্রতি অহিংস ও সহানুভূতিশীল হওয়ার কথা বলছিলেন তিনি। এমন সময় একজন প্রশ্ন করল, ‘বনের ভেতর একটা বাঘ যদি আমাকে আক্রমণ করে, কী করব বলুন তো?’ টলস্টয় বললেন, ‘নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করুন। এমন ঘটনা জীবনে বারবার ঘটে না!’

আইনস্টাইন :-B
বিজ্ঞানীরা বরাবরই কিছুটা ভুলোমনা হয়ে থাকেন, তবে এদিক থেকে আইনস্টাইন বোধ হয় একটু বেশিই এগিয়ে আছেন! একবার আইনস্টাইন ট্রেনে চড়ে যাচ্ছিলেন। চেকার এসে টিকিট দেখতে চাইলেন। কিন্তু আইনস্টাইন কিছুতেই টিকিট খুঁজে পাচ্ছিলেন না। শুধু বিড়বিড় করে বলছিলেন, ‘কোথায় যে রাখলাম টিকিটটা…।’ চেকার বললেন, ‘স্যার, আমি আপনাকে চিনতে পেরেছি। আপনি নিশ্চয়ই টিকিট কেটেই উঠেছেন। আপনাকে টিকিট দেখাতে হবে না।’ আইনস্টাইন চিন্তিত মুখে বললেন, ‘না না! ওটা তো খুঁজে পেতে হবে! না পেলে জানব কী করে, আমি কোথায় যাচ্ছিলাম!’

আবার রবীন্দ্রনাথ !
রবীন্দ্রনাথকে একবার এক ভদ্রলোক লিখলেন, ‘আপনি কি ভূতে বিশ্বাস করেন?’ কবি উত্তরে লিখলেন, ‘বিশ্বাস করি বা না করি, তাদের দৌরাত্ম্য মাঝে মাঝে টের পাই—সাহিত্যে, রাজনীতিতে সর্বত্রই একেক সময় তুমুল দাপাদাপি জুড়ে দেয় এরা। দেখেছি। দেখতে ঠিক মানুষের মতো!’

-নির্বাচন ও সংকলনেঃ আমি (অনেক ঘেঁটেঘুটে)

আমার ডিজিটাল মার্কেটিং বিষয়ক ব্লগ Market Rocker, ঘুরে আসতে পারেন।

মন্তব্য ৫৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১৪ বিকাল ৩:২৭

নীল ভোমরা বলেছেন: সুন্দর পোস্ট!

০১ লা জুন, ২০১৪ বিকাল ৩:৩১

রিজভী খান রাজ বলেছেন: সুন্দররা'ই সৌন্দর্য বোঝে !
ধন্যবাদ ت

২| ০১ লা জুন, ২০১৪ বিকাল ৩:৩৬

আমি কাল্পনিক সজল বলেছেন: মজা পেলাম =p~ =p~

শুভকামনা রইলো :)

৩| ০১ লা জুন, ২০১৪ বিকাল ৩:৩৬

আমি কাল্পনিক সজল বলেছেন: মজা পেলাম =p~ =p~

শুভকামনা রইলো :)

০১ লা জুন, ২০১৪ বিকাল ৩:৩৯

রিজভী খান রাজ বলেছেন: আমিও মজা পেলাম। মজা দিতে পেরে ;)

৪| ০১ লা জুন, ২০১৪ বিকাল ৩:৪১

নাজমুল হাসান মজুমদার বলেছেন: প্রিয়তে

০১ লা জুন, ২০১৪ বিকাল ৩:৪৯

রিজভী খান রাজ বলেছেন: :-B

৫| ০১ লা জুন, ২০১৪ বিকাল ৪:০৬

লবকুশ বলেছেন: খুব ভালো হয়েছে। খুব মজা পেয়েছি....চালিয়ে যান...

০১ লা জুন, ২০১৪ বিকাল ৪:৪৬

রিজভী খান রাজ বলেছেন: ধন্যবাদ। চলার সঙ্গী হয়ে আপনারাও সাথে থাকুন।

৬| ০১ লা জুন, ২০১৪ বিকাল ৪:১১

কোবিদ বলেছেন:
ভালো লাগলো যদিও
বিক্ষিপ্তভাবে এখানে ওখানে
পড়েছি। আপনি সংকলন করেছেন
তাই একসাথে পড়া হেলো আবার।
ধন্যবাদ আপনাকে।

০১ লা জুন, ২০১৪ বিকাল ৪:৪৭

রিজভী খান রাজ বলেছেন: :) আপনাকে স্বাগতম

৭| ০১ লা জুন, ২০১৪ বিকাল ৪:২২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: মজার পোস্ট।

৮| ০১ লা জুন, ২০১৪ বিকাল ৫:৩৬

সোর্বিয়ের বলেছেন: এইখানে রবীন্দ্রনাথরে নিয়া কয়টা লিখছিলাম। পড়তে পাড়েন।

০২ রা জুন, ২০১৪ রাত ১২:১৭

রিজভী খান রাজ বলেছেন: অবশ্যই :)

৯| ০১ লা জুন, ২০১৪ বিকাল ৫:৪২

সোর্বিয়ের বলেছেন: জীবনেরশেষ দিকে এসে রবীন্দ্রনাথএকটু সামনের দিকে ঝুঁকেউবু হয়ে লিখতেন।একদিন তাঁকে ওভাবে উবুহয়ে লিখতে দেখে তাঁরএক শুভাকাঙ্ক্ষী তাঁকে বলল, ‘আপনারনিশ্চয় ওভাবে উপুড় হয়েলিখতে কষ্ট হচ্ছে।বাজারে এখন এ রকমঅনেক চেয়ার আছে যেগুলোতেআপনি হেলান দিয়ে বেশআয়েশের সঙ্গে লিখতে পারেন। ওরকম একটা আনিয়ে নিলেইতো পারেন।’ লোকটারদিকে খানিকক্ষণ চুপচাপ তাকিয়ে রবীন্দ্রনাথজবাব দিলেন, ‘তা তো পারি। তবেকি জানো, এখন উপুড়হয়ে না লিখলে কিআর লেখা বেরোয়! পাত্রেরজল কমে তলায় ঠেকলেএকটু উপুড় তো করতেইহয়।’ =p~

০২ রা জুন, ২০১৪ রাত ১২:১৮

রিজভী খান রাজ বলেছেন: =p~ :D :)

১০| ০১ লা জুন, ২০১৪ বিকাল ৫:৪৯

আশ্রাফনী বলেছেন: ভালো লাগলো..

১১| ০১ লা জুন, ২০১৪ বিকাল ৫:৫২

আরজু মুন জারিন বলেছেন: রবীন্দ্রনাথ ঠাকুর =p~
জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে একবার রবীন্দ্রনাথের বিসর্জন নাটকের মহড়া চলছিল। নাটকে রঘুপতি সেজেছিলেন দীনেন্দ্রনাথ ঠাকুর, আর জয়সিংহের ভূমিকায় স্বয়ং রবীন্দ্রনাথ। একটা দৃশ্য ছিল এমন, জয়সিংহের মৃতদেহের ওপর আছড়ে পড়ে শোকবিহ্বল রঘুপতি। দৃশ্যটার মহড়া চলছিল বারবার। দীনেন্দ্রনাথ বাবু ছিলেন কিছুটা স্থূলকায়। বারবার তাঁর ভার বহন করা কবিগুরুর জন্য কঠিন হয়ে পড়ছিল। একবার দীনেন্দ্রনাথ একটু বেকায়দায় রবিঠাকুরের ওপর আছড়ে পড়লেন। রবীন্দ্রনাথ কঁকিয়ে উঠে বললেন, ‘ওহে দিনু, মনে করিসনে আমি সত্যি সত্যিই মারা গেছি!’ :-P :-P :-P :-P

অজানা ছিল এই ঘটনা। পরে বেশ মজা পেলাম।ধন্যবাদ রস এই টাচ দেওয়ার জন্য। লেখক কে ধন্যবাদ।

০২ রা জুন, ২০১৪ রাত ১:০১

রিজভী খান রাজ বলেছেন: পরবর্তী লেখাগুলোতে আপনাকেও স্বাগতম :)

১২| ০১ লা জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৫১

এসব চলবে না..... বলেছেন: মজা পেলাম......

১৩| ০১ লা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১১

কবি কালিদাশ বলেছেন: ভাল পোষ্ট। অনেক অজানা জিনিস যেমন জানতে পারলাম, ঠিক সেরকম মজাও পেলাম।

০২ রা জুন, ২০১৪ রাত ১:০৩

রিজভী খান রাজ বলেছেন: আরো আছে আমার সংকলনে। আরেকটি লেখা বানিয়ে দিবো ভাবছি। দেখি..

১৪| ০১ লা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬

নীড় খুঁজি বলেছেন: মার্ক টোয়েন-এর টা বেশি মজার :D

ভাল লেগেছে

০২ রা জুন, ২০১৪ রাত ১:০৪

রিজভী খান রাজ বলেছেন: আসলে সবারটাই মজার। মার্ক টোয়েন কে হয়ত আপনার বেশিই ভাল লাগে। তাই হয়ত বেশি মজা পেয়েছেন তাতে :D

১৫| ০১ লা জুন, ২০১৪ রাত ৮:০২

চড়ুই বলেছেন: প্লেটো আর বোর এর কাহিনীটা খুবি মজার হি হি :P

০২ রা জুন, ২০১৪ রাত ১:০৫

রিজভী খান রাজ বলেছেন: হা হা হা ;) :-B

১৬| ০১ লা জুন, ২০১৪ রাত ৮:১৬

একজন ঘূণপোকা বলেছেন: =p~ =p~ =p~

১৭| ০১ লা জুন, ২০১৪ রাত ৯:৫৩

মো: আবু জাফর বলেছেন: বেসম্ভব সুন্দর

০২ রা জুন, ২০১৪ রাত ১:০৫

রিজভী খান রাজ বলেছেন: কমেন্টটা ভাল লেগেছে !!

১৮| ০১ লা জুন, ২০১৪ রাত ৯:৫৩

মিনুল বলেছেন: দারুণ:D

১৯| ০১ লা জুন, ২০১৪ রাত ১১:১১

এহসান সাবির বলেছেন: দারুন পোস্ট।

+++

০২ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮

রিজভী খান রাজ বলেছেন: ধন্যবাদ !

২০| ০২ রা জুন, ২০১৪ রাত ১:৩৯

কবি কালিদাশ বলেছেন: তাহলে আর দেরি কিসের! নতুন মজার ঘটনা সহ, নতুন পোষ্ট দিয়ে ফেলুন।

০২ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬

রিজভী খান রাজ বলেছেন: অবশ্যই :)

২১| ০২ রা জুন, ২০১৪ রাত ৩:০০

ডি মুন বলেছেন: ভালো লাগলো +++

২২| ০২ রা জুন, ২০১৪ রাত ৩:০০

ডি মুন বলেছেন: ভালো লাগলো +++

০২ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯

রিজভী খান রাজ বলেছেন: ধন্যবাদ !

২৩| ০২ রা জুন, ২০১৪ ভোর ৪:১৬

সকাল হাসান বলেছেন: বিশ্বাস করি বা না করি, তাদের দৌরাত্ম্য মাঝে মাঝে টের পাই—সাহিত্যে, রাজনীতিতে সর্বত্রই একেক সময় তুমুল দাপাদাপি জুড়ে দেয় এরা। দেখেছি। দেখতে ঠিক মানুষের মতো

রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু মজার ছলে সত্য কথাই বলেছেন।

পোষ্টে ++++

০২ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫০

রিজভী খান রাজ বলেছেন: তাহলে তো এটা ভাববার বিষয়। এমন ভূতেরা ছিল, আছে থাকবে .. :(

২৪| ০২ রা জুন, ২০১৪ সকাল ৭:৩৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভালো লাগলো।

ধন্যবাদ, রিজভী খান।

০২ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫১

রিজভী খান রাজ বলেছেন: পরের লেখাগুলোতে স্বাগতম আপানাকেও, আশরাফুল ইসলাম !

২৫| ০২ রা জুন, ২০১৪ সকাল ১১:৫৬

আমিআকাশ বলেছেন: দারুণভালো লাগল। +++++++++++++++++++++++++++++++++

০২ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪

রিজভী খান রাজ বলেছেন: এত্তো প্লাস ! :D ধন্যবাদ !

২৬| ০২ রা জুন, ২০১৪ দুপুর ১২:২৩

মামুন রশিদ বলেছেন: নজার পোস্ট, ভালো লেগেছে ।


অট, কমিউনিটি ব্লগে সব মন্তব্যের উত্তর দেয়া সৌজন্যতা এবং তা অবশ্যই সিরিয়াল মেনে ।

০২ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬

রিজভী খান রাজ বলেছেন: হাহা! সেটা অবশ্যই। ধন্যবাদ আপনাকে মন্তব্ব্যের জন্য :)

২৭| ০২ রা জুন, ২০১৪ দুপুর ২:৪৪

জেরিফ বলেছেন: মজার সব ঘটনা । ভালো লেগেছে ।

০২ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭

রিজভী খান রাজ বলেছেন: পরবর্তী লেখায় আমন্ত্রন ~

২৮| ০২ রা জুন, ২০১৪ বিকাল ৫:৪০

স্নিগ্ধ শোভন বলেছেন:


চমৎকার পোষ্ট!!!

প্রিয়তে নিয়ে রখলাম।

০২ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯

রিজভী খান রাজ বলেছেন: ধন্যবাদ। পরবর্তী লেখায় আমন্ত্রন ~

২৯| ০২ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮

শের শায়রী বলেছেন: কিছু কিছু আগেই পড়ছি তবে সব গুলো এক জায়গায় দেখে আপনাকে অভিনন্দন জানানোর সন্মান থেকে নিজে বঞ্চিত করতে পারলাম না।

অভিনন্দন চমৎকার লেখার জন্য

০২ রা জুন, ২০১৪ রাত ৮:০৩

রিজভী খান রাজ বলেছেন: চমৎকার কমেন্ট ! আমার পরবর্তী লেখায় আমন্ত্রন জানাচ্ছি।

৩০| ০৬ ই জুন, ২০১৪ দুপুর ১২:৫৩

গোঁফওয়ালা বলেছেন: দারুণ পোস্ট। আগেই অবশ্য কিছু কিছু জানতাম 8-|

৩১| ২৪ শে জুলাই, ২০১৪ রাত ৩:১৩

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: সংকলনে যাচ্ছে ...

৩২| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১০:২৯

বেকার সব ০০৭ বলেছেন: এককথায় দারুন পোস্ট

৩৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৯

আরণ্যক রাখাল বলেছেন: চমৎকার পোস্ট

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.