নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খেলাধুলার সব খবর !! https://www.facebook.com/GoTiger.bd

আমি এক জন ছাএ । ক্লাস ৭ম ।

ফাহিম জয়

আমি এক জন ছাত্র । ক্লাস ৭ম

ফাহিম জয় › বিস্তারিত পোস্টঃ

ফুটবল বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও হারলো ব্রাজিল !!:D

১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ২:০৪

খেলা শুরুর ১৬ মিনিটের মধ্যেই ২-০ গোলে পিছিয়ে পড়েছিল ব্রাজিল । তিন মিনিটের মাথায় পেনাল্টি বক্সের মধ্যে আরিয়েন রোবেনকে ফাউল করেন ব্রাজিলের অধিনায়ক থিয়াগো সিলভা । হলুদ কার্ডও দেখতে হয়েছে সিলভাকে । পেনাল্টি থেকে গোল করে নেদারল্যান্ডসকে এগিয়ে দেন রবিন ফন পার্সি ।



এরপর ১৬ মিনিটে ব্রাজিল দ্বিতীয় গোলটি হজম করেছে বাজে ডিফেন্ডিংয়ের খেসারত দিয়ে । ডি গুজমানের ক্রস ক্লিয়ার করতে গিয়ে বলটা ডেলি ব্লাইন্ডের পায়ে তুলে দিয়েছিলেন ডেভিড লুইস । আর তা গোলে পরিণত করে ব্লাইন্ড ।



খেলায় ফিরতে দ্বিতীয়ার্ধে মরিয়া ছিল ব্রাজিল। বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও একটিও কাজে লাগাতে পারেননি অস্কার, জো, হাল্করা। উল্টো খেলা শেষ হওয়ার কয়েক মিনিট আগে নেদারল্যান্ডসের পক্ষে তৃতীয় গোলটি করেন জর্জিনিয়ো ভাইনালডম।



এদিন সতীর্থদের উৎসাহ দিতে মাঠে উপস্থিত ছিলেন ব্রাজিলের সেরা তারকা নেইমার। চোটের কারণে বিশ্বকাপ শেষ হয়ে যাওয়া বার্সেলোনা তারকাকে মাঠে বসেই দলের পরাজয় দেখতে হল।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৪৯

ফাহিম জয় বলেছেন: X( :P :P :P =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.