নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাদা কালো

ফয়েজ কবির

কবি, সুরকার/গীতিকার, চিকিৎসক, বাংলাদেশী আমেরিকান।

ফয়েজ কবির › বিস্তারিত পোস্টঃ

আমরা বাঙালি - আমরা কি?

১২ ই আগস্ট, ২০১৩ রাত ৮:০৮

আমরা বাঙালি কথায় কথায় উচ্চারণ করে শূন্যে হাত পা ছুড়ি. কিন্তু এই উচ্চারণ ও পহেলা বৈশাখে লোক দেখানো ইলিশ পান্তা এজাতীয় কাজ কারবার ছাড়া আর কিছুতেই কিন্তু আমরা আমাদের বাঙালিত্ব জাহির করতে পারিনা। রাজনীতিতে আমাদের বাঙালিত্ব মানে বিরোধীদের হত্যা গুম করে নিশ্চিহ্ন করা, অর্থনীতিতে বাঙালিত্ব মানে হরিলুটপাট, কূটনীতিতে বাঙালিত্ব মানে বিদেশীদের পা চাটা, বিচার ব্যবস্থায় বাঙালিত্ব মানে দলীয় উদ্দেশ্য সাধন, ব্যবসায় বাঙালিত্ব মানে ভেজালে সয়লাব করে দেয়া, - এরকম একশটা উদাহরণ দেয়া যাবে এবং যে কোনো জায়গায়ই যাইনা কেন, বর্তমান সময়ে, কোথায়ও আমাদের বাঙালিত্বের ভালো কোনো উদাহরণ নেই. শুধু দুবার আমরা আমাদের শুদ্ধ বাঙালিত্বের পরিচয় দিয়েছি। একবার ৫২ তে, আরেকবার ৭১ এ. এই দু জায়গা বাদ দিলে, আমাদের যে বাঙালিত্বের পরিচয়, তা দিয়ে আমাদের কি মর্যাদা? যারা বাঙালি বাঙালি বলে মুখে ফেনা তুলে তারা আর যাই হোক মনুষ্যত্বের সর্ব নিম্ন ধাপেও নাই. সার্বজনীন উত্তম মানুষের গুনাবলী আগে অর্জন করে তারপর বলা উচিত আমরা বাঙালি। তা না হলে খর খরে শুকনা বাঙালি নামের শাক দিয়ে নিজের হতদরিদ্র চেহারার মাছটাকে কি ঢাকা যাবে?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.