| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসা কেন রবে বন্দী
শহুরে হৃদয়ের মাঝামাঝি,
চলো আজ ঘুরে আসি প্রকৃতির কাছাকাছি;
ভোর আলোতে হেটে যাবো চলো
সবুজের গালিচায়,
ঈর্ষা হবে কী,যদিবা আমায়
শিশিরেরা ছুঁয়ে দেয়?
মেঠো পথে যাবো পাশাপাশি হেটে-
হাতে ধরা রবে হাত,
ছেড়ে দিও চকিতে সেই পথে যদি
আসে কেউ অকস্মাত!
কচুরীপানার নবজাতকেরা
অবাক তাকিয়ে রয়,
সেইখানে যাবো তুমি আর আমি
ছোট্ট তালের ডিঙায়!
একপায়ে খাড়া দুটো সাদা বক
হাসবে রসিকতায়,
লাজে রাঙা হবো;সেই লজ্জা
ছড়াবে বেগুনীময়!
দিনশেষে যখন অভিমানী রোদ
ভিজবে নদীর গায়,
তুমি আর আমি আসবো ফিরে
আমাদের আঙিনায়!
২|
০৯ ই জুন, ২০১৩ সকাল ১০:০৩
ফাল্গুনী আলম বলেছেন: তাই!!
সররররবনাশ তো!! ![]()
৩|
০৯ ই জুন, ২০১৩ রাত ৮:২৭
মামুন রশিদ বলেছেন: বাহ্ খুব সুন্দর ।+
৪|
১৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫৭
ফাল্গুনী আলম বলেছেন: ধন্যবাদ.! ![]()
©somewhere in net ltd.
১|
০৯ ই জুন, ২০১৩ সকাল ৯:৩৯
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ''ঈর্ষা হবে কী,যদিবা আমায়
শিশিরেরা ছুঁয়ে দেয়?''
-অবশ্যই ঈর্ষা হবে। শিশিরের এত সাহস !