নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফাল্গুনী আলম

ফাল্গুনী আলম › বিস্তারিত পোস্টঃ

....সর্বশেষ মৃত্যু....

২৭ শে জুন, ২০১৩ সকাল ৭:১৩



আজ

এতো আহাজারি কেন?

আমি তো মাত্র

সর্বশেষ

মৃত্যুটা অতিক্রম

করলাম!

মাটিতে মিশে যাবে নশ্বর

দেহটা- এর জন্য

এতো মায়া কেন?

কেন

এতো জোড়া আঁর্দ্র

চোখ!

আমি তো কবেই

মরেছিলাম...



প্রথম

মৃত্যুটা ছিলো শিক্ষাজীবনে গতানুগতিক

যান্ত্রিকতায়

পিষ্ট হয়ে; যখন

ছুটেছিলাম

সনদের

পিছনে।



দ্বিতীয়

মৃত্যুটা ছিলো আরো মর্মান্তিক-

কর্মজীবনে অসৎ

এর ভীড়ে; যখন

বারবার

পদদলিত

হয়েছে আমার

‘সততা’

একসময়

সে মারা গেলো!



তৃতীয় মৃত্যু

ছিলো ‘নৈতিকতা’র

দ্রব্যমূল্যের

উর্ধ্বগতির

ধকলে।



চতুর্থ মৃত্যু

নিয়ে গেলো ‘দায়িত্ববোধ’!

তখন

মিশে গেলাম

স্বার্থান্বেষীদ

ের ভীড়ে।



পন্চ্ঞম মৃত্যু

কেড়ে নিলো ‘বিবেক’

তখন থেকেই

আমি নিরপরাধী,

অপরাধবোধের

দংশন নেই মনে!



ষষ্ঠ

মৃত্যুতে প্রাণ

দিলো আমার

‘অন্তর্দৃষ্টি’

আজ

অবধি আমি অন্ধ!



সপ্তম মৃত্যু

ছিলো ‘ভালোবাসা’র-

তখন থেকেই

হৃদয়টা অকেজো!



এভাবে অষ্টম,নবম....

এবং আরো!

তোমাদের

অবহেলায় তিল

তিল

করে মরেছি।

সবচেয়ে ভয়ের

ছিলো ‘স্বপ্ন’র

মৃত্যু!



এরপর আজ

সর্বশেষ মৃত্যু

হলো।

একটা মৃত্যুতে এতো শোক?

কোথায়

ছিলো তোমাদের

এতো মমতা- যখন

নিজের কফিন

নিজেই

বয়েছি,বারংবার!

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০১৩ সকাল ৭:২০

ইউক্লিড রনি বলেছেন:
কোথায়
ছিলো তোমাদের
এতো মমতা- যখন
নিজের কফিন
নিজেই
বয়েছি,বারংবার!


ভাল্লাগছে বইন। পিলাচ। :-B

২| ২৭ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫৪

মাক্স বলেছেন: লিখাটি ভালো লাগলো!

৩| ২৭ শে জুন, ২০১৩ রাত ১১:৫৩

ফাল্গুনী আলম বলেছেন: ধইন্যবাদ! :) ইউক্লিড রনি & মাক্স

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.