নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফাল্গুনী আলম

ফাল্গুনী আলম › বিস্তারিত পোস্টঃ

...সুনাগরিক (রম্য)...

০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩৬



সাত সকালে ঘুম ভেঙে পায়,

সং-অসারের ভীতি,

যাচ্ছে চুলোয়,যাক নারে ভাই

দেশের অর্থনীতি!



বাজার ঘুরে দ্রব্যমুল্য

শুনেই ঝরছে ঘাম,

মাসের শেষে টানাপোড়েন

ভুলছি বাপের নাম!



খবর পড়ি নেহাত দায়ে

অফিস-আড্ডা-তর্কে,

আমার কী গো,দেশ যদি দেয়

দেশচালকই পরকে?



সমকালীন রাজনীতিতে

আছে অগাধ বিশ্বাস,

যে দল আসে,সে দল হয়ে

ফেলছি নিত্য নিশ্বাস!



ভোটের সময় ইশতেহারে

দেখছি স্বপ্ন হাজার,

তারপরে কে করলো চুরি

কী এসে যায় আমার?



জানিনা ভাই মিথ্যে কথা

বলছে কে কোন খাতে,

আমি কিন্তু সুনাগরিক

সন্দেহ নেই তাতে!!

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :D :D

২| ০৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

মামুন রশিদ বলেছেন: রম্য কবিতা সুন্দর হয়েছে ।

৩| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০১

ফাল্গুনী আলম বলেছেন: ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.