নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফাল্গুনী আলম

ফাল্গুনী আলম › বিস্তারিত পোস্টঃ

একলা দুপুর এবং দুইজোড়া প্রজাপতি

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪০

তপ্ত দুপুর,

আনাগোনা নেই মানুষের;

আমি একা বসে-

শানবাধানো সিড়িটাতে!

গোটা পিপড়ের রাজ্য ওটা!



আনমনে ডানদিকে ফিরি-

একজোড়া প্রজাপতি!

এঘাস থেকে ওঘাসে-

উড়ে একাকার।

ছোঁয়াছুঁয়ির খেলা!

অস্থির দুটোই!

একজনা কী লাজে রাঙা ছিলো?



এবার বামদিকে ফিরি-

আরেকজোড়া প্রজাপতি!

ওখানেও হৃদয়ের পায়তারা।

একজন কথার জাল বোনে তো অন্য কেটে দেয়!

একজন স্বপ্ন বাঁধে তো

অন্য চোখে জাগে অন্য ভবিষ্যত!



ডানদিকে ফিরি,

ফের বামদিকে,

এতো গড়মিল কেন দুটো দৃশ্যে?

ভেবে পাইনা...........

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.