| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কতোখানি বাহ্যিক ব্যবধান,
কতো ব্যস্ততা!
দিন যায় ক্যালেন্ডারের পাতা চেপে,
তবু সময় হয়না পাশে বসার!
অতঃপর -
খুব যতনে বের করা কিছু সময়,
গল্প- কথা- খুনসুটির ফাঁদে আটকে পড়া উচ্ছ্বাস,
এরই মাঝে কখন কমে আসে ব্যাবধান!
বাড়াবাড়ি কিছু নয়, কেবল বাহুবন্ধনে আপনত্বের উত্তাপ নেয়া।
অতঃপর সময়ের শেষপ্রান্ত-
বিদায় জানিয়ে ঘরে ফেরা হয়,
সজল নয়নে জানালার পাশে বসে
একাকী বিরহে মগ্ন হৃদয়,
এক দমকা মত্ত বাতাসে
হঠাৎই চমকে ওঠে মন!
যখন-
বাহুবন্ধনে লেগে থাকা তার ঘ্রাণ
হঠাৎই হয় বাহুতে আবিঃষ্কার!
তারপরে তার মেলে সান্নিধ্য, অনুভবে অনুক্ষণ!
২|
২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:২৯
আনজির বলেছেন: সুন্দর..... ++
৩|
২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৯
মাহবু১৫৪ বলেছেন: দারূণ
+++++
৪|
২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৩
মহিদুল বেস্ট বলেছেন: লেখার 'খুনসুটি..' সুন্দর
ভাল লেগেছে
©somewhere in net ltd.
১|
২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:২৩
সাইনাস বলেছেন: বাহ।