নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফাল্গুনী আলম

ফাল্গুনী আলম › বিস্তারিত পোস্টঃ

অসমর্পিত

১৭ ই জুন, ২০১৪ সকাল ১১:৩৩

মরণ,

আমি চোখ ঢাকলাম!

এইতো চেয়েছিলে-

সমস্ত আলো কেঁড়ে নেবে,

তিরোহিত হবে আশার উৎপাদন!

তারপর একটুকরো আত্মসমর্পণের দলিলে

আমি এঁকে দেবো- আমার ব্যর্থতা!

ক্ষয়িষ্ণু পাথরের মতো,

চেতনার অবক্ষয় হবে।

তারপর হতাশার সুবিশাল অন্ধকারে

সমাহিত হবো আমি!

এইতো চেয়েছিলে!



ভুল!

তুমি ভুল চেয়েছিলে!!



আমি চোখ ঢেকেছি-

দুর্ভাবনার হাতছানি বর্জনে!

আমার বন্ধ চোখেই হাজার আলোর মেলা,

আমি ক্রমাগত স্বপ্নোৎপাদন করে যাবো!

তোমার দুঃস্বপ্নের শেষপর্দার আগেই

মঞ্চস্থ হবে আমার "জীবন-নাটক"।



তুমি কি জানোনা-

"ইচ্ছে"র শক্তি কতোখানি!

তুমি কি দেখোনি-

মহাকাল কেমন প্রগতিশীল?!



আমিও মহাকালের মতো;

ছুটে যাবো আমার সাম্রাজ্য বিস্তারে।

তোমার হাতকড়া ছাড়ো এবার,

এবং স্থির হও।

দেখো- হা-হুতাশের শেষকৃত্য করে

কেমন প্রজ্জ্বলিত হই আমি!

অদম্য সাহস কেমন প্রভাকর হয়ে ওঠে,

তারপর আলোকিত হয় আমার দশদিক!

এমনকি তোমারও!!



মরণ,

তুমি জেনে রাখো-

ব্যর্থতা কেবল তোমার জন্যই!

দূর্ভাগ্যের পদতলে-

আমি করছিনা আত্মসমর্পণ!

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০১৪ দুপুর ২:২৭

আমি দিহান বলেছেন: +++++++


ভালো লিখেছেন।

২| ১৭ ই জুন, ২০১৪ বিকাল ৩:২১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

৩| ১৭ ই জুন, ২০১৪ বিকাল ৪:৫৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: সুন্দর। ++++ দিয়া গেলাম।

৪| ১৭ ই জুন, ২০১৪ রাত ১১:২৪

মুহম্মদ ইমাম উদ্দীন বলেছেন: দারুন লিখেছেন।।

৫| ১৮ ই জুন, ২০১৪ রাত ১২:১৬

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর সুন্দর সুন্দর ! :)

তুমি কি জানোনা-
"ইচ্ছে"র শক্তি কতোখানি!
তুমি কি দেখোনি-
মহাকাল কেমন প্রগতিশীল?!

আমিও মহাকালের মতো;
ছুটে যাবো আমার সাম্রাজ্য বিস্তারে।
তোমার হাতকড়া ছাড়ো এবার,
এবং স্থির হও।

৬| ০২ রা জুলাই, ২০১৪ দুপুর ১২:৫০

কালাম আজাদ কক্সবাজার বলেছেন: কবিতাটি পড়িয়াছি। তবে একটু সমস্যা আছে। পড়ুন। পড়ুন। যতবেশী পড়বেন ততবেশী জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.