নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার চারিদিক আমি আমার চোখে যেভাবে দেখি বা দেখতে ভালো লাগে সেইভাবেই তুলে ধরতে চাই যদিও জানি যে সবাই আমার চোখ দিয়ে এই দুনিয়া দেখবেনা, যেহেতু আমার চোখ দিয়ে দেখছেনা তাই আমার দেখা দুনিয়া সবার ভালো লাগতেই হবে এমন কোন শর্ত প্রযোজ্য নয়....:)

নুহা ফারহান

জীবনের সবগুলো আনন্দময় মুহূর্তকে সহজ করে উপভোগ করতে চাই ......;)

নুহা ফারহান › বিস্তারিত পোস্টঃ

ক্যারিয়ার VS হোমমেকার

১৫ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৯

প্রায় সময় অনেক মানুষের কাছেই উচ্চ শিক্ষায় শিক্ষিত মায়েদের নিয়ে যারা নিজেদের সম্ভাব্য ক্যারিয়ারকে নিজেদের সন্তানের বা সংসারের জন্য উৎসর্গ করেছেন তাদের প্রতি গভীর সমবেদনা বা তাচ্ছিল্য প্রকাশ করতে দেখি। আমি জানি যে সত্যিই অনেককেই তাদের ক্যারিয়ার এর স্বপ্নকে বিসর্জন দিতে হয়েছে আর এতে যে গভীর কষ্ট আছে তাও আমি মানছি , কিন্তু একজন সন্তানের দৃষ্টিকোণ থেকে কি কখনও আমরা ভেবে দেখি যে তাকে কি ধরনের বিসর্জন দিতে বাধ্য করা হচ্ছে তার মায়ের ক্যারিয়ার এর জন্য ? অস্বীকার করার উপায় নেই যে বহু বছরের কষ্টে অর্জিত শিক্ষার মর্যাদা দিতে বা সংসারের আর্থিক ভারসাম্য বজায় রাখতে মেয়েদেরও ক্যারিয়ার তৈরি করা এখন কি পরিমান অনস্বীকার্য হয়ে গেছে। আমার শুধু ওই খানটাতেই আপত্তি হয় যখন হোম মেকিং এর মত এত গুরুত্বপূর্ণ একটা কাজে স্বেচ্ছায় অংশগ্রহণকারীদের নিয়ে অনেকেই গভীর সমবেদনার ভাষায় তাচ্ছিল্য প্রকাশ করেন তখন। যখন আমি ছোট ছিলাম তখন আমার পুরো দুনিয়াটা আমার মাকে ঘিরেই ছিল , আজও যে খুব একটা বদলেছে তাও নয়। অথচ আমার প্রিয় ফ্রেন্ড যার মা চাকুরীজীবী ছিল সবকাজ একা একা করতে পারে বলে গর্ব করার সময়ও তার কণ্ঠের গভীর হতাশা কখনও ঢাকতে পারতনা। আমার জন্য করা আমার মায়ের প্রতিদিনের ছোটখাট কাজগুলো ছিল ওর অসংখ্য প্রশ্ন আর গভীর বিস্ময়ের এক কারন যেহেতু ও ওর মায়ের কাছ থেকে কোনদিনও এসব পাবার আশা করতে পারতোনা ।স্কুলের বাহিরে অপেক্ষারত মাদের আড্ডা নিয়ে যারা হাসি ঠাট্টা করে তাদের কি সামান্যতম ধারনা আছে যে শুধুমাত্র স্কুল শেষে হাসিমুখে ছুটে আশা সন্তানের জন্য তারা কি পরিমান ঝামেলার মধ্যেও বসে অপেক্ষার প্রহর গুনছে হাসিমুখে । এসব মহিলারা তাদের আড্ডাতে হিন্দি সিরিয়াল , গয়না বা তুচ্ছ সব জিনিষের আলাপ করে বলে যারা নাক সিটকায় তাদের কাছে আমার জানতে ইচ্ছা করে যে ছেলেদের আড্ডাতে গুরুগম্ভীর রাজনীতি বা খেলাধুলার তথ্য আদান প্রদান করে দেশের এমন কি উন্নতি সাধিত হয়ে যাছে...।। সবসময় এসব আড্ডাতে কেবল পরচর্চা হয় বলে যে ধারনা সবার মনে বদ্ধমূল হয়ে যাচ্ছে তাই বা কতটুকু সত্যি ? ভাল কিছুই কি শেখা হচ্ছেনা ? X(( ক্যারিয়ারের প্রবল হাতছানিকে উপেক্ষা করেও নিজের সন্তানের সুখের জন্য যারা নিজেদের স্বপ্নকে উৎসর্গ করেছে তাদের জন্য সমবেদনা বা তাচ্ছিল্য নয় বরং শ্রদ্ধাই কি আসলে প্রাপ্য নয়...।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.