নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফরিদ বিন হাবিব

ফরিদ বিন হাবিব

ফরিদ বিন হাবিব › বিস্তারিত পোস্টঃ

আন্দোলনে অংশগ্রহণকারীদের ব্যক্তিগত প্রশ্ন করা থেকে বিরত থাকুন

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫২

এটিএন বাংলার মুন্নি সাহা স্বাধীনতা প্রজন্মের চলমান আন্দোলনের নানা প্রসঙ্গ তুলে ধরে প্রতিবেদন প্রচার করছেন। খুব ভাল কথা। কিন্তু তিনি আন্দোলনে অংশগ্রহণকারীদের, বিশেষকরে শ্লোগানে কণ্ঠ দেয়া মেয়েদের এমন সব ব্যক্তিগত প্রশ্ন করছেন যা মোটেও শোভন নয়। এবং এ সব প্রশ্ন তাদের ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত করতে পারে। অতএব সংবাদ প্রতিবেদকদের এসব প্রশ্ন করা থেকে বিরত থাকতে অনুরোধ জানাই।



রাজাকার আলবদর যুদ্ধাপরাধীদের বিচারের দাবী জানাতে এখানে আমাদের আমাদের বোনেরা আমাদের মেয়েরা কেউ ' ‌তারকা' হতে আসেনি। মিডিয়াকেও কাউকে তারকা বানাবার দায়িত্ব দেয়া হয়নি। অতএব বারবার ‌আপনি তো তারকা হয়ে গেছেন... এসব কথা আমরা শুনতে চাই না। আমরা শুধু চাই আন্দোলন একটি সুনির্দিষ্ট লক্ষে পৌঁছাক, পাকিস্তানের স্বপ্নে বিভোর সকল ঘৃন্য হত্যাকারী, খুনি, লুটেরা ও ধর্ষকের চূড়ান্ত শাস্তির মধ্য দিয়েবিজয় অর্জিত হোক!

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৪

আহলান বলেছেন: উদা্হরণ দেন না!

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৪

সঞ্জয় নিপু বলেছেন: ছিঃ ছিঃ মুন্নী আপু এমন করে না বদনাম হয়ে যাবে ।

ওনাদেরকে ওনাদের কাজ করতে দেন ।

আমরা রাজাকারের ফাঁসি চাই ।

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৫

পরিবেশ বন্ধু বলেছেন: আজি আহবান
এক নব সূর্য উদয়ের আহবানে
জাগে নব প্রজন্ম শাহবাগে
কাঁপে শয়তানের গর্দান
আর অন্ধ আবরনে ঢাকা মিথ্যুক সিংহাসন
জাগে জন জোয়ারে সারা বাংলার বিবেক
অপশক্তি পদধলে তারুন্যর হোলী ,
আজি মানবতা মুক্তি চায় জনতার চিৎকারে ।
৩০ লক্ষ মানুষের রক্ত সাগরে এই মাটির গন্ধ আসে
পবিত্র স্বাধীনতার এক সূর্য উটবে হেসে
তাই হে বাঙ্গালী তুল আওয়াজ
অপশক্তি পদধলে
এস সব জাত ব্যবধান ভুলে
নব প্রজন্মের আলোর এ মিছিলে ।

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

হরিপদ কেরাণী বলেছেন: মুন্নি সাহাকে এখানে আসতে দেয়া ঠিক নয়। এই মহিলার ভূমিকা সবসময় রহস্যময়। সাগর-রুনি হত্যা নিয়ে আজ পর্যন্ত তার কাছ থেকে স্পষ্ট কোন প্রতিবাদ পাইনি।

সে মাহফুজুর রহমানের একজন খাস চামচা।

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

রোড সাইড হিরো বলেছেন: মুন্নি সাহাকে তো আগে সমাবেশে বলে ঢুকতে দেওয়া হয়নি। আজ আবার ঢুল কি ভাবে??? ওকে বের করে দেওয়া হোক উল্টা-পাল্টা করলে...

সঞ্জয় নিপু বলেছেন: আমরা রাজাকারের ফাঁসি চাই ।

জয় বাংলা...

৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

রাইসুল বাঙ্গালী বলেছেন: আন্দোলন একটি সুনির্দিষ্ট লক্ষে পৌঁছাক, রাইট

৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

অশ্রুহীন মন বলেছেন: শ্লোগানে কণ্ঠ দেয়া মেয়েদের এমন সব ব্যক্তিগত প্রশ্ন করছেন যা তাদের ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত করতে পারে

৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

মো জহিরুল ইসলাম বলেছেন: হরিপদ কেরাণী বলেছেন: মুন্নি সাহাকে এখানে আসতে দেয়া ঠিক নয়। এই মহিলার ভূমিকা সবসময় রহস্যময়। সাগর-রুনি হত্যা নিয়ে আজ পর্যন্ত তার কাছ থেকে স্পষ্ট কোন প্রতিবাদ পাইনি।

সে মাহফুজুর রহমানের একজন খাস চামচা।

সহমত

৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৯

ফরিদ বিন হাবিব বলেছেন: মন্তব্য এবং সহমতের জন্য ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.