নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ ওমর ফারুক

নিজের সম্পর্কে বলার মত তেমন কিছু নেই। নিতান্তই সাধারণের একজন...সবাই গ্রন্থজীবি মানুষ হিসেবেই আমায় জানে। নিজেকে মানুষ হিসেবে পরিচয় দিতেও কখনো বিবেকে বাঁধে। সৃষ্টছাড়া গল্প কবিতা লেখাই বড় শখ। যদিও তার গ্রহনযোগ্যতা নিয়ে মন বেশ সন্দিহান।

মোঃ ওমর ফারুক (অনিক)

নিজের সম্পর্কে বলার মতো তেমন কিছু নেই। নিতান্তই সাধারণের একজন...

মোঃ ওমর ফারুক (অনিক) › বিস্তারিত পোস্টঃ

ভ্রান্তি বিলাস

১৫ ই জুলাই, ২০১৪ ভোর ৬:০০

তরুলতার ফাঁক ফোকড়ে

সূয্যিমামা ঝিলিক মারে,

কখনো বা গগন চিরে

নীল নীলিমার অশ্রু ঝরে।



দিনের বেলা আলোর খেলা

আঁধার পটে তারার মেলা,

নীল আকাশে বেড়ায় ভেসে

কালো মেঘের শোকের ভেলা।



বনফুলের স্নিগ্ধ সুভাস

ভালবাসার দেয় যে আভাস,

বাঁশবাগানের নিবিড় নিবাস

এ যেন এক ভ্রান্তি বিলাস।



অস্তাচলে সাগর তলে

যায় যে ডুবে দিবস রবি,

কাঁচা হাতে লিখছে ছড়া

দেশের রূপে মুগ্ধ কবি।



স্নিগ্ধ রাতের চাঁদের আলো

ঘুচায় নিশির তিমির কালো,

ইচ্ছে করে বাংলা মাকে

আরো বেশি বাসি ভালো।



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৪ সকাল ১০:১৫

সেলিম আনোয়ার বলেছেন: অস্তাচলে সাগর তলে
যায় যে ডুবে দিবস রবি,
কাঁচা হাতে লিখছে ছড়া
দেশের রূপে মুগ্ধ কবি।

সুন্দর ।

হাতা পাকা হয়ে এল বলে ।

২৫ শে জুলাই, ২০১৪ ভোর ৫:৩৭

মোঃ ওমর ফারুক (অনিক) বলেছেন: ধন্যবাদ ভাইজান...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.