নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ ওমর ফারুক

নিজের সম্পর্কে বলার মত তেমন কিছু নেই। নিতান্তই সাধারণের একজন...সবাই গ্রন্থজীবি মানুষ হিসেবেই আমায় জানে। নিজেকে মানুষ হিসেবে পরিচয় দিতেও কখনো বিবেকে বাঁধে। সৃষ্টছাড়া গল্প কবিতা লেখাই বড় শখ। যদিও তার গ্রহনযোগ্যতা নিয়ে মন বেশ সন্দিহান।

মোঃ ওমর ফারুক (অনিক)

নিজের সম্পর্কে বলার মতো তেমন কিছু নেই। নিতান্তই সাধারণের একজন...

মোঃ ওমর ফারুক (অনিক) › বিস্তারিত পোস্টঃ

সভ্যতার সংকট

২৫ শে জুলাই, ২০১৪ ভোর ৫:৩২

গাজার বুকে ইসরাইলের

নব অভিষেক,

অনশনে শ্রান্ত আকাশ

ক্লান্ত কোমল মেঘ।



ঈমান কামান মুখোমুখি

রক্তে ভেজা লাশ,

অস্ত্র দ্বারা করছে ওরা

ইতিহাসের চাষ।



ঝলসে যাওয়া মাংসপিন্ড

শিশুর পোড়া বুক,

বক্ষে মায়ের শোকের মাতম

বাবার শুষ্ক মুখ।



গুলির নিপুণ গাঁথুনিতে

ভাইয়ের বুকের মালা,

অনুভবে বোঝ এবার

বোনের বুকের জ্বালা।



আছে সেথায় জীর্ণ কুটির

শীর্ণ মরগেহ,

তারই মাঝে হাজার বোনের

নগ্ন নিথর দেহ।



আকাশ বাতাস কাঁদছে দেখ

ক্লান্ত ধূসর ধরা,

খুন শোষণে ক্ষান্ত মাটি

রক্তরঙে চড়া।



সভ্যতার ঐ রক্ততিলক

পরে ওরা ঋণী,

যবন নিধন করবে তাইতো

ধবল ব্রাহ্মণ শ্রেণী।



ফুলচন্দন নিষ্প্রয়োজন

লাগবে না জল ঘটি,

নিয়ম ভাঙায় আজ যাবে না

সভ্য সমাজ চটি।



শকুনরাজ আজ বেজায় খুশি

বসছে মহাভোজ,

হাজার লাশে মুখ রোচে না

লাগবে আরও রোজ।



নেইকো ক্ষমা অনেক জমা

কানে ওদের তালা,

নির্বিচারে হত্যা করে

মিটায় মনের জ্বালা।



নেই কি এসন অগ্নিপুরুষ?

শেষ নাটকের নট,

টানবে ইতি টুঁটবে ভীতি

সভ্যতার সংকট।





বুকে ইসরাইলের

নব অভিষেক,

অনশনে শ্রান্ত আকাশ

ক্লান্ত কোমল মেঘ।



ঈমান কামান মুখোমুখি

রক্তে ভেজা লাশ,

অস্ত্র দ্বারা করছে ওরা

ইতিহাসের চাষ।



ঝলসে যাওয়া মাংসপিন্ড

শিশুর পোড়া বুক,

বক্ষে মায়ের শোকের মাতম

বাবার শুষ্ক মুখ।



গুলির নিপুণ গাঁথুনিতে

ভাইয়ের বুকের মালা,

অনুভবে বোঝ এবার

বোনের বুকের জ্বালা।



আছে সেথায় জীর্ণ কুটির

শীর্ণ মরগেহ,

তারই মাঝে হাজার বোনের

নগ্ন নিথর দেহ।



আকাশ বাতাস কাঁদছে দেখ

ক্লান্ত ধূসর ধরা,

খুন শোষণে ক্ষান্ত মাটি

রক্তরঙে চড়া।



সভ্যতার ঐ রক্ততিলক

পরে ওরা ঋণী,

যবন নিধন করবে তাইতো

ধবল ব্রাহ্মণ শ্রেণী।



ফুলচন্দন নিষ্প্রয়োজন

লাগবে না জল ঘটি,

নিয়ম ভাঙায় আজ যাবে না

সভ্য সমাজ চটি।



শকুনরাজ আজ বেজায় খুশি

বসছে মহাভোজ,

হাজার লাশে মুখ রোচে না

লাগবে আরও রোজ।



নেইকো ক্ষমা অনেক জমা

কানে ওদের তালা,

নির্বিচারে হত্যা করে

মিটায় মনের জ্বালা।



নেই কি এসন অগ্নিপুরুষ?

শেষ নাটকের নট,

টানবে ইতি টুঁটবে ভীতি

সভ্যতার সংকট।





মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.