| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যে কি সেটা এখনও অনাবিষ্কৃত। কেউ এসে যদি আমায় আবিষ্কার করতো ! [email protected]
আমি পাত্রী খুঁজছি। তাকে কেমন হতে হবে? চেহারার ব্যাপারে বিশেষ খুঁতখুঁতি আমার নেই। স্লিম ফিগার আর মুখখানা সুন্দর হলেই চলবে।
তাকে হতে হবে হাসিখুশি। আমি যখন মজার কথা বলি, তাকে হাসতে হবে। আর আমি যখন মদ খেয়ে বাসায় ফিরব, তাকে মজার কথা বলতে হবে।
তার বাড়ির বিষয়ে আমার মাথাব্যথা নেই। সেটা শুধু বড়সড় হলেই চলবে।
সে বেতন কত পায়, সেটাও বড় ব্যাপার নয়। আমার বেতনের চেয়ে বেশি হলেই হলো।
বিয়ের খরচ ভাগ করা হবে সমান দুই ভাগে। এক ভাগ দেবে সে, অন্য ভাগ তার বাবা-মা।
আমি নিশ্চিত, বিয়ের পর আমাদের রুচির মিল থাকবে অনেক। ধরা যাক, ফুটবল দেখতে আমার সঙ্গে স্টেডিয়ামে যেতে সে আগ্রহী নয়। আমরা সে ক্ষেত্রে বাসায় বসে টিভিতে হকি দেখব।
তার স্বাস্থ্যের যত্ন নেব আমি। তাকে অ্যালকোহল, সিগারেট এবং যাবতীয় ক্ষতিকারক খাদ্য ও পানীয় থেকে দূরে রাখতে সম্ভাব্য সবকিছু করব। তার ভাগেরটা আমি সেঁটে দেব।
তার পোশাক হবে দেবীদের মতো সাদাসিধে ও সুলভ।
তার কাজের একাংশের ভার আমি নেব আমার পুরো কাজের দায়িত্ব সে নিলে।
তার রান্নার হাত কেমন, সে নিয়ে গরজ নেই আমার। শুধু সুস্বাদু হলেই চলবে। এবং শুধু বাঙ্গালী খাবারই রান্না করতে হবে, এমন কোনো কথা নেই। এ ব্যাপারে তার পূর্ণ স্বাধীনতা থাকবে, আজ ইন্ডিয়ান খাবার, কাল সকালে হাঙ্গেরীয়, রাতে চায়নিজ...
কাপড় ধোয়া আর ইস্ত্রি করার ব্যাপারে তার কোনো বাধ্যবাধকতা থাকবে না, তবে কাপড়চোপড় পরিষ্কার ও ইস্ত্রি করা অবস্থায় থাকতে হবে প্রতিদিন।
ঘর পরিষ্কার করতে তাকে বাধ্য করব না। সুগৃহিণী হলে সে নিজেই এই কাজ করবে। তবে গৃহকর্ত্রী হিসেবে সে মানসম্মত না হলে ঘর পরিষ্কারের কাজটা করবে তার মা।
ঘর পরিষ্কার করতে করতে ক্লান্ত হয়ে পড়লে তাকে অনুমতি দেব বাসনপত্র ধোয়ার।
আমরা দোকানে যাব একসঙ্গে। যাওয়ার সময় ব্যাগ টানব আমি, ফেরার সময় সে।
তার মতামত আমি গ্রহণ করব, যদি আমারটার সঙ্গে মেলে।
তার নিরাপত্তার কথা আমি ভাবব সব সময়। পথে-ঘাটে দুর্বৃত্তের কবলে পড়ে তাকে যাতে সব খুইয়ে বসতে না হয়, বাসা থেকে বেরোনোর সময় তাকে একশ টাকার বেশি দেব না সঙ্গে।
তার কাছ থেকে কোনো রকম আনুগত্য দাবি করব না। শুধু আমার ইচ্ছেগুলো পূরণ করলেই চলবে।
আমি পাত্রী খুঁজছি।
তাকে আমি আমার অর্ধেক জীবন দিয়ে দিতে প্রস্তুত, যদি সে আমাকে তার পুরো জীবন উৎসর্গ করে।
আমার চাহিদাগুলো তার মনঃপূত না হলে সে বরং অন্য পাত্র খুঁজুক।
আমি পাত্রী খুঁজে চলেছি বহু বছর ধরে।
২|
০৩ রা এপ্রিল, ২০১২ দুপুর ১২:০৪
পোষ্টপেইড বলেছেন: ঘটক পাখি ভাইতো বোলগায় না। কি মনে করে "পাত্রী চাই" বিগ্গাপন দিলেন!!!
৩|
০৩ রা এপ্রিল, ২০১২ দুপুর ১২:০৮
ইছমাইল বলেছেন: ভাল লাগলো, তবে আমি ও পাত্রীর খোজে, জানিনা কবে মিলবে? কারন আমি মধ্যপ্রাচ্যের এক শ্রমিক...
৪|
০৩ রা এপ্রিল, ২০১২ দুপুর ১২:১৯
ব্রিলিয়ান্ট বেকুব বলেছেন: আমি পাত্রী খুঁজে চলেছি বহু বছর ধরে।
* ধরলাম আপনি ২৫বছর বয়স থেকে পাত্রী খুজতেছেন....+ ধরলাম ২০বছর (আমি পাত্রী খুঁজে চলেছি বহু বছর ধরে), বহু বছরের একটা গড়.......= ৪৫ বছর ।
আর বিয়ে করে কি করবেন? শুধু শুধু ২টা জীবন নষ্ট।
৫|
০৩ রা এপ্রিল, ২০১২ দুপুর ১২:১৯
Ali Khan Russell বলেছেন: চরম লিখছেন গুরু কিন্তু ওস্তাদ এই মাইয়াডার মা-ইতো এখনও পৃথিবীতে পয়দা হয় নাই।
৬|
০৩ রা এপ্রিল, ২০১২ দুপুর ১২:২০
শিক কাবাব বলেছেন: আপনেরতো চুল নাই। চেহারা দেখতেও চোরের মত ! আপনের ভাগ্যে গার্মেন্টস কর্মী ব্যাতিত উচ্চ মর্যাদা সম্পন্ন জীন্দেগীতে পাওয়া চান্স নাই ১০০%।
৭|
০৩ রা এপ্রিল, ২০১২ দুপুর ১২:২০
অ্যামফিবিয়্যাস বলেছেন:
৮|
০৩ রা এপ্রিল, ২০১২ দুপুর ১২:২৯
আনন্দক্ষন বলেছেন: ভাইজান,
আপনি এতো অল্পেই সন্তুষ্ট?
আমি পড়তে পড়তে ভাবতে ছিলাম- আপনারে "পাত্রী চাই" ক্যাটাগরীতে গিনিজ বুক এর দারস্থ করা যায় কিনা?
কিন্তু না, আপনি ডিস কোয়ালিফাই।
৯|
০৩ রা এপ্রিল, ২০১২ দুপুর ১২:৩৬
চাই না এই স্বাধীনতা বলেছেন: আপনার আশেপাশের সবাইকে বলে দেন কেউ যেন আপনার বিয়ের জন্য অপেক্ষা না করে...।
১০|
০৩ রা এপ্রিল, ২০১২ দুপুর ১২:৪৪
এই আমি রবীন বলেছেন: আপনিতো খুব হিসেবী মানুষ! বিয়ের সব খরচ বাচিয়ে ফেললেন!
১১|
০৩ রা এপ্রিল, ২০১২ দুপুর ১২:৫৮
নিভৃত নয়ন বলেছেন:
১২|
০৩ রা এপ্রিল, ২০১২ দুপুর ১:২৪
Observer বলেছেন: আপনার জন্য পাত্রী পাওয়া গিয়েছে
বেছে নিন---------
১৩|
০৩ রা এপ্রিল, ২০১২ বিকাল ৩:৩৩
সোহেল শাহেদ বলেছেন: জটিল
১৪|
০৩ রা এপ্রিল, ২০১২ বিকাল ৩:৩৩
অন্ধকারের বন্ধু বলেছেন: ভাই কপি-পেস্ট পোস্টে সুত্র দিয়ে দিতে হয় । নয়তো এখানকার ব্লগাররা ভাবতে পারে এই পোস্ট আপনি লিখেছেন । কিন্তু এটা তো আসলে কপি-পেস্ট পোস্ট ।
মূল লেখায় কেউ যেতে চাইলে :
Click This Link
১৫|
০৩ রা এপ্রিল, ২০১২ বিকাল ৫:১৪
এই আমি রবীন বলেছেন: @ ফারুক, ভাই কারো লেখা সেটা লিংক নাদিলেও, অন্তত বলতে হয় কপি পেষ্ট।
তাইলে বুঝতাম এত কমেন্টর পরেও আপনি কেন চুদু চুদু আঙ্গুল চুচচেন।
১৬|
০৩ রা এপ্রিল, ২০১২ বিকাল ৫:৩১
মামুণ বলেছেন: কপি পেষ্ট । সুত্র উল্লেখ করেন ।
©somewhere in net ltd.
১|
০৩ রা এপ্রিল, ২০১২ দুপুর ১২:০৩
ভালো থাকতে চাই বলেছেন: