| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেরারি কামরান
এখনও কালের খেয়া বন্দর ছাড়ে, তবুও সংসয় আর গ্লানির সাথে আমার বসবাস। সভ্যতার সিড়ি বেয়ে সব আকাশ ছোঁয়, তবু নিঃসঙ্গ পথ চলি আমি এক ফেরারি পথিক.....
বাণী চিরন্তনীঃ১- "কিছু লোক আছে যাদের চেহারা দেখলে মনে হয়- ভাঁজা মাছ উলটে খেতে জানেনা!!! প্রকৃতপক্ষে তারা মাছ ভাঁজতে শেখায়!!!"
![]()
বাণী চিরন্তনীঃ২- "যে পূর্নবয়ষ্ক যুবক বলে বেড়ায় যে- সে জীবনে কোনো দিন সিগারেটে একটা টানও দেয়নি। তাহলে মনে রাখবেন সে যুবক সিগারেটের চেয়ে বড় কিছু খায়...!!!"
বাণী চিরন্তনীঃ৩- "যৌবনে যারা বেশি পাপ করে, শেষ বয়সে তারাই বেশি ধর্ম কর্ম করে, কারন নরকে যাওয়ার ভয় তাদেরই বেশি থাকে...!!!"
বি.দ্র.- ("পাপ"= ঘুষ, দুর্ণীতি, মানুষের ক্ষতি & সকল প্রকার দু নম্বরি)
বাণী চিরন্তনীঃ৪-"যারা সৎ তারা সুযোগের অভাবে সৎ!!!"
বি.দ্র.-On behalf of Honorable "Latif Sir".
বাণী চিরন্তনীঃ৫- "যারা বিয়ে করে তারা নিজেদের স্বাধীনতা বিসর্জন দেয় এবং অন্যের (স্বামীর/স্ত্রীর) স্বাধীনতায় হস্তক্ষেপ করে!!!"
বাণী চিরন্তনীঃ৬- "মন খুলে হাসলে- পৃথিবীর প্রতিটি মানুষকেই অসম্ভব সুন্দর দেখায়..."
বাণী চিরন্তনীঃ৭- "এ যুগের যে কোনো ধর্মের একজন কট্টর ধার্মিক মনে করেন যে তার ধর্মই পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম আর বাকী সব ভুয়া, অথচ সে ভুলে যায় -সে যে ধর্ম নিয়ে অহংকার করে সেটা সে জন্মসূত্রে প্রাপ্ত !!!"
বি.দ্র.- (Exceptional is not an Example. এবং আমার বিশ্বাস - একজন কট্টর ইসলামবাদী হিন্দু পরিবারে জন্মালে সে একজন কট্টর হিন্দুবাদী হতো এবং একই ভাবে এর উল্টোটাও হতো।)
বাণী চিরন্তনীঃ৮- "মহাপুরুষ তিনিই যিনি তাঁর ভিতরের ছয়টি রিপু (কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য) কে দমন করতে পারেন..."
বাণী চিরন্তনীঃ৯- "নির্জনতা-একাকিত্ব আর অন্ধকার কখনো সখনো আমাদের ভিতরের সুপ্ত পশুত্বকে জাগিয়ে তোলে..."
বি.দ্র.- ইহা নারী পুরুষ সকলের ক্ষেত্রে প্রযোজ্য...
বাণী চিরন্তনীঃ১০- "সাধারনত যে সকল কারনে মানুষ ধর্মকর্ম করে তা হল-
১। অপার্থিব সুখ লাভের জন্য (স্বর্গের হুর পরীদের সান্নিধ্য পাওয়ার আশা)
২। পাপ মোচনের জন্য (সপ্তাহের ৬ দিন পাপ করে ১ দিন মসজিদ, মন্দির বা গির্জায় যাওয়া)
৩। রাজনীতি করার জন্য (ধর্ম ভিত্তিক রাজনৈতিক দলগুলোই এর সাক্ষী)
৪। ব্যাবসা করার জন্য (ধর্মের টাইটেল ব্যবহার করে ব্যাংক-হাসপাতাল কিংবা অন্যান্য ব্যাবস প্রতিষ্ঠাণ খোলা)
৫। আয় রোজগারের জন্য (দয়াল বাবা, পীর বাবা, গাজা বাবা, বাবা ঠাকুর, পুরুত ঠাকুর.....)"। ইত্যাদি ইত্যাদি......
২৯ শে জুলাই, ২০১১ রাত ৯:১৪
ফেরারি কামরান বলেছেন: চিন্তা কইরেননা...সামনে আরও বাণী আসতেছে...
২|
২৯ শে জুলাই, ২০১১ রাত ৯:০৪
আরিফুর রহমান বাবু বলেছেন: দাদা পয়লা দুই লাইন পইড়াই কমেন্ট করলাম, পাছে আমার আগে কেউ করে ফেলে।
এক কথায় পিলাচ...
ও বলতে ভুলে গেছিলুম, প্রিয়তে...
২৯ শে জুলাই, ২০১১ রাত ৯:১৪
ফেরারি কামরান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ... আপনার প্রিয়তে আমার পোস্ট...সে আমার সৌভাগ্য...
৩|
২৯ শে জুলাই, ২০১১ রাত ৯:১৪
প্রতীক্ষিত বলেছেন: হুমম! সত্য।
২৯ শে জুলাই, ২০১১ রাত ৯:২৩
ফেরারি কামরান বলেছেন: ধন্যবাদ।
৪|
২৯ শে জুলাই, ২০১১ রাত ৯:২৭
নাহিয়ান বিন হোসেন বলেছেন: দ্বিতীয়টাকে বানী চিরন্তনী না বলে বাণী আবালামি বলেন। আমার বয়স ২১। কোনদিন সিগারেটে একটা টান দেয়া তো দূরের কথা টান দেয়ার চিন্তাও আসে নি মনে। কিন্তু এর বদলে অন্য কি বড় জিনিস খাই, তা বুঝলাম না! অসংখ্য বন্ধু বান্ধবরে চিনি তারাও জীবনে কোনদিন একটা টান দেয় নি সিগারেটে।নিজের পরিবারের বয়্যজেষ্ঠ দের দেখেছি তারাও অনেকেই কোনদিন সিগারেটে টান দেন নাই, কিন্তু আপনার কথামত তারে কেউ "বড়" জিনিস খায় না। যারা নিয়মিত সিগারেট খায় তাদেরকেই দেখছি অনেক বড় বড় জিনিস খাইতে। আর যারা বড় বড় জিনিস খান তার সবাই সিগারেট দিয়াই শুরু করেন। ফালতু।
২৯ শে জুলাই, ২০১১ রাত ১১:২৫
ফেরারি কামরান বলেছেন: লেখক বলেছেন: মনে রাখবেন- আপনি এবং আপনার পরিচিতদের বাইরে এই পৃথিবীতে আরও অসংখ্য লোক থাকে…
আপনার মত আমিও এমন অনেককেই চিনি যারা সিগারেটে টান দেয়নি কিন্তু দেশি বিদেশি মদ খায়, ঘুষ খায়, সুদ খায়, মেয়েদের দূর্বলতার সুযোগ নিয়ে চুমু খায়…… আরো বলব??
৫|
২৯ শে জুলাই, ২০১১ রাত ৯:৩৫
বিপুল কুমার বিশ্বাস বলেছেন: ৪ নং বাণীর সাথে একমত নই ।
২৯ শে জুলাই, ২০১১ রাত ১১:৩০
ফেরারি কামরান বলেছেন: আমিও একমত না হতে পারলে খুশি হতাম।
আমি এমন অনেক সৎ মানুষকে দেখেছি যারা এক পর্যায়ে গিয়ে আর সৎ থাকতে পারেনি।। তবে হ্যা, আমি স্বীকার করছি পৃথিবীতে এখনো অনেক সৎ মানুষ আছে...
৬|
২৯ শে জুলাই, ২০১১ রাত ১০:০৯
রফিকুজজামান লিটন বলেছেন: ২ নং বাণীর সাথে পুরাই দ্বিমত।
২৯ শে জুলাই, ২০১১ রাত ১১:৩১
ফেরারি কামরান বলেছেন: ৪নং মন্তব্যে জবাব দিয়েছি...
৭|
২৯ শে জুলাই, ২০১১ রাত ১০:১৫
গোধুলী রঙ বলেছেন: বাণী চিরন্তনীঃ১১
নাম বাণী চিরন্তনী হইলেও উহা চিরন্তন নহে।
২৯ শে জুলাই, ২০১১ রাত ১১:৩৩
ফেরারি কামরান বলেছেন: যার যার বিশ্বাস তার তার কাছে...
৮|
৩১ শে জুলাই, ২০১১ বিকাল ৫:০১
নভোচারী বলেছেন: কার বাণী ?
৩১ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:০৫
ফেরারি কামরান বলেছেন: স্বপ্নে পাওয়া...
৯|
০১ লা আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:১৬
baganbilash বলেছেন: একলগে সব দিয়া দিলেন! একখান একখান কইরা দিতেন। তাইলে অনেক পোষ্ট হইতো......
০৪ ঠা আগস্ট, ২০১১ রাত ৮:৫৫
ফেরারি কামরান বলেছেন: মন্তব্য কপি পেস্ট করলে মন্তব্যকারীর নাম উল্লেখ করা ভালো-- যেমন-
নিশাচর ভবঘুরে বলেছেন: একলগে সব দিয়া দিলেন! একখান একখান কইরা দিতেন। তাইলে অনেক পোষ্ট হইতো
১০|
০১ লা আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:১৯
baganbilash বলেছেন: এইসব বাণী না দিয়া কবিতা দেন ভাইজান............
০৪ ঠা আগস্ট, ২০১১ রাত ৮:৫১
ফেরারি কামরান বলেছেন: কবিতা...
সেতো অনেক আগেই চলে গেছে...
আজ সে অন্য কারো হয়েছে...
১১|
২৬ শে আগস্ট, ২০১১ রাত ১২:৩৬
নির্লিপ্ত দৃষ্টি বলেছেন: baganbilash বলেছেন: এইসব বাণী না দিয়া কবিতা দেন ভাইজান............
১২|
২৮ শে আগস্ট, ২০১১ বিকাল ৫:৫৮
বেঈমান আমি বলেছেন: চরম......।ভালো লাগল।
২৮ শে আগস্ট, ২০১১ রাত ১১:২৮
ফেরারি কামরান বলেছেন: ধন্যবাদ...
©somewhere in net ltd.
১|
২৯ শে জুলাই, ২০১১ রাত ৯:০৩
নিশাচর ভবঘুরে বলেছেন: একলগে সব দিয়া দিলেন! একখান একখান কইরা দিতেন। তাইলে অনেক পোষ্ট হইতো :#> :#> :#> :#>