নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ট্রুথ নেভার ডাই্‌জ

নিজের সম্পর্কে লেখার কিছু নেই । সাদামাটা ।

আহমেদ জী এস

পুরোপুরি একজন অতি সাধারন মানুষ । আমি যা আমি তাই ই । শয়তানও নই কিম্বা ফেরেশতা । একজন মানুষ আপনারই মতো দু'টো হাত, চোখ আর নিটোল একটা হৃদয় নিয়ে আপনারই মতো একজন মানুষ । প্রচন্ড রকমের রোমান্টিক আবার একই সাথে জঘন্য রকমের বাস্তববাদী...

আহমেদ জী এস › বিস্তারিত পোস্টঃ

"হাতুরে আটিস" এর “ ইঁদুরের লেজ ধরে টেনে টেনে ছবি আঁকার বয়ান”

৩১ শে মে, ২০১১ বিকাল ৩:৩৬

একজন “হাতুরে আটিস” হয়ে আমার লেখা “ ইঁদুরের লেজ ধরে টেনে টেনে ছবি আঁকা শিখুন” পোস্টটিতে আমার যোগ্যতা ও প্রত্যাশার বেশী সাড়া আমি পেয়েছি । বেশী এজন্যে বলবো যে, প্রথমত আমি “মেয়ে ব্লগার” নই ; দ্বিতীয়ত আমার লেখাতে “সুড়সুড়ি” থাকেনা ; তৃতীয়ত পৃথিবীর হরেক মিডিয়ায় প্রকাশিত নজরকাড়া সংবাদ যাতে চমক থাকে কিম্বা চোখে জল আসার মতো বিষয় থাকে তা আমি “কপি-পেষ্ট” করিনা সংগত কারনেই । ইত্যাকার ত্রিবিধ বা আরো কিছু কারনে আমার পাঠকসংখ্যা নিতান্তই নগন্য ।

তারপরেও আমি খুশি যে, এতো বিদগ্ধজনের নজরকাড়া লেখার ভীড়েও কেউ কেউ আমাকে একপলক দেখে যান । তাঁরা যে আমাকে আসলে কৃতজ্ঞতাপাশেই বেঁধে ফেলেছেন তা হয়তো তাঁরা নিজেরাও জানেন না । আমি এঁদের কাছে ঋনী তো বটেই এঁরা আমার প্রেরনারও উৎস ।



আর যারা রইলেন অধরা তাঁরাও যে একদিন বাঁধা পড়বেন, এই একটুকরো আশা করতে দোষ কি !!!



পাঠক সংখ্যা যেখানে নগন্য সেখানে তাহ’লে লিখি কেন, এই প্রশ্ন আসতেই পারে ।লিখি প্রানের তাগিদে, ঠিক আপনাদেরই মতো । নিছক জনপ্রিয়তার জন্যে নয়, আপনাদের সাথে মিলেমিশে যেতেই নিজেকে তুলে ধরা ।

ব্লগের এই স্রোতে মিশে যেতে স্বরূপ বদলানোর প্রয়োজন পড়েনা । নিজেকে অবারিত করে দিলেই সেই স্রোতের একটি ধারা হয়ে ওঠা যায় । আর সেই সুবাদেই “ ইঁদুরের লেজ ধরে টেনে টেনে ছবি আঁকা শিখুন” এর পরবর্তী অংশটুকু তুলে ধরতে প্রয়াসী হলুম । তাদের জন্যে, যাদের সময় কাটছেনা কিছুতেই । অসহ্য সময়কে যাতে সহনীয় করে তুলতে পারেন -



“ ইঁদুরের লেজ ধরে টেনে টেনে ছবি আঁকা শিখুন”



এবারে আর পেন্সিল টুল নয় । “সেপস” (Shapes) টুল থেকে কেবলমাত্র “কার্ভ’ (Curve) টুলের ব্যবহার ।“কার্ভ’ (Curve) টুলটি ধরে ক্যানভাসে রেখা টানুন । এবারে মাউসে (ইঁদুরে) রাইট ক্লিক করে লেজ টেনে টেনে কার্ভটিকে নিজের পছন্দসই কোনও আকৃতিতে নিয়ে আসুন ।ইঁদুরটাকে (মাউস) ছেড়ে দেবেন না যতোক্ষন পর্য্যন্ত না আপনার মনোমতো হয় । প্রথম প্রথম কষ্ট হবে, দেখবেন কয়েকবার প্রাকটিস করলেই ঠিক হয়ে গেছে । এক একটি রেখা আঁকবেন আর ইঁদুরটিকে ছেড়ে দেবেন ।এভাবে অনেকগুলি কার্ভড রেখা জোড়া দিয়ে আপনার মনমতো ছবিটি এঁকে ফেলুন । ব্যাস ৯০% কাজ শেষ । অবশ্য প্রয়োজনে আপনি “রাউন্ড” টুলটিও ব্যবহার করতে পারেন এই সাথে ।

এবারে ? রঙ করবেন , আর কি ? কি রঙ করবেন ভাবছেন ? ভাবাভাবির কিচ্ছুটি নেই । যা খুশি রঙ করুন । রঙ করতে হলে ব্রাসের দরকার নেই । টুলস অপশানে গিয়ে “ফিল উইথ কালার” ক্লিক করুন ।পাশের রঙের ডাব্বায় গিয়ে পছন্দসই রঙ বেছে কার্ভ দিয়ে তৈরী Shapes ( যা আসলে আপনার আঁকা ছবি)এর ফাঁকা জায়গাগুলো ভরে দিন ।সুন্দর একটি ছবি হয়ে উঠবে ।নিজের নাম এবং তারিখ লিখতে ভুলবেন না ।



আপনাদের বোঝার সুবিধার্থে আমার এভাবে আঁকা খানকয়েক ছবি দেয়া গেল এই সাথে । আর অনুরোধ, যদি কারো ভালো লেগে থাকে বা মন্দ লাগে তবে তা আমাকে জানান । আর পরিশেষে – উপরে আমার পাঠকসংখ্যা নিতান্তই নগন্য একথা বলতে গিয়ে যে কারন উল্লেখ করেছি তাতে যদি কেউ আঘাত পান তবে জানবেন তা একান্তই অনিচ্ছাকৃত ।

ভালো থাকবেন সবাই……………….

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১১ বিকাল ৩:৪৩

মোস্তাক খসরু বলেছেন: জানিনা এতটা ধৈর্য্য ধরে রাখতে পারবো কিনা, তবে বেশ মজার একটা অাইডিয়া। ভালো লাগলো।

৩১ শে মে, ২০১১ রাত ৯:৫১

আহমেদ জী এস বলেছেন: মোস্তাক খসরু,
ভালো লেগেছে জেনে খুশি হলুম । বোঝা যাচ্ছে আপনিও এবজন আঁকিয়ে কেবল সন্দেহ ধৈর্য্য ধরে রাখতে পাবেন কিনা ।

একজন আঁকিয়ের ধৈর্য্য যে থাকতেই হবে । প্রার্থনা, সেটুকু যেন আপনার অনায়াস হয় ।

২| ৩১ শে মে, ২০১১ বিকাল ৩:৪৪

মাহী ফ্লোরা বলেছেন: :)

৩১ শে মে, ২০১১ রাত ৯:৫৭

আহমেদ জী এস বলেছেন: মাহী ফ্লোরা,

চোখ বড় করে ফেললেন যে ! কিছু দোষ করে ফেলেছি কি ?
আপনার অনেক সুন্দর লেখা দেখি ব্লগে । সাহস করে ঢুকিনি কখোন্ও ।

এবার সাহস পেলুম । =p~

৩| ৩১ শে মে, ২০১১ বিকাল ৪:০৬

রেজোওয়ানা বলেছেন: একটা ব্যাপারে আমার একটুখানি দ্বিমত আছে, ''মেয়ে বলেই যে অনেক বেশি হিট হবে লেখা'' এই ধরনের ঢালাও কথায় আমার কিছুটা দ্বিমত আছে। আর ব্লগার ছেলে না মেয়ে সেটাও কিন্তু মুখ্য বিষয় না, মূল বিষয়টা হলো লেখার টপিকস আর অনান্য ব্লগারদের সাথে তার কেমন ইন্টারেকশন।

বেশি মন্তব্য পেতে হলে নিজেকেও বেশি মন্তব্য করতে হয় অন্যের লেখায়। কারণ এখানে একজন ব্লগার এমন কোন বিখ্যাত ব্যাক্তি নয় যে অন্যরা তার নাম দেখেই তার ব্লগ পড়তে যাবে। যখন আমি বা আপনি কারো ব্লগে যাবো, কোন মন্তব্য করবো তখন সে স্বভাবতই আগ্রহান্বিত হয়ে উঠবে আপনার লেখার প্রতি।
ব্লগার নুশেরা, নাজনীন খলিল, হালের সরলতা, ত্রিনিত্রী, মাহি ফ্লোরা এদের লেখা গুলো নিশ্চয়ই পড়েছেন? তাদের লেখা গুলো এত সমৃদ্ধ যে পাঠক আসতে বাধ্য হয়।

যাই হোক এটা আমার নিজস্ব মতামত।

আপনার ব্লগটা দেখে এখন একটা ছবি একে ফেললাম, যদিও খুবই হাস্যকর হয়েছে, তাও দিলাম.....


৩১ শে মে, ২০১১ রাত ৯:৩৫

আহমেদ জী এস বলেছেন: রেজোওয়ানা ,
গুরুত্বের দিক থেকে আপনার মন্তব্যটি অগ্রাধিকার পায় বলেই আপনার জবাবটি আগে দিলুম ।

আপনার প্রথম দ্বিমতের ব্যাপারে বলি, একটুখানি নয় বরং অনেকখানি দ্বিমতই আপনার থাকার কথা ছিলো কারন আপনি যথেষ্ট যৌক্তিক কথাই বলেছেন । যেটাতে আমিও আপনার সাথে একমত । অথচ বাস্তব সে কথা বলেনা । মানবেন তো, অনেক যৌক্তিকতাই বাস্তবে এসে টেকেনা ? আপনি সম্ভবত অনেক পুরোনো ব্লগার । আপনি এই ব্লগের দিকে একজন বিচারকের দৃষ্টি নিয়ে তাকালে এ সত্যটি সহজেই বুঝতে পারবেন । আর লেখার টপিকসও জেন্ডার বৈষম্যের কারনে গুরুত্বহীন । উদাহরন তুলে নিজেকে নীচে নামিয়ে আনতে বাঁধছে বলে সেদিকে গেলুম না ।
তবে তুলনামুলক ভাবে এখানে ছেলেদের চেয়ে মেয়েদের লেখায় বিষয়বস্তুর গভীরতা থাকে । এটা একান্তভাবেই আমার পর্য্যবেক্ষন । বলতে দ্বিধা নেই, সে কারনেই আমার অনুসারিত ব্লগগুলির ভেতরে মেয়েদের আধিক্য বেশী (সম্ভবত আপনিও তাদের একজন) । তবে সেখানে মন্তব্য করতে গিয়ে মাঝেমাঝে থেমে যেতে হয় “পাছে লোকে কিছু বলে” অর্থাৎ আমিও “ঐ” দলে পড়ে গেলুম কিনা সেই ভয়ে । এই ভয়ের পেছনে কারনও নিশ্চয়ই কিছু ঘটেছে বলেই এই ভয় ।
আর বিপরীত লিঙ্গের লেখার প্রতি আকর্ষন যে থাকবে এতো প্রকৃতিরই অলিখিত বিধান । এ থেকে আমরা সরে আসবোই বা কি করে ? এই চির সত্যটি আমরা মেনে নিতে পারিনে কেন ? কেন প্রশ্নের আঙ্গুল তুলি, বলুনতো ? আমি এই সত্যটাকে স্বাভাবিক ধরে নিয়েই এ প্রসঙ্গ তুলেছি । কোনও বাঁকা চোখের দৃষ্টি এখানে নেই ।

“….অন্যান্য ব্লগারদের সাথে তার কেমন ইন্টারেকশন” আপনার এই কথাটি সম্পর্কে বলছি, এটি কিন্তু আপনার “মূল বিষয়টা হলো লেখার টপিকস..” এই কথাটিকে অনেকটা নাকচ করে দেয় মন্তব্য পাওয়া বা না পাওয়ার প্রশ্নটিতে, তাইনা ! আর পরিচিতজনদের মন্তব্য কি সত্যটাকে খানিকটা আড়াল করে রাখেনা ? অথবা এটার সম্ভাবনাও কি একবারে উড়িয়ে দেয়া যায় যে, মন্তব্য করার মতো কিছু না থাকলেও পরিচিতজনদের মন্তব্য করতেই হয় ?

দ্বিতীয় প্যারাতে আপনার উল্লেখিত বক্তব্যের বিপরীতে বলি – সত্যিকারের মন্তব্য হবে স্বতঃউৎসারিত, বিনিময় নয়, বিখ্যাত অবিখ্যাত হওয়ার কারনে নয়, লেখাটি ভালো লেগেছে কি লাগেনি তার উপর ভিত্তি করে অথবা একমত বা দ্বিমতের প্রশ্নে । এটাই তো হওয়া উচিৎ, তাইনা ? প্রশ্ন উঠতে পারে, আমার লেখাটি লোকে পড়বে কেন ? বিষয়বস্তুর কারনে, আমি বিখ্যাত বলে, আমি অনেকের লেখাতে মন্তব্য করি বলে নাকি অন্যকিছুর কারনে ? এটি এককথায় মিমাংসিত কোনও বিষয় নয় ।
আসলে কি জানেন রেজোওয়ানা, আপনার বক্তব্যের উত্তরে অনেক কথার অবতারনা করতে হয়, এই ছোট্ট পরিসরে তা সম্ভব নয় বলে অল্পতেই সারতে হ’লো । ভয় হয় , এতে ভুল বোঝার অবকাশ থেকে গেল কিনা !

এর পরেও বলি – আপনার নিজস্ব এই মতামতকে শ্রদ্ধাভরে শিরোধার্য্য করে রাখলুম ।

আপনার ছবিটি “সুপার্ব” “অদ্ভুত সুন্দর” হয়েছে এমোন মনরাখা মন্তব্য করবোনা । সুন্দর হয়েছে বলা যাবে আর যদি আপনি একান্তই নবীশ হন সেক্ষেত্রে বাহাদুরী আপনারই ।
তবে কানে কানে বলি, “ভালো হয়েছে” ।
আঁকার অভ্যেস থাকলে বন্ধ করবেন না । এটি আপনার ভেতরের জানালা, যার মধ্যে দিয়ে আপনি নিজেকেই দেখতে পাবেন ।
ভালো লাগছে এটা জেনে যে, আমার ব্লগের কল্যানে একজন নবীন শিল্পীর দেখা মিললো ।
ভালো থাকবেন ।

৪| ৩১ শে মে, ২০১১ বিকাল ৪:৫২

হাসিনুল ইসলাম বলেছেন: বুদ্ধিটা বেশ কাজের। কিছুদিন থেকে হাইপারএকটিভ মেয়েকে শান্ত করার চেষ্টায় পেইন্ট-এ বসাচ্ছি। এখন এই টেকনিকটি কাজে লাগবে। ধন্যবাদ।

৩১ শে মে, ২০১১ রাত ১০:০৬

আহমেদ জী এস বলেছেন: হাসিনুল ইসলাম,

বুদ্ধিটা আমার না আপনার ? হাইপারএকটিভ মেয়েকে শান্ত করতে এই টেকনিকটি যে ব্যবহার করা যায়, তা তো আপনার মাথা থেকেই বেড়িয়েছে, তাইতো ? আমাকে নিয়ে টানাটানি কেন ? হা...হা...হা ।

ভালো লাগলো আপনার মন্তব্যটি । আশা করি মেয়েটি এবারে শান্ত হবে । শুভেচ্ছা নেবেন ।

৫| ৩১ শে মে, ২০১১ বিকাল ৫:০১

স্বপ্নবিলাসী আমি বলেছেন: আপনার দেখাদেখি আমিও একটা আঁকালাম!!! :D :D :D :D

৩১ শে মে, ২০১১ রাত ১০:১৫

আহমেদ জী এস বলেছেন: লেখক বলেছেন: স্বপ্নবিলাসী আমি,

"আপনার দেখাদেখি" মানে ? আপনিটা কে ?

মন্দ হয়নি । আকাশটি সুন্দর এঁকেছেন । নদীতে একটু আলাদা ভাবে রঙ ছেটালে আরো সুন্দর হ'তো ।
পারবেন । পরেরটা আরো ভালো হবে, দেখবেন । তখন এই অধমের কথা আর একবার স্মরন করলে ভালো লাগবে ।

৬| ০১ লা জুন, ২০১১ সকাল ১০:৪২

ইষ্টিকুটুম বলেছেন: ভাইয়া, রেজোয়ানা'র সাথে আমিও একমত। কারণ- আমার ব্লগে গিয়ে মন্তব্যগুলো খেয়াল করে দেখবেন, অনেকেই আমাকে ব্রাদার মনে করেই কমেন্ট করে। :-* B:-)

আর কিছু আছে যাদের ব্লগে আমি বেশি কমেন্ট করি অথবা নিয়মিত যাই, তাদের কমেন্ট আছে আমার প্রায় প্রত্যেকটা পোস্টে। আমার পোস্টে কিন্তু পুরুষ ব্লগার ও নারী ব্লগারের অনুপাত সমান থাকে; কোন কোন পোস্টে নারী ব্লগারই বেশি।

একজন ব্লগের লেখক বাঁ আঁকিয়ে একজন ব্লগারই। এখানে তার লিঙ্গের আকর্ষণে তার ব্লগে শুধু বিপরীত লিঙ্গের ব্লগার বেশি যায়, একথা আমি বিশ্বাস করিনা। কারণ- আমি নিজে কিন্তু যে লিঙ্গের তার বিপরীত লিঙ্গের ব্লগ বেশি বেশি পড়িনা। আমার কাছে পোস্টটি/ পোস্টের বিষয়বস্তু/ পোস্টের শিরোনাম আকর্ষনীয় মনে হলেই আমি ঐ ব্লগে যাই। আর যার বাঁ যাদের লেখা ও ছবি আঁকা পোস্ট ভালো লাগে, তাদের ব্লগে বার বার যাওয়া হয়; নতুন কোন পোস্ট পরেছে কিনা তা দেখার জন্যও ঢুঁ মারি। কিছু ব্লগার আছে যাদের পুরুষ নিক কিন্তু আসলে মেয়ে; এটা জানেন তো?? এটা তার ব্লগে যেতে যেতে বুঝা যায়।

ব্লগে প্রথম প্রথম আমরা কেউই পরিচিত মুখ থাকিনা; নিজেরা অন্যদের ব্লগে গেলে তারা যদি একবার করেও আমাদের নিজেদের ব্লগে ঢুঁ মারতে আসে তাতে করে ধীরে ধীরে পরিচিত জায়গাগুলো বেড়ে ওঠে।

আপনার পর্যবেক্ষণে অনেকটাই ভুল রয়ে গেছে, ভাইয়া। আপনি বেশি বেশি ব্লগারের বাড়ি ঘুরে আসুন,কথা বলে আসুন- আপনার ব্লগও বেশি বেশি মানুষের পদচারণায় মুখর হয়ে উঠবে। ;) :#) :#)
------------------------------------------------

কম্পিউটার কেনার শুরুতে আমিও 'পেইন্ট' ছবি আঁকতাম। পরে কার্ড বানিয়েছি। ছবির উপরে কথা বসিয়ে।

মাঝে অনেকদিন করা হয়নি। ভাইয়া, আপনি আপনার অভিজ্ঞতা নিয়ে আমাদের শেখানোর জন্য পোস্ট দিন। আমিও এখন পেইন্টে কাজ করবো।

------------------------------------------------

যদি ফটোশপ এর কাজ জানা থাকে, তা নিয়েও পোস্ট দিন- আমার খুব শখ; শিখতে চাই। :D

০১ লা জুন, ২০১১ দুপুর ২:০০

আহমেদ জী এস বলেছেন: ইষ্টিকুটুম,
মন্তব্যের জন্যে হাযারো শুকরিয়া ।
আপনার ও রেজোওয়ানার লেখাটি যে আমি অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছি তা এই উত্তরের ভেতরেই আপনি পেয়ে যাবেন । আমাকে ভুল বুঝবেন না । ঠান্ডা মাথায়, কোনও প্রি-কনসিভড ধারনা না থাকে এমোন মনোভাব নিয়ে যদি আমার লেখাটিতে ব্যবহৃত শব্দাবলী এবং লেথার টোন বুঝে থাকেন তবে দেখবেন, আমি কারো প্রতি কোনও বিদ্বেষ নিয়ে লিখিনি, আমার ভেতর থেকে কোনও ক্ষোভও ঝরে পড়েনি । নিতান্ত নিস্পৃহ ভাবে আমার যোগ্যতার বয়ান করেছি যা কেউ মানতে না চাইলেও এড়াতে পারবেন না ।
এব্যপারে আমি রেজোওয়ানার মন্তব্যের উত্তরে যা বলেছি একটু কষ্ট করে তা পড়ে নেবেন ।

আমি আসলে এটাই বোঝাতে চেয়েছি যে, শত বাধ্যবাদকতা কিম্বা প্রতিকুলতার মাঝেও অনেকেই যে আমার লেখাতে সাড়া দিয়েছেন, তা আমাকে সত্যসত্যিই আপ্লুত করেছে । সেটা আমি ষ্পষ্ট ভাবেই সেখানে উল্লেখ করেছি, তাইনা ?

আর আমরা সবাই তো সমান মানসিকতা নিয়ে আসিনি । আসা হয়তো সম্ভবও নয় , পরিবেশ-শিক্ষা, আদব-কায়দা প্রয়োগের ধরন ইত্যাকার নানাবিধ ফ্যাক্টরের কারনে । এ প্রসঙ্গে আমার ব্লগে আপনি আমার মনোভাবটি খুঁজে পাবেন যদি আমার সব পোষ্ট এমোনকি আমার লেখা উপন্যাসিকা, কবিতাও আপনি পড়ে থাকেন । তাহ’লে বুঝতে পারতেন আমার আজকের লেখাটি ( যা আপনাকে এই মন্তব্য লিখতে সচেতন করেছে )আসলেই আপনি যে দৃষ্টিতে দেখছেন তা আদৌ নয় ।
কেন নয় তা বোধহয় রেজোওয়ানার মন্তব্যের উত্তরে দেয়া লেখায় পেয়ে যাবেন । তাই নতুন করে আর লেখার পরিধি ছড়ালুম না ।

ইষ্টিকুটুম, শিল্পীরা একটু ব্যতিক্রম হয় । আপনিও তো তাদেরই দলে ।
বলেছেন, আপনাদের শেখাতে । আমি কিন্তু চারু-কলার কিচ্ছুটি জানিনে । কি করে শেখাবো ? হাসালেন ।
আসলে আমি পেইন্টারও নই বা কম্প্যুউটার বিশেষজ্ঞও নই । আমার যা, সবই হাতড়ে হাতড়ে শেখা ।

ফটো শপের ব্যাপারে পরে না হয় কথা বলি ?

না, না, আপনি সত্যিকারের ক্যানভাস ছেড়ে এই “পেইন্টে” বেশী সময় দিয়ে নিজের প্রতিভাকে মরচে ধরতে দেবেন না । তাহলে খুব দুঃখ পাবো !

সবশেষে বলি, দোষ-গুন মিলিয়ে আমি আপনাদেরই একজন ।
শুভ কামনা রইলো ।

৭| ০২ রা জুন, ২০১১ রাত ১১:২২

ইষ্টিকুটুম বলেছেন: ইষ্টিকুটুম, শিল্পীরা একটু ব্যতিক্রম হয় । আপনিও তো তাদেরই দলে ।
বলেছেন, আপনাদের শেখাতে । আমি কিন্তু চারু-কলার কিচ্ছুটি জানিনে । কি করে শেখাবো ? হাসালেন ।
আসলে আমি পেইন্টারও নই বা কম্প্যুউটার বিশেষজ্ঞও নই । আমার যা, সবই হাতড়ে হাতড়ে শেখা


------- আমিতো আপনার কাছে চারু-কারু শিখতে চাইনি; আমি বলেছি- পেইন্টে আপনি যেভাবে ছবি আঁকেন তার একটি টিউটোরিয়াল পোস্ট যদি দিতে পারেন দিতে... আপনি যদি শেখাতে চাইতেন, তাহলে আপনি যেভাবে কাজটা করেন সেভাবেই বর্ণনাটা লেখা করে তুলে দিতে পারতেন। কিন্তু, আমি দুঃখিত হলাম এজন্য যে, কিছু মানুষ আছে, অন্যকে কাজ শেখাতে চান না। কেন চান না, তা আমার জানা নেই। হয়তো তারা মনে করেন, তার চেয়ে তার মত গুনী আরেকজন হয়ে যাক এটা সহ্যই করতে পারেন না বলে।

----- আমি কিন্তু আমার জানার পরিধির মধ্যে পরে এমন অনেক কিছু নিয়েই আমি ব্লগে লিখি। অন্যকে জানিয়ে মজা পাই; আর আমার কাজ দেখে কেউ শিখে তার কাজে লাগলে, বাঁ নিদেনপক্ষে শুধু ঐ অন্যের মন ভরলেই আমি খুশি। এই কাজ এই ব্লগের আরো অনেকেই করে।

থাক গে, পেইন্ট এবং ফটোশপের কাজ আমি আমার অন্য ফ্রেন্ড এর কাছে শিখেই নিচ্ছিলাম, আপনাকে শুধু শুধু অনুরোধ করে "হাসির পাত্রী" হলাম।

ভালো থাকুন।

০৩ রা জুন, ২০১১ দুপুর ১২:৩৯

আহমেদ জী এস বলেছেন: ইষ্টিকুটুম,

আরে আরে মেয়ে.... আপনি তো খুউব অভিমানী । আমি কি বলেছি শেখাবোনা ? আমি কি জানি যে শেখাবো, সে কথাই তো বলেছি । অভিমান করলে চলবে ? আমার আগের পোষ্ট তো শেখানোর জন্যে নয় । ওটার শিরোনামে ".... শিখুন " কথাটি থাকলেও আসলে আমি কিভাবে ছবি আকি তা আমার নিজের কথাতেই বলতে চেয়েছি ঠিক আপনি যে ভাবে সবাইকে বলেন ।

"শেখাচ্ছি " এই বড়াই করা কি আমার সাজে, আপনিই বলুন ?
আমি যে লিখেছি, ".... আমি কিন্তু চারু-কলার কিচ্ছুটি জানিনে । কি করে শেখাবো ? " তার ভেতরের সুরটি আপনি ধরতে পারেননি ? আপনি অদ্ভুত মেয়ে তো !!!
আপনিই বলুন, হাতুড়ে জ্ঞান নিয়ে কি শেখানো যায় ? বানিয়ে বানিয়ে কেচ্ছা-কাহিনী বলা যায় । সে কেচ্ছা-কাহিনীই তো বলছি আপনাদের ।

ইষ্টি, আপনি এতো নরম কেন বলুনতো ?

হয়েছে বাবা হয়েছে । শেখাবোনা, দু'জনে মিলে ছবি আকার সহজ পথ বাৎলে দেবো যারা ছবি আঁকতে চান অথচ পারছেন না তাদেরকে, হলোতো ? পারবেন না ? পারতে যে আপনাকে হবেই ।

এবার শান্ত হয়েছেন ? ( রাগিয়ে দিলুম ? হা...হা...হা... )

৮| ২৬ শে মে, ২০১৩ রাত ৯:৫৮

বোকামন বলেছেন:








সম্মানিত লেখক,
অসংখ্য ধন্যবাদ লিংক দেওয়ার জন্য। পোস্টটি ভালো লাগলো, সাথে আপনার করা মন্তব্যগুলোও।পেটের দায়ে সদা কর্মব্যস্ত, সময় পেলে আপনার পোস্ট মাঝে মাঝে পড়ে যাবো(নিভৃতে)
বোকামন মূলত ব্লগে আসে আপনাদের মত বিদগ্ধজনের নজরকাড়া কিছু পোস্ট এবং নতুনদের লেখার স্বাদ পেতে। আপনাদের বিনয় বাংলা-ব্লগে পথচলার সময়টুকু সুন্দর করে তোলে। হ্যাঁ, আপনার মত আমিও নিজের জন্যই লিখি আর কী! তবে বাংলায়, প্রকাশ করার মত লেখা কম হয়......অন্যকোন ভাষায় বেশী.........


যাইহোক সকল পোস্টে মন্তব্য করা না গেলেও ভালোলাগা জানাতে ভুলবো না।

অনেক অনেক শুভকামনা
ধন্যবাদ, কৃতজ্ঞতা......

২৬ শে মে, ২০১৩ রাত ১০:২৭

আহমেদ জী এস বলেছেন: বোকামন,

সে জন্যেই তো বলেছি, আপনি সমঝদার । লেখালিখি না করলে সমঝদার হয় কি করে , অ্যা ?
চাল,ডাল, তেল,নুনের হিসেব তো আমাকে ও করতে হয় । এর ফাঁকেই নিজের জন্যে একটু খোলা হা্ওয়া চাই । তাই লিখি, ছবি আঁকি, গান গাই এই আপনার মতোই । তাতে অপ্রাপ্তির, শূন্যতার বর্ণহীনতা ধুঁয়েমুছে আর এক রং ধরে ।

যাকগে....যে ভাষাতেই লিখুন থামবেন না । আর "না-বাংলা " ভাষা হলেই বা ক্ষতি কি ? ওটাই না হয় ভাষান্তরিত করে ফেলুন । আপনার ঋদ্ধতাটুকু থেকে আমাদের কেন বঞ্চিত করবেন ? এটা ঠিক নয় , বুঝলেন ? মোটেও ঠিক নয় । ( আর না-বাংলা কোথায় লেখেন জানাবেন যদি আমাকে বন্ধু ভাবেন )

ভালো লাগা নয় । মন্তব্য চাই । দেখেছেন তো, এই পোষ্টের মন্তব্যগুলির উত্তরে আমার কথাগুলো ? মন্তব্যের ভেতর দিয়েই তো ভালোলাগা , না-লাগার ব্যাপারটি বোঝা যায় ।

নিরন্তর আপনিও ভালো থাকুন ।

৯| ৩১ শে অক্টোবর, ২০২১ রাত ৮:২৯

খায়রুল আহসান বলেছেন: চমৎকার পোস্ট! + +
একই বিষয় নিয়ে লেখা আপনার আগের পোস্টটা পড়েও একটা মন্তব্য রেখে এলাম।
আপনার পুরনো পোস্ট "ইংরেজীতে সবচেয়ে ভয়ঙ্কর অক্ষর কোনটি?" পড়ে একটা মন্তব্য রেখে এসেছিলাম।
পোস্টে প্লাস। + +

০২ রা নভেম্বর, ২০২১ সকাল ১০:৪৯

আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান,




দশবছর পরে এসে এই পোস্টে মন্তব্য করে কৃতজ্ঞ করে রাখলেন। এমন মন্তব্যে প্লাস দিতেই হয় +++++++++
মনে হচ্ছে আপনার কোনও মন্তব্যই যাতে ফসকে যেতে না পারে সে জন্যে আমার পুরোনো পোস্টগুলোতে মাঝেমাঝেই ঢুঁ মারতে হবে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.