নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গোধুলী০৩

একজন মানুষ যে স্বপ্ন দেখতে ভালোবাসে...

গোধুলী০৩ › বিস্তারিত পোস্টঃ

'৭১ এর পুনর্জন্ম

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৪

কালো ইতিহাস? সে তো গেছে প্রায় অধর্শতক আগে!

আমরা একটি সাদা ইতিহাস খুঁজছি;

সাদার ভেতর রঙধনু খুঁজছি-

তবে লালটা যেন বেশি না হয়

বড় বেশি গাঢ় লাল দেখে এসেছি;

সবুজের বুক চিরে লালের আর্তচিৎকার

আজও দুঃস্বপ্ন দেখায়!



কালোর অভিশাপ বুকে নিয়ে

আজ রাজপথে জনতার ঢল,

নব জাগোরণে, নব উদ্যমে

এক সুর, এক কলতানে

আজ সবাই একাত্ম।

তবু আজও কুঁড়ে কুঁড়ে খায় ইতিহাস

ওই হিংস্র হায়েনার দল;

তাদের নিঃশ্বাসে বিষাক্ত গ্যাস

তারা লালের উৎসবে মত্ত!



অনেক ঘুমিয়েছি, নয় আর

জেগেছি এবার প্রতিশ্রুতি নিয়ে

কলঙ্কমুক্ত বাংলার;

আর কোন প্রশ্ন নয়

এবার সময় দেবে উত্তর

নতুন স্বপ্ন চোখে দেখ-

গর্জে উঠেছে একাত্তর!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.