নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার মহাকাল

গ্রেগরী

হামার লালমনি

গ্রেগরী › বিস্তারিত পোস্টঃ

প্রশ্নোত্তর

১৭ ই আগস্ট, ২০১৩ রাত ৯:২০

মেঘের বিস্তার ক্ষুদ্র কেন?

আকাশ প্রশস্ত বলে

নদীর স্রোত ক্লান্ত কেন?

সমুদ্র উত্তাল বলে

বৃষ্টি, তুমি শান্ত কেন?

প্রকৃতি উত্তপ্ত বলে

বাতাস এতো নিস্তরঙ্গ কেন?

শুন্য আছে বলে

স্পর্শ এত অসহ্য কেন?

ভালবাসার ছলে

মুক্তি এত কষ্টের কেন?

সৃষ্টি নেই বলে

প্রজা এত ক্ষিপ্ত কেন?

রাজার বিশালতায়

প্রজ্ঞা এত রিক্ত কেন?

প্রভুর কৃপণতায়

মৃত্যু এত ব্যস্ত কেন?

আত্মার সম্মিলনে

জীবন তবে আমি কেন?

পার্থিব পুনর্বাসনে

নিঃস্ব তবে পূর্ণ কেন?

প্রেমের স্বার্থতায়

বিশ্ব তবে মৌন কেন?

ঐশ তাড়নায়।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪৬

আসিক ইসলাম বলেছেন: ভালো লাগলো..........ভালো পোসট............

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.