নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেদুঈন

অন্ধকারে চলি বলে পা পিছলে যায়!

তারেকুর রহমান

যাযাবর জীবন!

তারেকুর রহমান › বিস্তারিত পোস্টঃ

কান্ডারি-কাজি নজরুল ইসলাম

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২১

দুর্গম গিরি কান্তার-মরু দুস্তর পারাবার হে

লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার।।



দুলিতেছে তরী, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ

ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত।



কে আছ জোয়ান হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যত্

এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার।



অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরন

কান্ডারি আজি দেখিব তোমার মাতৃমুক্তিপণ।



হিন্দু নয়, ওরা মুসলিম ঐ জিজ্ঞাসে কোনজন

কান্ডারি বল, ডুবিছে মানুষ সন্তান মোর মা’র।



ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান

আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দেবে কোন বলিদান।



আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ

দুলিতেছে তরী, ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার।



দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে

লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার।।



--------কাজি নজরুল ইসলাম

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.