| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
For those, who stay abroad.
এক ধরনের কারাবাস যাপন করছি। কারাগারের মতই তো: খাওয়া- দাওয়া, ঘুম আর কাজ । হ্যাঁ; এর বাইরে আর কিছুই তো দেখছি না। কোন বিনোদন নেই। গল্প করার জন্য মন মত মানুষ পাই না , তাই একা একা থাকি। একা একা থাকতে থাকতে, ক্যাট ক্যাট স্বভাবের হয়ে গেছি। এটা দেশে যাবার পর টের পেলাম । ছুটি ছিল ৬য় মাসের । ১ম মাস ভালই কাটিয়ে দিলাম ,ছেলে মেয়েদের নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরা ঘুরি করলাম। ২য় মাস থেকে আর কাউকে ভাল লাগে না। ছেলে মেয়েরা আমাকে সহ্য করতে পারে না, আমি ছেলে মেয়েদের সহ্য করতে পারি না। ৩য় মাস থেকে মাইর শুরু । ৪র্থ মাসে গিয়ে খেয়াল করলাম আর আমারও হাত পা চলছিল না, শ্বাস নিতে পারছিলাম না। তাই ৬য় মাস শেষ হওইয়ার আগে, শ্বাস নেওয়ার জন্য কারাগারে ঢুকে পড়লাম। কম তো আর না ১৪ বছর ১০ মাস ১৩ দিন এই খোলা কারাগারেই শ্বাস নিচ্ছি।
©somewhere in net ltd.