নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

½ Life

sleep has gone long while ago.

সৈয়দ মাহতাব হোসেন

বললে বিশ্বাস করবেন না। তারপরেও বলছিঃ আমি চরম টাইপের ভাল ছেলে।

সৈয়দ মাহতাব হোসেন › বিস্তারিত পোস্টঃ

সিমা আর নিলা'র কাহিনী

০১ লা আগস্ট, ২০১৩ ভোর ৪:১০

সিমা আর নিলা যমজ বোন। সিমা হইল একটু চুটুর-পুটুর টাইপের কিন্তু নিলা সম্পুর্ণ ভেজা বিড়াল টাইপের, দেখলে মনে হবে কিচ্ছু চিনে না বুঝে না জানে না অথচ সবকিছুই বুঝে চিনে জানে । কিন্তু সিমাকে দেখে যতটুকু চুটুর পুটুর মনে হয় আসলে ভেতর একদম ফাঁকা এককথায় আস্তা একটা গাধি ।



সিমা আর নিলা ভার্সিটি ক্যাম্পাসে বসে চা খাচ্ছে।

তখন একটা চশমা পড়া ভদলু ছেলে এসে নিলাকে জিজ্ঞেশ করলঃ নিলা তুমি এখানে বসে আছ ? আর আমি সেই এক ঘন্টা ধরে অপেক্ষা করছি ।

ভদলু ছেলের নাম হচ্ছে নিলয়। এই ছেলেটাও একদম নিলার মতন। দেখে মনে হয় কিচ্ছু চেনে না, কিন্তু ভদলু’র আবার মাথা আছে সিরম। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ালেখা করছে নিলার সাথে, এবং ইতিমধ্যেই কি একটা প্রোগ্রামিং প্রতিযোগিতায় জয়ী হয়ে ৫০ হাজার টাকা পেয়েছে।



সিমার সামনে একটা ছেলে হটাৎ করে এসে এমন ভাবে কথা বলাতে নিলা কিছুটা লজ্জ্বা পেয়ে মাথা নিচু করে বসে আছে । কিন্তু সিমা ব্যাপারটা খুব ইন্টেরেস্টিং মনে করছে। চুটকি বাজিয়ে ছেলেটার দিকে এক আঙ্গুল দেখিয়ে ঝটপট ছেলেটাকে জিজ্ঞেশ করলঃ

- এই যে মিস্টার ?

-- জ্বি ?

- তুমার নাম কি ?

-- নিলয় ।

- তুমি নিলাকে কি পছন্দ কর ?

ছেলেটা জিহ্ববাতে কামড় দিয়ে বললঃ ইয়া-আল্লাহ, এইটা কি বলেন ?

- যা প্রশ্ন করেছি সেইটার উত্তর দেও । আমি তিড়িং বিড়িং কথা পছন্দ করি না।

-- কিন্তু আপনিই তো তিড়িং বিড়িং কথা বলছেন ।

- এই ছেলে তুমার তো সাহস কম না। তুমি কি চেন, আমি কে ?

ছেলেটা কিঞ্চিত ভয় পেয়ে বললঃ আমি সরি ।

- ঠিক আছে, এইবার বল, তুমি কি নিলাকে পছন্দ কর ?

-- জ্বি না।

- সিমা চোখ বড়বড় করে জিজ্ঞেশ করলঃ কেন পছন্দ কর না ?

-- জ্বি মানে, আমি পছন্দ করি আবার পছন্দ করিও না

- এই ছেলে, পছন্দ কর আবার কর না এইটা কেমন কথা ?

-- আমি নিলাকে বন্ধুর মতন দেখি, ওই ভাবে পছন্দ করি না।

[ নিলা মাথা নিচু করে খিলখিল করে হাসছে, কারন সে নিলয়কে পছন্দ করে এই পছন্দ মানে ওই পছন্দ, মানে হচ্ছে সত্যি সত্যি ভালবাসে এবং সিমা তা ভাল করেই জানে ]

- ওই ভাবে পছন্দ কর না কেন ?

-- আমি জানি না।

- দেখ মিস্টার, আমার সাথে মিথ্যা কথা বলবে না। আমি কিন্তু মানুষের চোখ দেখে সবকিছু বুঝে ফেলি।

-- তাহলেতো আপনি সবকিছু বুঝতেই পারছেন। আমাকে জিজ্ঞেশ করছেন কেন ?

- আরে আজিব মানুষতো আপনি। আমি কি বুঝতে পারছি না পারছি সেইটা বিষয় না। আমার বোন হইল একটা গাধি। সে ওইসব বুঝে না । এইবার ঝটপট কথাটা বলে ফেলেন।

-- কোন কথা ?

- যে তুমি নিলাকে ঐ ভাবেও পছন্দ কর কি কর না ।

নিলয় বলবে কি বলবে না আমতা আমতা করছে...

- এই ছেলে যা বলবার তারাতারি বলে ফেল, আমার সময় নেই । ক্লাসে যাব ।

-- নিলয় এখনো আমতা আমতা করছে।

সিমা চেয়ার থেকে উঠে জোরে হুঙ্কার দিয়ে বললঃ কি বলবা ?

-- ছেলেটা গড়গড় করে বলে ফেললঃ জ্বি আমি নিলাকে পছন্দ করি ।

সিমা চেয়ারে বসে পায়ের উপর পা রেখে বললঃ কি ভাবে পছন্দ কর ?

-- আপনি তো সবকিছুই বুঝতে পারেন । আপনিই বলে ফেলেন । আমি বলতে পারব না।

- এই ছেলে আমি শেষ বারের মত জিজ্ঞেশ করছি তুমি কি বলবা ?

-- আচ্ছা ঠিক আছে বলছি ।

- তাহলে বলে ফেল।

-- জ্বি আমি নিলাকে ভালবাসি ।



সিমা আর নিলা এখন খুব হাসাহাসি করছে, আস্তে আস্তে হাসি নয়, উচ্চাস্বরে হাসি । নিলয় হাবার মত দাঁড়িয়ে দাঁড়িয়ে বোকার মত চেহারা করে এদিক সেদিক দেখছে। কেন্টিনের সবাই ওর দিকে তাকিয়ে আছে। সে নিজেকে এখন গাধা মনে করছে। তার দুইটা বন্ধু তার দিকে তাকিয়ে মুচকি হাসি দিচ্ছে। নিলয়ের ইচ্ছে হচ্ছে তার বন্ধু দুইটাকে জোরে একখান থাপ্পড় দিতে । কিন্তু সেইটা সে পাড়বে না।

তখন নিলা চেয়ার থেকে উঠে নিলয়ের হাত জড়িয়ে ধরল।

নিলয় তার দু’ই বন্ধুর দিকে তাকিয়ে একটা খোঁচা মার্কা হাসি দিয়ে নিলার সাথে হেটে হেটে চলে গেল।



কাহিনীটা অনেক আগের, এখন সেই নিলার এক মেয়ে আর এক ছেলে আছে। ছেলের নাম হচ্ছে ফারহান এবং মেয়ের নাম হচ্ছে মাহি । মাহি নিলার নিজের মেয়ে নয় কিন্তু নিলা মাহিকে তার নিজের মেয়ের চেয়েও বেশি আদর করে। মাহি হচ্ছে সিমার মেয়ে। এক এক্সিডেন্টে সিমা আর তার স্বামী মারা যায় । কিন্তু বেঁচে যায় সিমার মেয়ে মাহি।



এখন নিলা’র জগৎ হচ্ছে মাহি,ফারহান আর কেন্টিনের সেই হাবলু ছেলেটাকে নিয়ে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.