নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হিডেন ভয়েজ

I always try to be honest.

হিডেন ভয়েজ › বিস্তারিত পোস্টঃ

বাংলা ভাষা নিয়ে টানা হেঁচড়া !!!

২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪২

কেউ কি আছেন ভাই আমাকে বাঁচান ! নতুন করে বোধহয় বাংলা শিখতে হবে। এতদিন যা শিখলাম তা মিথ্যা হয়ে যাচ্ছে । বর্তমান দেশের রাজনীতি নিয়ে আমাদের মত সাধারণ মানুষের তো লিখালিখি করা সম্ভব নয়। এতে করে গুম,মামলা,হয়রানি এমনকি ক্রসফায়ারও হয়ে যাবার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এখন মাধ্যমিকে ইসলাম শিক্ষা বইতে “পরমত সহিষ্ণুতা” দেখলে নিজের অজান্তেই হেসে ফেলি। এ দেশে গনতন্ত্রের মৃত্যু হয়েছে প্রায় অনেক দিন হল। রাজনৈতিক লিখালিখি রাজকীয় মানুষদের জন্য। আমি বরং ভাষা নিয়েই কিছু কথা বলি। আমরা সবাই জানি ভাষা আন্দোলন বাঙ্গালি জাতির বিরল অর্জন । কিন্তু আজও বোধহয় আমরা অনেক পিছিয়ে। এতদিন শিখলাম বাংলা বানান এক রকম এখন যখন বাচ্চাদের পরাতে যাই তখন দেখি আর এক রকম। প্রথম থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত বানানে একি রকম পরিবর্তন । পরিবর্তিত বইয়ে অনেক সাধারন বানান পালটে ফেলা হয়েছে। এমন না যে এটা প্রিন্টিং মিস্টেক । পুরো বইয়ে একি বানান। আমি আমার কিছু ছাত্রের খাতা দেখতে গিয়ে ভুল বানান দেখে যথারীতি গোল বৃত্ত দেই। কিন্তু এতেই বাঁধে বিপত্তি । ছাত্র অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আমাকে বইয়ে বানান দেখিয়ে টিক দিতে বাধ্য করে। তাহলে প্রশ্ন হল আমরা যা শিখেছি এতদিন তা ভুল ছিল ? পরিবর্তন করাটাই যদি প্রয়োজন তাহলে এতদিন করা হল না কেন ? তাহলে বাংলা একাডেমী কি করল এতদিন? ভাষা আন্দোলনের পাঁচ দশক পেরিয়ে গেল। আজও বাংলা নিয়ে আমাদের এত বিতর্ক । ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত বাংলা একাডেমী কি ভূমিকা রাখল ? আজো নির্লজ্জের মত বাংলা ভাষা নিয়ে টানা হেঁচড়া করতে হবে ? পৃথিবীতে বাঙ্গালি জাতির মত দুর্ভাগা জাতি খুব কমই আছে। প্রকৃতি আমাদের দুহাত ভরে দিয়েছে কিন্তু আমরা নিমজ্জিত হয়ে আছি দুর্নীতির অন্ধকারে। !

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৫

মৃত্যুঞ্জয় বলেছেন: ভাইজান আপনি যদি উদাহরন না দেন তাহলে কিভাবে আমরা জানবো যে কি বা কোন বানানের ক্ষেত্রে আপনি এই কথা বলছেন, একটু যদি উদাহরন দিতেন তাহলে যারা দেখবে তাদের ও বুঝতে সুবিধা হবে

ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.