নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হিডেন ভয়েজ

I always try to be honest.

হিডেন ভয়েজ › বিস্তারিত পোস্টঃ

পতিতা

২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫০

যে মেয়েটা প্রতি রাতে বদলায় হাতে হাতে ,

তার অভিশাপ নিয়ে চলাই জীবন......।।

অসাধারন বাস্তবধর্মী এরকম কিছু গানের জন্য নচিকেতা অমর হয়ে থাকবেন।

বাংলাদেশের মত একটা দেশে পতিতা বৃত্তি একটা অভিশাপ। অথচ এর জন্য কোন সরকারি ব্যবস্থা নেই। সরকার কয়েকটি পতিতা পল্লীকে বৈধটা দিয়েই দায়িত্ব শেষ করেছে। কিন্তু পতিতা পল্লীকে বৈধতা দেয়ার মত আত্মঘাতী সিদ্ধান্ত না নিয়ে ওদের বিভিন্ন ভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করাটাই বুদ্ধিমানের কাজ হত। কিন্তু ওদের জন্য কার মাথা ব্যথা নেই কারন ওরা যে পতিতা। ওদেরকে কেউ মানুষ মনে করে না । কিন্তু ওরাও যে দেশের মানুষ । কোন মেয়ে ইচ্ছা করে কখনও এই পেশায় আসে না। কিন্তু এই একটি সমস্যায় যে সমাজকে নানাভাবে দুষিত করছে। পরোক্ষভাবে অনেক সমস্যার সৃষ্টি করছে তা কি আমরা কেউ ভেবে দেখেছি। কই দেশের সেরাম বুদ্ধি জীবীদের তো এই সমস্যা নিয়ে কথা বলতে খুব একটা দেখা যায় না । কারন পতিতা নিয়ে কথা বললে তো মান যাবে !! মানুষ কি ভাববে, তাই না ? ধিক এসব সুশীল সমাজদের যারা শুধু নাম কামানোর জন্য একটা রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করে পত্রিকায় কলাম লিখে। আমি হেফাজতের দাবি মেনে নিলেও কিছু কিছু বিষয়ে তাদের অন্য মনস্কতা আমাকেও ব্যথিত করে। পতিতা বৃত্তি দূর করা, অবাধে অশ্লীল সিডি বিক্রি করা, সিনেমা হলে নোংরা ছবি বন্ধ করা । এসব আন্দোলন করলে আমার মনে হয় এমন একজন মানুষও পাওয়া যেত না যারা এর বিরোধিতা করত । ওরা কি এ ধরনের সামাজিক আন্দোলন করে ওদের গ্রহন যোগ্যতা আরও বাড়াতে পারত না ? এগুলোও তো ইসলামের জন্য খুব ক্ষতিকর সংশ্লিষ্ট বিষয় । হেফাজত গ্রহন যোগ্যতা পেতে চাইলে শুধু রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট বিষয় নিয়ে আন্দোলন করলেই চলবে না । পরিশেষে বলতে চাই... জাতিকে কে এই অভিশাপ থেকে মুক্ত করতে না পারলে প্রকৃত সুখ জাতির জীবনে কখনই আসবে না । দল, মত , রাজনীতি নির্বিশেষে সবাইকে মনযোগী হতে হবে .........।।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


পতিতাবৃত্তি ইসলাম সম্মত কিনা?

হেফাজতের হুজুররা কি বলেন???

২| ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৮

জাহাঙ্গীর জান বলেছেন: যেই লাউ সেই কর্দু অর্থাত্ হেফজতকে সাপট করবেন সেটা ভালো কথা কিন্তু সংবিধানকে অস্বীকার করবেন সেটা বুঝতে পাচ্ছি না ।

৩| ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৭

মুর্তজা হাসান খালিদ বলেছেন: আপনার কথাগুলোর সাথে সহমত পোষন করছি।

৪| ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:১২

লুবনা ইয়াসমিন বলেছেন:
পতিতা মানে পতিত। তাঁকে যদি সমাজে কর্মসংস্থানের সুযোগ দিয়ে প্রতিষ্টিত করতে চান বেশ ভাল, খারাপের কিছু দেখছি না। কিন্তু যেই সমস্ত পুরুষগুলো বহু দ্বারদর্শী তাঁরা তো ছলে বলে ঘরের নিরীহ মেয়ে ও মহিলা গুলোকে ব্যবহারে সক্রিয় থাকবে। তাদের জন্যই তো এই পতিতাদের ব্যাবস্থা।
ভাল কাদেরকে হতে হবে?
কতজনকে ভাল করতে হবে একবার ভেবে দেখেছেন কি?
বরং পতিতা যারা তাদের সুস্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখে হাইজিন মেইনন্টেইন এবং প্রয়োজনীয় মানবিক সুবিধাদি দেওয়া দরকার যাতে তারা মানুষের মতন জীবন যাপন করতে পারেন।

৫| ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:২২

মো.জাকারিয়া হাবিব বলেছেন: Click This Link
এ বইতে যৌনকর্মীদের পেশার আইনগত স্বীকৃতির প্রশ্নকে কেন্দ্র করে তাদের সমস্যা আর প্রয়োজনগুলো জানতে চেষ্টা করা হয়েছে ।বিভিন্ন বয়সী উনিশজন মেয়ে একান্ত সাক্ষাৎকারে তাদের নিজেদের কথা বলেছেন । আছে খদ্দেরের সাক্ষাৎকার ।যৌনকমীদের প্রতি সমাজ ও রাষ্ট্রের চূড়ান্ত ও অমানবিক এবং স্বার্থপর আচরণ স্পষ্ট হয়ে উঠেছে পতিতালয় উচ্ছেদবিষয়ক আলোচনায় ।আলোচিত হয়েছে ভাসমান যৌনকমীদের জীবন ও সমস্যা ।

৬| ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৮

লেজ কাটা শেয়াল বলেছেন: Click This Link

৭| ২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩১

হিডেন ভয়েজ বলেছেন: ধন্যবাদ @ জাকারিয়া হাবিব । বইটির লিংক দেয়ার জন্য.।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.