নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হিডেন ভয়েজ

I always try to be honest.

হিডেন ভয়েজ › বিস্তারিত পোস্টঃ

ব্লু স্ক্রীন

২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৬

আমার ল্যাপটপ অন করার সময় মাঝে মাঝে ব্লু স্ক্রীন চলে আসে। এর মাঝে অনেকগুলো লিখা উঠে। সুইচ টিপে বন্ধ করে আবার অন করলে ঠিক হয়ে যায় । এটা কি কোন গুরুতর সমস্যা ? কি করতে পারি ???????

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমার ব্লু স্ক্রিনের অনেক প্রবলেম হয়েছিল। ঠিক হত না। ১ মাস ইউজ করতে পারি নাই। পরে নিউ উইন্ডোজ ইন্সটল করতে হয়েছিল।

২| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৩

কাজের কথা বলেছেন: যদি প্রথমেই হয় তা হলে অন্য সমস্যা, আর যদি প্রথমে ব্ল্যাক স্ক্রীন পরে ব্লু হয় তবে সম্ভবত র্যাম এর সমস্যা। উইন্ডোজ সেটআপ দিলে আপাতত ঠিক হবে কিন্তু রিস্ক থেকে যাবে।

৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৭

স্বপ্নবিলাসী আমি বলেছেন:




সমস্যাটা যদি নতুন কোন সফটওয়্যার বা ড্রাইভার ইনষ্টল দেবার পর থেকে হয়ে থাকে তো উইন্ডোজ নতুন করে ই্নষ্টল করে ড্রাইভারগুলো সেটআপ দিয়ে নিন। কাজ হতে পারে। ফল্টি বা করাপ্টেড ড্রাইভার গুলোর কারনে এই সমস্যা দেখা দেয়। তবে কখনো কখনো "রেম" এর সমস্যার কারনেও এই সমস্যা দেখা দিতে পারে। সমস্যাটা সফটওয়্যার রিলেটেড কিনা সেটা আইডেন্টিফাই করার জন্য আগে উইন্ডোজ নতুন করে ই্নষ্টল করে ড্রাইভারগুলো সেটআপ দিয়ে নিন। ধন্যবাদ।

৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১০

princejohn বলেছেন: ব্লু স্কিন বা Blue Screen of Death (BSOD) হওয়ার প্রধান কারণ গুলো হল র্যামের সমস্যা, ড্রাইভারের সমস্যা, প্রসেসরের সমস্যা, মাদারবোর্ড এর সমস্যা। উপরের সবগুলোর জন্যই ব্লু স্কিন হতে পারে। তবে যার্ম আর ড্রাইভার বাদে অন্য গুলোর জন্য সমস্যা হওয়ার সম্ভবনা খুবই কম। যেহেতু আপনার ল্যাপটপ, তাই র্যামের সমস্যাও বাদ দিতে পারেন যদি না আপনি র্যাম চেঞ্জ করেন বা খুলেন। সাধারণত ডেক্সটপে র্যামের জন্য এই সমস্যাটা বেশি দেয়া। এই মহূর্তে আপনার করণীয় সব ড্রাইভার আনইন্সটল করা এবং উইন্ডোজ আপডেড করা। দেখবেন আপনার সমস্যা সমাধান হয়ে গছে আর যদি তা না হয় তাহলে আপনাকে হার্ডওয়্যার চেক করতে হবে। নতুন করে ড্রাইভার ইনস্টল দেওয়ার চেয়ে আপডেড করা বেশি বিশ্বাসযোগ্য ।

৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৩

মেনন আহমেদ বলেছেন: "এর মাঝে অনেকগুলো লিখা উঠে। সুইচ টিপে বন্ধ করে আবার অন করলে ঠিক হয়ে যায় ।" এটা হয় সাধারনত RAM এর জন্য, RAM টা খুলে পরিস্কার করে আবার লাগান ঠিক হয়ে যেতে পারে।

৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৪

সুমন কর বলেছেন: জেনে গেলাম!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.