নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন

সমীকরণ নং ১৩

অসাধারণ একজন মানুষ। একটু পাতলা করে মোটা; লম্বা করে খাটো। আর কিছু জানতে চান?

সমীকরণ নং ১৩ › বিস্তারিত পোস্টঃ

আমাদের যত চি... ড়ি... য়া...

২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

আমরা বন্য প্রণীকে খাচায় দেখে আর চিরাচরিত যাদুঘর দেখে বিরক্ত, ক্লান্ত। তাই ভাবছি আমার সমমনা বন্ধুদের সাথে বাংলাদেশের সাবেক ও বর্তমান কিছু রত্নকে নিয়ে একটি চিড়িয়াখানা+যাদুঘর খোলার উদ্যোগ নিবো। আসলে চিড়িয়াখানায় তো আর মানুষ রূপি চিড়িয়াকে রাখা সম্ভব না, কুম্ভকর্ণ বাঙালী বিবেক অ-সময়ে জেগে উঠবে। অসমে কাউকে বিরক্ত করা আমার উদ্দেশ্য নয়। ফলে রত্ন গুলোকে মূলত যাদুঘরেই রাখতে হবে। তাই চিড়িয়াখানা+যাদুঘর। সেই যাদুঘরে আজব আজব সব চিড়িয়া থাকবেন। দূর্নীতিবাজ চিড়িয়া, ঘুষ খোড় চিড়িয়া, নির্লজ্জ চিড়িয়া। আস্তিক চিড়িয়া, নাস্তিক চিড়িয়া। কেউ হানি আবার কেউ ফানি চিড়িয়া। :)



সেখানে বিভিন্ন ক্যাটগরিতে থাকবেন বিভিন্ন গতি-প্রকৃতির রত্ন। কে কোন কারণে বিখ্যাত, তাও তাদের মোমের মূর্তি গলায় লিখে ঝুলিয়ে দেওয়া হবে। রূপচর্চা ক্যাটাগরিতে থাকতে পারেন ’হেয়ার স্টাইলিশ’ মন্ত্রি; হলিউডের ‘রোবো-কপ’-র সাথে চেহারায় মিল থাকা ম্যা-ডাম রত্ন গুলো। B-) সাথে রাখবো কিছুটা লাগামহীন কথা বলা, কে কোন পরীক্ষায় কতো নম্বর পেয়েছিলে তা নিয়ে গবেষণা করা রত্ন গুলোকে(আমি বরাবরই মেধাহীন ছাত্র, তাই আমারও লাগে :(( ); তাবে তার ক্যাটাগরির নাম কি হবে ধারণা নাই।



ফানি ক্যাটাগরিতে থাকবে ‘তালা-চাবি’ ও ভবন নিয়ে ঝাকানাকা ঝাকানাকা.......

ধুর লাইনচুত্য হইলাম /:) ); ‘ফাটল ধরা ভবন ও হরতাল ত্বত্ত’-র জনক জননীরা। এছাড়াও থাকবে লধ্ঞ ডুবিতে ব্লাক বেঙ্গল টাইাগার... থুক্কু, ছাগল :| দাতার একটি বিশেষ মূর্তি । দেশ প্রেমিক ক্যাটাগরিতে থাকবেন জনাব ‘সাঁকো’, ভাষা সৈনিক + মুক্তিযোদ্ধা জনাব ’গো: আ:’ সহ দেশোদ্রোহী মুক্তিসেনার X(( প্রশিক্ষণ নিয়ে গ্রামে এসে মুদি দোকন খুলে বসা দেশ প্রেমিক(:-/) চিড়িয়া। আর দেশের কিছু প্রতিভাবান ‘মেয়ে পটানো’ ছেলেদের রোল মডেল হিসেবে থাকবেন আমাদের সবার প্রিয় ‘চা-চা’। :P



‘মেশিন ম্যান’ নামে বিশেষ একটি ক্যাটাগরি থকতেই হবে সেখানে। শত হইলেও আমাদের ছেলে ও বুড়ো বেলার নায়ক হলিউডের ‘রোবো-কপ’, ‘টার্মিনেটর’, ‘আয়রন ম্যান’ চরিত্র গুলোর বাঙ্গালী ভার্সন। তাকে না রাখলে কি চলে!!! বিশ্ববাসী দেখবে। আমরাও পারি। :P

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.