নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখতে ভালোবাসি, স্বপ্ন দেখা যাই।

হিজবুল বাহার

Software Engineer

হিজবুল বাহার › বিস্তারিত পোস্টঃ

আজব চোর।

০৩ রা জুন, ২০১৫ রাত ১২:১৮

সময়টা ২০০২ সালের এমনই এক জ্যৈষ্ঠ মাসের শেষের দিকের। আগাম বর্ষার ফলে আমাদের বাড়ির আশেপাশের ধানক্ষেতে বর্ষার পানি উপছে পড়ছে, রাস্তা কাদাময়। টানা বর্ষার কারণে নিতান্ত প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হয় না, আর রাতে তো কোন কথায় নেই। সন্ধ্যার পরেই রাতের খাবার খেয়ে যে যার মত ঘুমিয়ে পড়ে। গ্রামের পাড়া মহল্লায় চলে শুনশান নীরবতা। আমাদের বাড়ি থেকে সামান্য দূরে রাস্তার গাঁ ঘেঁষে ছিলো অনেক গুলো আম, কাঁঠাল, নারিকেল গাছ। আম শেষ হয়ে গেলেও কাঁঠাল গাছ ছিলো ফলে ঠাসা। বাড়ি থেকে একটু দূরে হওয়ায় অনেকই আমাদেরকে ওই গাছগুলোর মালিক ভাবতে দ্বিধান্বিত হত। সঙ্গত কারণেই আর নীরব নিস্তব্ধ পরিবেশ পেয়ে চোর ৮/১০ টি কাঁঠাল এক রাতে চুরি করে। পরের দিন সকালে আমার বড় ভাই ব্যাপারটা প্রথম লক্ষ্য করে, ৮/১০ টি কাঁঠাল চুরি হওয়াতে ভাই চোরের মুন্ডুপাত করতে থাকে। ব্যাপারটা এখানেই শেষ হয়ে যায়, কাঁঠালের প্রতি আমাদের বাড়ির সবার কিঞ্চিত বিরক্তি ছিলো আর ওই গাছের কাঁঠালের প্রতি বিশেষ করে (টেস্ট খারাপ হওয়ায়)। ইতোমধ্যে ২/৩ দিন পার হয়েছে, কাঁঠাল চুরির কথাও সবাই ভুলে গেছে, তখন রাত বাজে ১০ টা বা তার কিছুটা বেশী হঠাত রাস্তা থেকে কেউ একজন চিৎকার করে বলে "কাঁঠাল ওয়ালাদের কাঁঠাল রেখে গেলাম"। হটাত করেই এমন একটি আওয়াজ শুনে আমরা কেউ গুরুত্ব দেইনি, কিন্তু পরের দিন সকালে দেখি ঘরের পেছনের বারান্দায় আমাদের ওই গাছের ৮ টি কাঁঠাল। তখন আর বুঝতে বাকি থাকলো না, গতরাতের ওই চিৎকার ছিলো কাঁঠাল চোরের। যাইহোক ওই আজব চোরের সন্ধান আমরা পাইনি । বুঝতে পারিনি কেনো চোর কষ্ট করে আবার কাঁঠাল ফেরত দিয়ে গেলো??

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৫ রাত ১২:২৪

এলোমেলো অতনু বলেছেন: (টেস্ট খারাপ হওয়ায়) ফেরত দিয়ে গেছে

০৩ রা জুন, ২০১৫ রাত ১২:৪২

হিজবুল বাহার বলেছেন: হতে পারে, তবে অন্য কারণ ও হতে পারে।

২| ০৩ রা জুন, ২০১৫ রাত ১:১০

দিশেহারা আমি বলেছেন: =p~ =p~

আমারও একটা আজব চোরের কাহিনী মনে পড়ে গেল। ৯০ অথবা ৯১ এর ঘটনা তখন আমি ক্লাস ফোর/ ফাইভে পড়ি। গ্রামের বাড়িতে গিয়েছি বেড়াতে। ভালই কাটছিল।একদিন দুপুর বেলা দেখি, বাড়ির উঠানে দাদার সাথে গ্রামের অনেক লোকজন কি নিয়ে যেন আলাপ করছে। খবর নিয়ে জানতে পারলাম, এক চোর দাদাকে চিঠি পাঠিয়েছে। রাতে গোয়াল ঘর থেকে গরু নিয়ে যাবে কেও যেন বাঁধা না দেয় B:-) B:-) এবং গরু চুরি হলো।গোয়াল ঘর থেকে গরুর হাম্বা হাম্বা ডাক ও শুনলাম। গ্রামের লোক যেমন তেমন আমাদের বাড়িতেই ২৫/৩০ জন লোক ছিল কেও টু শব্দটিও করলো না। :(
পরে বাবার কাছ থেকে জানতে পারলাম , এক দল নামকরা ডাকাত ( গব্বর সিং এর চেয়েও ভয়ঙ্কর) গৃহস্থদের কাছে এইভাবেই কিছু ডিমান্ড করে, না পেলে খুন খারাবিও করে ফেলে। তাই সবাই চুপ চাপ সহ্য করে।
এই ধরনের আজব চোর সেই প্রথম এবং শেষ বার দেখলাম। B-))

০৩ রা জুন, ২০১৫ সকাল ৯:৩৯

হিজবুল বাহার বলেছেন: ইন্টারেস্টিং :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.