নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জানিনা আমি কে?আমি আপনার দিকে দৌড়াতেই থাকবো,যতক্ষন না আপনার রহস্য এবং হাকিকত জানতে পারি,আর আপনি তা না জানালে আমাদের পক্ষে তা জানা সম্ভব নয়

সুলাইমান হোসেন

,,অনির্দিষ্টকালের জন্য সামু থেকে ছুটি নিচ্ছি।ভালো থাকবেন আমার প্রানপ্রিয় সব ব্লগাররা,যেখানেই থাকি আপনাদেরেক মনে রাখবো,দোয়া করবো,আমার জন্যও দোয়া করবেন।যার প্রতিই আমার ভালোবাসা অনুভব করেছি,তাকেই ভুলে যাওয়ার চেষ্টা করেছি,কিন্তু সামুকে মনে হয়না ভুলতে পারবো।,আমার লেখা নিয়ে কারো আপত্তি থাকলে ইমেইলে যোগাযোগ করতে পারেন,[email protected]

সুলাইমান হোসেন › বিস্তারিত পোস্টঃ

জানিনা এই পাপীর ঠিকানা কোথায় হবে

১৬ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২১

আমি জানিনা আমি কে!
আর আমার ঠিকানা কোথায় হবে।
আমি জান্নাতি হই আর জাহান্নামি,
যেখানেই আমি থাকি,
আয় আল্লাহ,
সুধু আপনার স্মরনেই যেন,
মশগুল থাকি সবসময়।

আমার পাপের কোনো সীমা নেই,
পৃথিবী পূর্ন হয়ে আসমান অতিক্রম করেছে।
যদি আপনার ক্ষমা না পাই,
আমি নির্ঘাত জাহান্নামি হবো।
জানিনা জাহান্নাম সহ্য করতএপারবো কিনা।
কিন্তু এটা জানি, আমি সহ্য করতে পারবোনা,
আপনার বিচ্ছেদের যন্ত্রনা!
এবং আপনার ভালোবাসা না পাওয়ার ব্যাথা,
অথবা বঞ্চিত হওয়ার ব্যাথা।

যেদিন থেকে সৎপথে ফিরিলাম,
আপনাকে পাওয়ার ইচ্ছা করিলাাম।
সেদিন থেকে আমার পিছনে শত্রুদের
শত্রুতা শুরু হয়েছে,
নফস এবং শয়তানের আক্রমন শুরু হয়েছে,
আমার কল্যানে যাদের অন্তর্দাহ হয়।
নিশ্চই,আয় আল্লাহ।আপনার দয়া,
এবং অনুগ্রহ আমার সাথী হলে।
আমি পরওয়া করিনা নফস এবং শয়তানের,
যাবতীয় কুটনামি এবং শয়তানি।
শত্রুদের পেতে রাখা গুপ্ত ফাঁদ, এবং কূটনামি,
সবই ছিন্ন হবে, চূর্ণ বিচূর্ণ হবে,
এবং শয়তানের যাবতীয় মিশন ব্যার্থ হবে,
সুধুমাত্র আপনার দয়া অনুগ্রহ আমার সাথী হলে।
নফস এবং শয়তানকে পরাজিত করে,
আমার প্রিয় রুহকে,
আপনার নূর পানে এগিয়ে দিন।আমিন।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৩:৪৯

সুলাইমান হোসেন বলেছেন: সুবাহানাল্‌লাহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.