নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আত্মশুদ্ধির অভিযান এক দুর্দান্ত অভিযান।ইহা এক মহাসাধনা

সুলাইমান হোসেন

আমাদের কাজ শুধু আমল করতে থাকা

সুলাইমান হোসেন › বিস্তারিত পোস্টঃ

নিচু হওয়ার মধ্যে আমি প্রকৃত মর্যাদা দেখেছি:একটি কবতিা

২৭ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:২১

অপমানের চূড়ান্তে গিয়ে আমি দেখেছি মর্যাদার শিখর।
পৃথিবীর অগনিত মানুষের মাঝে,
আমি খুঁজে পাই নিজেকে।
একেকটা মানুষের কত দাম,
তা আমরা জানিনা,
অথচ পৃথিবীতে কত মানুষ,
ভেবে কূল পাইনা।
যখন অন্তরে নেমে আসে দ্বীপ্রহর।
অপমানের চূড়ান্তে গিয়ে,আমি দেখেছি মর্যাদার
শিখর।।


অপমানের চূড়ান্তে গিয়ে আমি দেখেছি মর্যাদার শিখর,
নত হওয়ার মধ্যে আমি উচ্চতা দেখেছি।
ভাঙাচোরা নফসের মধ্যে আমি দেখেছি,
রুহানী শান্তি এবং তৃপ্তি।
দুঃখ কষ্ট সহ্য করার মধ্যে আমি দেখেছি,
যাবতীয় কল্যানের ভান্ডার,
সবরের মধ্যে পেয়েছি সেই জিনিস,
যা কোনো চোখ দেখেনি।
শোকরের মধ্যে আমি পেয়েছি,
নেয়ামতের প্রকৃত সরুপ।আর,
দুনিয়ার মধ্যে আমি আখিরাতের রুপক পেয়েছি।


হিংসা না করার মধ্যে,আমি এমন ধনভান্ডার পেয়েছি,
যা রুহের জন্য তৃপ্তিদায়ক।
আত্মগর্ব না করার মধ্যে আমি নিজের,
গভীরে অনুপ্রবেশ করতে পেরেছি,
আর নিজের হাকিকতের অনু পরিমান,
জানতে পেরেছি।
অন্যের থেকে অমুখাপেক্ষী থাকার মধ্যে,
আমি নিজের প্রকৃত মর্যাদা পেয়েছি।
একা থাকার মধ্যে,পেয়েছি আমি
সেই নিরাপত্তা,যা খাঁচার
মধ্যে আটকা পরা কবুতর কামনা করে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.