নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জানিনা আমি কে?আমি আপনার দিকে দৌড়াতেই থাকবো,যতক্ষন না আপনার রহস্য এবং হাকিকত জানতে পারি,আর আপনি তা না জানালে আমাদের পক্ষে তা জানা সম্ভব নয়

সুলাইমান হোসেন

যে ব্যাক্তি আমার লেখা পাঠ করবে সে আমার ভালোবাসার জ্বালে আটকে যাবে,আমার অন্তরের সাথে তার অন্তরের নেসবত হয়ে যাবে ইনশাআল্লাহ।কিন্তু যদি কেউ তরিকত অস্বীকার কারি হয় তবে সে আমার লেখা থেকে উপকৃত হতে পারবেনা

সুলাইমান হোসেন › বিস্তারিত পোস্টঃ

কিছু শের

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৩




কষ্ট[/sb



কষ্ট

নফসকে জয় করা হিমালয় জয় করার থেকেও কঠিন।
রুহে অবতরন করা,চন্দ্রে অবতরন থেকেও কঠিন

দুঃখ কষ্টের খাঁচায় যে বন্দি হয়েছে,
সুখ শান্তি তার থেকে পালিয়ে গেছে।

দুঃখ কষ্টে যে ব্যাক্তি আক্রান্ত হয়েছে
সুখ শান্তির মূল্য সে বুঝতে পেরেছে


যদি আমাকে এক পেয়ালা কষ্ট দাও,
আমি তোমাকে তিন পেয়ালা সুখ দিবো।

যদি আমাকে এক পেয়ালা বিরহের ব্যাথা দাও,
তোমাকে আমি তিন পেয়ালা নৈকট্যের সুখ দিবো।

মালাকুল মওত যখন আমার রুহ নিতে আসবে,
তাকে বলব আমিতো অনেক,আগেই মরে গিয়েছি।
যেদিন থেকে আমি আল্লাহকে চেয়েছি,
সেদিন থেকেই এক প্রকার মরে গিয়েছি।

যে ব্যাক্তি আল্লাহকে নিকটে চেয়েছে,
সে ব্যাক্তি দুনিয়া থেকে মরে গিয়েছে।

যে ব্যাক্তি আপনার সৌন্দর্যকে দেখতে পেয়েছে,
সে ব্যাক্তি দুনিয়াকে ভুলে নতুন জীবন পেয়েছে।


নারীদের ছলনা

পরিশেষে সেই সুন্দরী ললনা,
যখন বৃদ্ধায় পরিনত হলো।
চোখ তার দিকে তাকাতেই,
গতিপথ উল্টে গেলো।।

দুনিয়ার ছলনা,

পরিশেষে সেই ধনাঢ্য ব্যাক্তি,
যখন কবরের গর্তে ঢুকলো।
মাটির পোকারাও তখন,
তার হাড়ের মধ্যে ঢুকে পরলো।

পরিশেষে সেই ধনাঢ্য ব্যাক্তি,
যখন মৃত্যুমুখে পতিত হলো।
তার ধনসম্পদ,তার কোনো,
উপকার করতে পারলোনা।

অহংকারের আপদ,

গর্বিত সেই যুবক যখন,
বৃৃদ্ধ বয়সে উপনিত হলো,
তখন একটি লাঠি তাহার,
সর্বোক্ষনের সাথী হলো।


আদব
যদি তুমি আদব রক্ষা করো,
তোমার রুহ উচ্চ মর্যাদা লাভ করবে।
আর যদি তুমি বেয়াদবি করো,
তোমার রুহ আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।



পীর

পীর হলো মুরীদের জন্য সান্তনা সরুপ,
এই সান্তনা আল্লাহর পক্ষ থেকে আসে।

পীরের ছায়া যেই মুরিদের উপর দ্বীর্ঘায়িত হয়,
সেই মুরিদ খুবই ভাগ্যবান হয়।

জীবন
জীবন এক মূল্যবান নেয়ামত,
মৃত্যু না হলে এর দাম বুঝা যায়না।

মৃতদের থেকে জীবন শিক্ষা লাভ করো,
যাতে তোমার জীবন সার্থক হতে পারে।

মৃত্যু

মৃত্যু মানে পরিক্ষার খাতা জমা দেওয়া,
এখন ফলাফলের জন্য অপেক্ষা করো।

মৃত্যু মানে দুনিয়ার জীবনকে বিদায় দেওয়া,
এবং পরবর্তী জীবনকে স্বাগত জানানো।

যদি তুমি জীবনকে সৎআমল দিয়ে সাজাও,
তাহলে পরবর্তী জীবনে তুমি আনন্দে আত্মহারা হবে।



অন্তর
হে ভাই,বাহ্যিক চাকচিক্য নয়,
তোমার অন্তরের বাগানকে শুশোভিত করো,
তাহলে দুনিয়াটাই জান্নাতের মতো হয়ে যাবে।

আল্লাহকে পাওয়ার পথে যে বিপদ আপদ,
তার নিকট অগনিত আনন্দ কুরবান হোক।
এই পথের অস্থিরতার নিকট,
হাজার হাজার প্রশান্তি কুরবান হোক।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:২২

সুলাইমান হোসেন বলেছেন: যদি তিনি বলেন জান্নাত নাও নয়ত নাই হয়ে যাও,
সবিনয়ে বলব হে প্রভু আমাকে নাই করে দাও।

দুনিয়াকে বললাম,তোমার সংকোচনের কারন জানতে চাই,
দুনিয়া বলল প্রসারিত হতে আখিরাতের বারন,কারন সেটাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.