নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জানিনা আমি কে?আমি আপনার দিকে দৌড়াতেই থাকবো,যতক্ষন না আপনার রহস্য এবং হাকিকত জানতে পারি,আর আপনি তা না জানালে আমাদের পক্ষে তা জানা সম্ভব নয়

সুলাইমান হোসেন

যে ব্যাক্তি আমার লেখা পাঠ করবে সে আমার ভালোবাসার জ্বালে আটকে যাবে,আমার অন্তরের সাথে তার অন্তরের নেসবত হয়ে যাবে ইনশাআল্লাহ।কিন্তু যদি কেউ তরিকত অস্বীকার কারি হয় তবে সে আমার লেখা থেকে উপকৃত হতে পারবেনা

সুলাইমান হোসেন › বিস্তারিত পোস্টঃ

শের

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৪

একজন বলল,আমি তোমার পরিচয় জানতে চাই
আমি বললাম,তোমাতে সেই যোগ্যতা পাই নাই।

আগন্তুক বলল,আমি তোমাকে দেখতে চাই,
বললাম,সবর,সেই সময় এখোনো আসে নাই।

আগন্তুক বলল,আমাকে তোমার ভালোবাসা দাও
বললাম,তোমার ভান্ডটা আরেকটু বড় করে নাও।

আগন্তুক বলল,তুমি কোথায়,আমাকে দেখা দাও,
বললাম,নিকটেই আছি,আরো কাছে তাকাও।।

মন্তব্য ১৯ টি রেটিং +২/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৩৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



খুব সূন্দর! ভালো লাগলো।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৪২

সুলাইমান হোসেন বলেছেন: আলহামদুলিল্লাহ।শায়্যিয়্যান ভাই।আপনার মন্তব্য পেয়ে আমি আনন্দিত হয়েছি।আপনি আমার প্রিয় ব্লগারদের মধ্যে অন্যতম একজন

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫৬

সুলাইমান হোসেন বলেছেন:
যদি তিনি বলেন জান্নাত নাও নয়ত নাই হয়ে যাও,
সবিনয়ে বলব হে প্রভু আমাকে নাই করে দাও।

দুনিয়াকে বললাম,তোমার সংকোচনের কারন জানতে চাই,
দুনিয়া বলল প্রসারিত হতে আখিরাতের বারন,কারন সেটাই।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫৭

সুলাইমান হোসেন বলেছেন: :(

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯

সুলাইমান হোসেন বলেছেন: ছোট্ট একটি বুলবুলি,তার তার গুপ্ত রাজ্য দেখতে মানা।
উড়ে এসে জুড়ে বসে আমার উপর মেলল ডানা।

বিশ্বনবীর পায়ের ধুলা আমার চোখে যদি লাগত,
চোখের মধ্যে জ্যাতির পাওয়ার,বহুদূরে পৌঁছে যেত।

১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৩০

সুলাইমান হোসেন বলেছেন: :|

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৩৮

সুলাইমান হোসেন বলেছেন: হৃদয়মাঝে দুঃখের নদী অবিরত বয়ে চলছে,
তবু আমার হৃদয়খানা তোমার দিকে ধেয়ে চলছে।
জ্বলে পুরে হৃদয় আমার,ছাই শুধু বাকি আছে,
তবু আমি তাকিয়ে থাকি,দয়া আছে আমার পাছে।

১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৩৯

সুলাইমান হোসেন বলেছেন: :D

৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০৬

বাজ ৩ বলেছেন: কোকিলকে বললাম,তুমি শুধু বসন্তেই কেন ডাকো।
কোকিল বলল,যদি বুদ্ধি রাখো,বেশি সময় চুপ থাকো।

১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৩৩

সুলাইমান হোসেন বলেছেন: কোকিলকে বললাম,তুমি কালো,কথা কেন এত ভালো,
কোকিল বলল, আমি কালো হলেও হৃদয়টা জমকালো।

বললাম তোমার, তোমার সুর কেন অনন্য,
কোকিল বলল,আমি নিজেকে ভাবি নগন্য

৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:১০

বাজ ৩ বলেছেন: প্রেমকে বললাম তোমার দাম এবং সম্মান কিসে বাড়ে,
প্রেম বলল,বিরহের আগুন প্রেমিকের মন কাড়ে।

১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৪০

সুলাইমান হোসেন বলেছেন: প্রেমকে বললাম,হৃদয়ের কোথায় তোমার বাসা,
প্রেম বলল,হৃদয়ের শুন্যস্থান আমার বাসা।

বললাম,তুমি আমার হৃদয়ে আসোনা কেন,
বলল,তোমার হৃদয় আগাছায় আচ্ছন্ন।

৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:১৩

বাজ ৩ বলেছেন: দুঃখ-কষ্টকে বললাম কেন তুমি এত যন্ত্রনাদায়ক,
সে বলল,যে যেখানে থাকে,সে সেখানকার নায়ক।

১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫০

সুলাইমান হোসেন বলেছেন: দুঃখকে বললাম,তোমার কি নেই কোনো মায়া
দুঃখ বলল,তোমারওতো নেই কোনো হায়া!!!

কষ্টকে বললাম,আমার প্রতি কেন নেই তোমার মমতা,
সে বলল,ভাই!এই বিষয়ে আমার নেই কোনো ক্ষমতা

৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫৪

সুলাইমান হোসেন বলেছেন: বৃক্ষকে বললাম,কেন তুমি আমাদেরেক বিনা স্বার্থে ফল দাও,
বৃক্ষ বলল,এই বিষয়ে তুমি তোমার প্রভুকে একটা কল দাও

১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫৮

সুলাইমান হোসেন বলেছেন: কাটাকে বললাম,কেন তুমি পায়ে বিঁধো, কারন জানতে চাই,
কাটা বলল,পায়ের তলার কোমলতা ভালোবাসি,কারন সেটাই। :D

৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:০২

সুলাইমান হোসেন বলেছেন: আমার হৃদয়েও সময় সময় বসন্ত আসে,
হৃদয়ের আয়নাতে তখন সূর্যটা হাসে।

হৃদয়ে বসন্ত যখন আগমন করে,
হাজার পৃষ্টা তখন এক রাত্রে ভরে।

কখোনো হৃদয়ে গ্রীষ্ম আগমন করে,
সুখ -শান্তি সেখান থেকে পলায়ন করে।

তখন ভাবি আমি বাস্তবেই ক্ষুদ্র একজন,
আমার কোনো মূল্য নেই,নেই আপনজন।

বড় একাকি আমি,বড় মূল্যহীন
আমার জন্য সংকুচিত আজ এই জমিন।
তখন ভাবি,আমার আগমন অনর্থক,
যদি নাই হয়ে যেতাম,জীবন হতো সার্থক।।

আমার ভালো লাগেনা,গ্রীষ্মের রৌদ্রতাপ,
আসমানে পৌঁছে যায় আমার হৃদয়ের উত্তাপ।

হে প্রভূ।আমাকে সাহায্য করো,
যদিও আমার পাপে পৃথিবী পরিপূর্ণ।

হৃদয়ের কষ্ট প্রকাশে আমি খুবই অনিচ্ছুক,
পেয়ালা ভরে উপরে পরলে,থাকিতে পারিনা নিশ্চুপ।

আমি আমার ব্যাথা, কাউকে নয়,পৃথিবীকে শুনাই,
পৃথিবী কেঁপে উঠে,বাকরুদ্ধ হয়,শুনায় বিরহের সানাই।

আমার যেহেতু বন্ধু নেই,এজন্য কষ্টকে বন্ধু বানিয়েছি,
কষ্টকে সাথে নিয়ে আজ আমি ভালোই আছি।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:০৪

সুলাইমান হোসেন বলেছেন: আলহামদুলিল্লাহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.