নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জানিনা আমি কে?আমি আপনার দিকে দৌড়াতেই থাকবো,যতক্ষন না আপনার রহস্য এবং হাকিকত জানতে পারি,আর আপনি তা না জানালে আমাদের পক্ষে তা জানা সম্ভব নয়

সুলাইমান হোসেন

,,অনির্দিষ্টকালের জন্য সামু থেকে ছুটি নিচ্ছি।ভালো থাকবেন আমার প্রানপ্রিয় সব ব্লগাররা,যেখানেই থাকি আপনাদেরেক মনে রাখবো,দোয়া করবো,আমার জন্যও দোয়া করবেন।যার প্রতিই আমার ভালোবাসা অনুভব করেছি,তাকেই ভুলে যাওয়ার চেষ্টা করেছি,কিন্তু সামুকে মনে হয়না ভুলতে পারবো।,আমার লেখা নিয়ে কারো আপত্তি থাকলে ইমেইলে যোগাযোগ করতে পারেন,[email protected]

সুলাইমান হোসেন › বিস্তারিত পোস্টঃ

কোকিলের সাথে কথা!

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৩২




কোকিলকে বললাম,তুমি শুধু বসন্তেই কেন ডাকো।
কোকিল বলল,যদি বুদ্ধি রাখো,বেশি সময় চুপ থাকো।
বললাম,তোমার কন্ঠ কেন অনন্য,
বলল,আমি নিজেকে ভাবি নগন্য।

বললাম তুমি কেন কালো,
বলল,যাতে মনে না হয়,আমি ভালো।

কোকিলকে বললাম,আমাকে একটি উপদেশ দাও,
কোকিল বলল,সময়ের থেকে উপদেশ নাও।।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুণ হয়েছে।
সময়ের থেকে উপদেশ নিই না আমরা
তাই পরিণতি ভালো হয় না

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৯

বাজ ৩ বলেছেন: ধরিত্রী এক অপরূপা জাদুঘর, (A)
ভ্রমি আমি সেখানে প্রতিদিন। (B)
সেথা শুনি কত অদৃশ্য স্বর, (A)
শোধ নাহি হয় হৃদয়ের ব্যথার ঋণ। (B)
সেথায় ভালোবাসা মানে যন্ত্রণা, (C)
প্রেম নীরবে জ্বালায় অন্তর-তরু। (D)
মনে জাগে শত অকারণ জল্পনা, (C)
মূল্যহীন হও তুমি—প্রেম যদি হারু। (D)
তবু আমি চলি আপন গতিতে, (E)
প্রকৃতির রূপে ভিজে যায় মন। (F)
ফিরে চাও যদি তুমি অতীতে, (E)
দেখিবে সেখানে সবুজ এক বন। (F)
কেন তবে তোমায় বাসিব না ভালো? (G)
তুমি তো আমার প্রাণেরই আলো। (G)

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:১২

বাজ ৩ বলেছেন: স্বাধীনতার সনেট
স্বাধীনতার রঙে রাঙাও আজি প্রাণ,
নিজস্ব সত্তায় হও দৃঢ়, অটল, বলিয়ান।
স্বাধীনতা ছাড়া মিলেনা সত্য জ্ঞান,
বাঁধনে রুদ্ধ হলে মুছে যায় সম্মান।
যতই হারাও তুমি মিথ্যা মোহ-প্রেমে,
স্বাধীনতা বিনে গতি থেমে যায় ক্ষণে ক্ষণে।
হৃদয় জ্বলে ওঠে অশ্রু-অন্তর দহনে,
শূন্যতার বিষ ঢালে নীরবতার স্রোতধ্বনিতে।
কিন্তু যদি সাহস থাকে অন্তর-মাঝে,
অন্ধকার রাত ফুরোয় প্রভাতের সাজে।
হাল না ছাড়িলে তুমি দাঁড়াবে আজে,
দুর্বলতার শৃঙ্খল ছিন্ন হবে লাজে।
স্বাধীনতা দুর্লভ—পথ তার দুর্গম,
রক্তে লিখিলে তবেই মিলিবে অধিগম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.