| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সৃষ্টির শুরু থেকে পড়িয়াছে যত বৃষ্টির ফোটা,
বৃক্ষের ডালে গজিয়েছে যত সবুজ পাতা,
পৃথিবীর বুক চিরে বয়ে গেছে যত নদী-নালা
পাহাড়ের চূড়ায় জমেছে যত হিমবাহ
প্রশংসা তোমার তত।
যত পাখী মেলিয়াছে ডানা মুক্ত আকাশে,
যত আরো মেলিবে,
যত প্রানী খেয়েছে যত রিযিক,আজ অবধি,
যত আরো খাইবে,
সমুদ্র নদীতে যত মৎস সাৎরে বেড়ায়,
যত আরো সাৎরে বেড়াবে,
প্রশংসা তোমার তত।
©somewhere in net ltd.